
আমার কাছে কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস আছে,
যা আমি তোমাকে কখনো দিতে পারবো না।
তুমিই বা নিবে কেন?
তা শুধু আমার, শুধুই আমার।
বড়জোর জানতে পারো কি সেই নিত্য প্রয়োজনীয় জিনিস .....
আমার আছে নি:সঙ্গতা
আছে একাকিত্ব
আছে স্থবিরতা
আছে নিজেকে নাশ করার প্রবণতা
রক্তের কণার ভিতর আছে একধরনের পারমাণবিক অস্থিরতা
যা আমি কোন দিন তোমাকে দিতে পারবো না।
কোন একদিন যদি প্রয়োজন হয়
সবচেয়ে মূল্যবান জিনিসটুকু তোমাকে দিব ....
তা আমার হৃদস্পন্দন.
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



