
সোমবার সন্ধ্যার বিবিসি শুনলে জানতে পারতেন, নারীদের উন্নতি অগ্রগতির জন্য কোন জিনিসগুলো সবার আগে ছুড়ে ফেলে দিতে হবে।
১নং ছুড়ে ফেলার জিনিসঃ
“ভালো মেয়ে” হওয়ার ইচ্ছাকে সবার আগে ছুড়ে ফেলে দিতে হবে। “ভালো মেয়ে”র সীমা ছেড়ে তাকে বেরিয়ে আসতে হবে।
২নং ছুড়ে ফেলার জিনিসঃ
ওড়না। ওড়না দিয়ে বুক ঢেকে রাখার চেষ্টা। এই চেষ্টায় মেয়েদের যতখানি মনোযোগ অপচয় হয়, তা দরকারী কোন বিষয়ে ব্যবহার করলে মেয়েরা অনেক দূর এগিয়ে যেতে পারতো। যে নারী তার ওড়নাকে ডাস্টবিনে ছুড়ে ফেলে দিতে পারবে, সেই সাহসী মেয়ে।
আমার মতে নারীরা তাদের উন্নতির জন্য আরো কিছু জিনির ছুড়ে ফেলে দিতে পারে, ইচ্ছা করলে।
৩নং ছুড়ে ফেলার জিনিসঃ
“সুন্দরী মেয়ে” হওয়ার ইচ্ছাকে ছুড়ে ফেলে দিতে পারেন। “সুন্দরী মেয়ে”র ধারণা থেকে তাকে মুক্তি পেতে হবে।
৪নং ছুড়ে ফেলার জিনিসঃ
লম্বা চুল। এর যন্ত ও সুরক্ষায় মেয়েদের যতখানি মনোযোগ, সময় ও অর্থ খরচ হয়, তার সাশ্রয় করে কোন উৎপাদনশীল খাতে ব্যয় করলে মেয়েরা বহুদূর এগিয়ে যেতে পারবে। যে নারী তার লম্বা চুল কেটে ফেলে দিতে পারবে, সেই মূলত বুদ্ধিমতি।
৫নং ছুড়ে ফেলার জিনিসঃ
শাড়ি। অত্যন্ত অসুবিধাজনক পোশাক। তালিকা আরো লম্বা করা যেতে পারে। সে দায়িত্ব আপনাদের।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

