somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ব্রডব্যান্ড ইন্টারনেট কি? তা কন না কেন?

১৬ ই মে, ২০১০ রাত ৯:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত ২ দিন ব্যাপী আমাদের বিশ্ববিদ্যালয়ে হয়ে গেল Workshop on broadband communication and networking শীর্ষক একটি কর্মশালা। এটি সবার জন্যই উন্মুক্ত ছিল। ফলে রুয়েট, রাবি, আহসানউল্লাহ ইউনিভার্সিটি, UITS, এবং আরো কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এতে উপস্থিত হয়।
শুরুতে সিটিসেল এর একজন ইঞ্জিনিয়ার হাইস্পিড মোবাইল ইন্টারনেট এর ইতিহাস, বাংলাদেশে ত্রিজি এর বর্তমান অবস্থা সহ কিছু টেকনিক্যাল বিষয়ের উপর ২ ঘন্টার একটি সেশন দেন। সেশন শেষে আমরা সবাই তাকে বিবিধ টেকনিক্যাল স্পেসিফিকেশন নিয়ে প্রশ্ন করছিলাম। যেহেতু তিনি সিটিসেল এর তাই স্বভাবতই সিডিএমএ এবং জিএসএম নিয়ে তর্ক শুরু হল। আমরা বারবার সিডিএমএ সিস্টেম এ প্র্যাকটিক্যালি কি কি সমস্যার মুখোমুখি হতে হয় তা নিয়ে প্রশ্ন করে যাচ্ছিলাম, উনি ভালোই উত্তর দিচ্ছিলেন।
হঠাৎ দেখি অডিটোরিয়াম এর রাবি অংশে উত্তেজনা। তাদের মাইক দেয়া হলে তার বলছে, “আপনারা ওয়ার্কশপ করছেন ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে আর এখানে আলোচনা করছেন সিডিএমএ, জিএসএম, 3G এগুলো নিয়ে। আপনারা কেউ বলছেন না ব্রডব্যান্ড ইন্টারনেট কি? আগে এইটা বলেন। আবার আপনারা সিটিসেল এর ক্যানভাস করে যাচ্ছেন!X(” বক্তা তাকে বললেন, “ভাই শুরুতেই তো ইভোল্যুশন নিয়ে আলোচনার সময় ব্রডব্যান্ড এর সংগা দিয়েছি। এখন বিভিন্ন সিস্টেমে (GSM, CDMA) এর ইমপ্লিমেন্টেশন নিয়ে আলোচনা চলছে।” সে ব্যাক্তি আরো গরম হয়ে গেল। তার একটাই কথা, ব্রডব্যান্ডের নামে নাকি সিটিসেল এর পন্য বিক্ক্রি চলছে! কিছুক্ষন পরে তাকে জিজ্ঞেস করা হল ভাই আপনি কোন বিষয়ে পড়েন? ১০/১৫ জন একসাথে বলে উঠল তারা মার্কেটিং/ জার্নালিজমে পড়ে!
বক্তা তো থ!:-* সাথে আমরাও। ইঞ্জিনিয়ারিং ভার্সিটির টেকনিক্যাল ওয়ার্কশপে এসে কেউ যদি বলে ভাই, আমি আর্টসের ছাত্র, আজকের মাঝে আমারে ইঞ্জিনিয়ারিং শিখায় দেন এবং এই নিয়ে চেঁচামেচি করতে থাকে তবে তাদের কি বলা উচিৎ আমার জানা নেই। :D
তবে এখন পর্যন্ত একটি কথাই কানে বাজছে, “ব্রডব্যান্ডের ওয়ার্কশপে এসেছি ব্রডব্যান্ড শিখতে, ব্রডব্যান্ড কি, এটা শিখায়ে দেন!”:)
৮টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×