somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৪০% সত্য + ৬০ % মিথ্যা, হয়ে গেল খবর।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাজশাহী: রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) বন্ধ ঘোষণার পরও এলাকায় উত্তেজনা অব্যাহত আছে। বুধবার দফায় দফায় পুলিশের সঙ্গে এলাকাবাসী ও শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে। এসময় আধাঘণ্টা ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। উত্তেজনা ছড়িয়ে থাকায় শিক্ষার্থীরা হলে অবরুদ্ধ রয়েছেন।

মতিহার থানার ওসি আবুল খায়ের বাংলানিউজকে জানান, রুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার পর রাত ১০টার দিকে মামুন ও মুরাদ নামে দুই ছাত্রকে মারধর করে এলাকাবাসী। এ ঘটনার পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এসময় ছাত্রদের সঙ্গে স্থানীয় এলাকাবাসীর দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে বিপুল সংখ্যক পুলিশ সেখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু বাংলানিউজকে বলেন, ‘রুয়েট এলাকার পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসির (পূর্ব) নেতৃত্বে প্রায় দুই শতাধিক আইন-শৃঙ্খলা বাহিনীকে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে।‘

রুয়েটের সব পথ পুলিশ দিয়ে বন্ধ করা হয়েছে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার রাত ১০টার দিকে রুয়েটের ইনফরমেশন টেকনোলজি বিভাগের ৩য় বর্ষের শিার্থী মামুন ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিার্থী মুরাদকে তালাইমারি বাজারে এলাকাবাসী মারধর করে । এতে ছাত্ররা আবারও বিুদ্ধ হয়ে ক্যাম্পাসের ভিতরে অবস্থান নেয় ।

অন্যদিকে এলাকাবাসী বিশ্ববিদ্যালয়ের চারিদিক ঘিরে করে। উভয়ের মধ্যে আবারও ইটপাটকেল নিপে ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় । এসময় রুয়েটের বিুদ্ধ শিার্থীরা অগ্রণী স্কুল অ্যান্ড কলেজে ভাংচুর চালায় । শিার্থীরা ঢাকা ও রাজশাহী মহাসড়ক অবরোধ করে। এসময় আধাঘণ্টা যানবাহনচলাচল বন্ধ ছিল । পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে ছাত্ররা অবরোধ তুলে নেয় ।

স্থানীয় একটি কলেজের ছাত্রদের সংঘর্ষে পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে বৃহস্পতিবার সকাল ৯টার মধ্যে শিার্থীদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার সন্ধ্যা ৭টায় রুয়েট উপাচার্য ড. সিরাজুল করীম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে শহীদ মিনারের বেদীতে পা রাখাকে কেন্দ্র করে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), অগ্রণী স্কুল অ্যান্ড কলেজের শিার্থী ও স্থানীয় এলাকাবাসীর মধ্যে ত্রিমুখী সংঘর্ষ হয়। এত কমপক্ষে ১৫ জন আহত হয়।

সুত্রঃ http://www.banglanews24.com

হলুদ সাংবাদিকতার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত দেখলাম, রুয়েটে ৪ বছর পড়ে ইনফরমেশন টেকনোলজি ডিপার্টমেন্ট চিনলাম না! এলাকাবাসী কখন আমাদের সাথে মারামারি করল বুঝলাম না, আমাদের তো অগ্রনী কলেজের ওরা মেরেছে/ আমরা পরে প্রতিবাদ করেছি, এলাকাবাসীর সাথে তো কিছু হল না! ওরা মার খেয়েছে অগ্রনীর ছেলেদের হাতে, তাও ক্যাম্পাসের দেয়ালের ঠিক বাইরে, তালাইমারী বাজার/ এলাকাবাসী কোথা থেকে আসল বুঝলাম না।
আমরা তো মহাসড়কে গেলাম ই না, অবরোধ করব কখন! ক্যাম্পাসের বাইরে গেলেই মার খাচ্ছি, আমরা যাব মহাসড়ক অবরোধ করতে!

ধন্যবাদ এদের, আউল ফাউল খবর লেখার জন্য। আরো ধন্যবাদ এই জন্য যে, রুয়েটের ১০ ব্যাচের ছাত্ররা যারা বাইরে মেসে থাকে, তাদের যে রুমে রুমে য্যে মার দেয়া হচ্ছে, তা না লিখার জন্য।
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×