somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিকে দুষলেন ধোনি

২৯ শে সেপ্টেম্বর, ২০১২ দুপুর ১২:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ৯ উইকেটে হার। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল রাতে পাওয়া এই হারের পেছনে খেলোয়াড়দের নয়, বৃষ্টিকে দায়ী করেছেন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।
টার্নিং উইকেট দেখে তিনজন বিশেষজ্ঞ স্পিনার নিয়ে মাঠে নেমেছিল ভারত। আগের ম্যাচের জয়ের নায়ক হরভজন সিং ছিলেন। পীযূষ চাওলার সঙ্গে যোগ হয়েছিলেন আরেক অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু উইকেটের দেখা পাননি এই বিশেষজ্ঞ স্পিনারদের কেউই। ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালিয়ে মাত্র একটি উইকেট হারিয়েই জয় তুলে নেয় অস্ট্রেলিয়া।
ম্যাচ শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধোনি সরাসরি দায়ী করেন বৃষ্টিকে। ভারতীয় অধিনায়ক বলেন, ‘ভুল সময়ে বৃষ্টি এসেছিল। উইকেট রুল করার ঠিক পরেই। ভেজা বল স্পিনারদের সহায়ক নয়। মনে হচ্ছিল, বোলাররা ইংল্যান্ডে বল করছে। আমাদের হারের প্রধান কারণ মূলত এটাই।’
ধোনি বলেন, ‘সত্যি কী ঘটেছে, এটা বিশ্লেষণ করে দেখতে হবে। আমাদের শুরুটা ভালো হয়েছিল। কিন্তু খুব দ্রুত উইকেট হারাই। সংগ্রহটা ভালো হয়নি আমাদের। আরও অন্তত ২০ রান দরকার ছিল।’
টসজয়ী ভারত প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ১৪০ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে নামার তিন বল পরই শুরু হয় বৃষ্টি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। বৃষ্টির পর শুরু হয় শেন ওয়াটসন ও ডেভিড ওয়ার্নারের তাণ্ডব। দুজনের ১৩৩ রানের উদ্বোধনী জুটিতেই জয়ের কাছাকাছি পৌঁছে অস্ট্রেলিয়া। জয়ের দেখা মেলে ৩১ বল বাকি থাকতেই। দুটি চার ও সাতটি ছয়ে ওয়াটসন করেন ৪২ বলে ৭২ রান। ৪১ বলে ৬৩ রান নিয়ে অপরাজিত থাকেন ওয়ার্নার।
এমন দুর্দান্ত ব্যাটিংয়ের জন্য অসি ব্যাটসম্যানদের কৃতিত্ব না দিয়ে পারেননি ধোনি, ‘ওরা যেভাবে ব্যাট করেছে, কৃতিত্ব দিতেই হয়। কিন্তু প্রথম ইনিংসের মতো বল থামছিল না। আউটফিল্ডের কারণে বল বার বার ভিজে যাচ্ছিল। তবে এ ম্যাচে আমরা কী কী ভুল করেছি, সেগুলো খুঁজে বের করতে হবে আমাদের।’ সূত্র: হিন্দুস্থান টাইমস।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩



গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর... ...বাকিটুকু পড়ুন

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

×