
শুধু পুরুষকে দুষে লাভ নেই। পুরুষতন্ত্রকে গালি দিয়ে কী হবে? কিছু করতালি পাওয়া যাবে বড়জোর। প্রকৃতিকেই দুষতে হবে আগে৷ আক্রমণের আগ্রহ, আক্রমণের ক্ষমতা পুরুষকেই দিয়েছে প্রকৃতি৷ শুধু পুরুষমানুষ কেন, পুরুষকুকুর পুরুষ শুকরওতো এমন৷ পুরুষপশু, পুরুষপাখি; পুরুষপোকা, পুরুষপতঙ্গদেরকে দুষছিনা কেন? নারী নরম, আর পুরুষ আগ্রহী—উদ্যোগী—আগ্রাসী, সবাই জানে৷
না না। ধর্ষকের জয়গান গাইছিনা। ধর্ষণের মহিমাকীর্তন করছিনা৷ বলছিনা, "মানুষের কুকুর হওয়াতে কোন দোষ নেই"৷ প্রাণিপ্রবৃত্তির কালো পটে প্রকৃতির লেখা অমোচনীয় শিলালিপির দিকে তর্জনী নির্দেশ করছি শুধুু৷
আচ্ছা, বিজলির ধ্বংসকারিতার কথা ভাবা যায়? বিদ্যুতের প্রলয়ঙ্করী প্রবাহওতো আমাদের হাতে ধরা দিয়েছে, নিয়মের শৃঙ্খলে বন্দী হয়ে আমাদের দাসত্ব মেনে নিয়েছে৷ মানুষ আমরাই শুধু নিয়ম ভাঙি৷ প্রবৃত্তির পাগলা হাতিকে পোষ মানানোরও নিয়ম আছে৷ শাশ্বত সার্বজনীন সেই নিয়ম কানুন৷
আমাদের দলে যোগ দিন
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৯ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



