$$$ মমতা আর সীমান্তে থাকেনা, ফেলানি তুমি যেওনা।। $$$
০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মমতা সীমান্তে থাকেনা,
ভালবাসা বারুদের গন্ধে ছুটে পালায়।
সম্প্রীতি ওই বর্ডারে আর ঘুমোয় না,
ওর ঘুম ফেলানির চিত্কার কেড়ে নিয়েছে।
মানবতা সেই তো সেদিন,
পানি চেয়ে কেঁদেছিল,
তিস্তা নয়, নয় হিমালয়, দু ফোঁটা শুধু চেয়েছিল।
ব্যথা নেই আর, নেই ভালবাসা,
কান্না আসেনা আর, নেই কোনো আশা,
ফেলানি গিয়েছে, কত যে গেল,
হিসেব করে পাইনা,
চোখ বুঁজে আছি, অসহায় আমি,
দেখতেও আজ চাইনা!
তুমি চলে গিয়ে,
ভালো করেছ, থাকলে কাঁদতে বিধাতা,
সীমানা প্রাচীরে,
তুমিও নেই আজ, নেই ওতে কোনো সততা।
শকুনের রাজ্যে হায়েনা প্রহরী,
নেই কোনো দিবা, দেই শর্বরী,
মানবাত্তার শত্রুরা সব,
করে হুড়োহুড়ি,
করে বাড়াবাড়ি।
সেথা প্রেমময়তা পরাজিত শুধু,
উষর বিরান হয়েছে ধুধু,
তোমার শোকে কাঁদে শুধু।
বালিকা তুমি কেদেছ বটে,
অবকাশ নেই শুনবার,
ফেলানি চিত্কার করনা বারবার।
তোমার যন্ত্রণা হায়না দেখেনা,
তোমার কান্না শকুনে শোনেনা,
রক্ত ক্ষুধা, তরল সুধা,
রক্তের ওদের গাহন,
ফেলানি তোমাকে করেছি বারণ।
_____________________________________________________
অসহায় মেয়েটির আর্তচিত্কারকে উত্সর্গ আমার শব্দগুলো।। সীমান্ত হত্যা বন্ধ হোক.......
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০১৩ ভোর ৬:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭

হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা...
...বাকিটুকু পড়ুন
ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।
ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও...
...বাকিটুকু পড়ুন
অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি...
...বাকিটুকু পড়ুন
আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।
দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে...
...বাকিটুকু পড়ুন