
তুমি জানো,
হয়তো বা জানোনা?
কে আমি, কি আমার পরিচয়?
আমার মাঝে আমার পরিচয় বাস করে,
বললে হয়তো বুজবে,
আমি একটা বেশ্যা।
অবাক হলে?
খুব সহজে এইরকম পরিচয়টা দেওয়াতে।
আমি কিন্তু আবাক হইনি,
কারণ আমি একটা বেশ্যা,
আমি বেশ্যালয়ে থাকি, বেশ্যালয়ে ঘুমাই।
তবে আর একটা কঠিন সত্য কথা আজ জেনে যাও।
একবেলা খাবারের জন্য কতবার শুতে হয়,
তা আমি নিজেই জানি না।
যেদিন শুতে পারি সেদিন খেতে পাই,
অন্যত্র অন্নজল জোটে না।
তোমাদের সমাজ,
তোমাদের রাষ্ট্র,
তোমাদের সমাজ ব্যবস্থা,
তোমাদের রাষ্ট্র ব্যবস্থা,
ঠিক করে দিয়েছে
যেদিন শুতে পারবো
সেদিন অন্নজল,
অন্যত্র শুধু জল।
সর্বশেষ এডিট : ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



