
সারাদিন ব্যস্ততায় কেটে যায়,
নিজের দিকে কোন খেয়াল রাখার সময় নেই।
রক্তমাংসের শরীরটা,
কেন যেন এক যান্ত্রিক শক্তিতে পরিণত হয়েছে।
দিনশেষে নেমে আসে ঘোর অন্ধকার,
মস্তিষ্কের কার্যক্ষমতা খুব ধীরে ধীরে কমে আসতে থাকে,
বারবার ভুলে যাই দু মিনিট আগের কথা।
খুব দ্রুত বাড়তে থাকে রক্তে অ্যালকোহলের মাত্রা,
গ্লাসের পর গ্লাস,
রক্তেরচাপ বাড়তে থাকে আর
মস্তিষ্কের কার্যক্ষমতা খুব ধীরে ধীরে কমে আসতে থাকে।
রাতটা বড্ড রকম গভীরে প্রবেশ করে,
রক্তমাংসেরর শরীরটা বড়বেশি ক্লান্ত হয়ে পড়ে।
খুব নীরব সন্তরণে ভোরের আলো ফোটে উঠে ।
আবারো সারাদিনের ব্যস্ততার
অ্যাসাইনমেন্ট হাতে নিতে হয়,
রক্তমাংসের শরীরটাকে যান্ত্রিক শক্তিতে পরিণত করতে হয়।
সর্বশেষ এডিট : ২২ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



