
এটা কি কোন মানুষের জীবন হতে পারে,
না স্বাভাবিক জীবনযাত্রা বলা যেতে পারে।
সারাদিন ইট কংক্রিটের ভিতরে
চিড়িয়াখানার পশু পাখির মতো বন্দি হয়ে থাকতে হয়ে।
রক্ত টগবগ করে বাহিরে যাওয়ার জন্য,
খোলা মাঠ, বিশাল মুক্ত আকাশ আর পাখির কোলাহল,
সব থেকে মুক্ত এই ইট কংক্রিটের চিড়িয়াখানার ভিতর।
রক্ত টগবগ করে,
রক্তের টগবগ থামনোর জন্য
রক্তে উচ্চ মাএার ডায়াজিপাম ঢেলে দেই ,
তাতেও কাজ হয়না।
তারপর আরো পরিমাণ বাড়িয়ে ঢেলে দেই
মারাত্মক শক্তিশালী সিডেটিভ,
রক্ত শান্ত হয়ে না।
রক্তের টগবগ ক্রমাগত বাড়তেই থাকে।
হাতের শীরা অল্প কেটে দেই,
রক্ত ফিনকি দিয়ে বাইরে বেরিয়ে আসে।
প্রতিবাদ শুরু করে....
মুক্তি চাই, মুক্তি চাই, আমরা মুক্তি চাই।
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৪:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




