
তুমি বেড়ে উঠবে,
জাস্ট বেড়ে উঠবে ,
স্বাভাবিক কোন লাউ অথবা কুমড়ো গাছের মতো।
কোন কথা বলতে পারবে না,
খাবে দাবে ঘুমাবে,
নিরীহ ও নির্বোধ কোন প্রাণির মতো,
সবচেয়ে বড় কথা হলো সত্য কথা বলতে পারবে না,
মুখে আসতে চাইলেও পেটে হজম করে দেবে।
সত্য কথা বলতে চাইলে
হাজারো শএু আগাছার মতো জন্মা তোমার চারপাশে।
ধর্মীয় গোঁড়ামি নিয়ে কথা বলতে চাইলে
তোমাকে নাস্তিক বলে চাপাতি দিয়ে ক্ষত বিক্ষত করে দেবে,
ধর্মীয় সত্য নিয়ে কথা বলতে চাইলে তোমাকে মৌলবাদী বলে বেদম প্রহার করবে,
তুমি অসম্ভব যন্ত্রণায় কাতর হবে।
দেশ সমাজ নিয়ে সত্য কথা বলতে চাইলে,
রাষ্ট্রিয় রাজনৈতিক দল অথবা
বিরোধী রাজনৈতিক দল
তোমার সমস্ত শরীর ঝাঁজরা করে দেবে ব্রাশফায়ার করে।
তুমি কোন কথা বলতে পারবেনা,
কোন কথা বলবেও না।
তুমি বেড়ে উঠবে,
জাস্ট বেড়ে উঠবে ,
স্বাভাবিক কোন লাউ অথবা কুমড়ো গাছের মতো।
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



