দৃষ্টি আমার বৃষ্টিভেজা নয় তবু,
চেয়ে রয়েছি আকাশে একটু সিক্ত অনুভব নিয়ে,
সমস্ত আনন্দের মূঢ় বহিঃপ্রকাশ তুমি ।
তুমি শব্দের অর্থবোধকতা অস্পষ্ট, কুয়াশাচ্ছন্ন যেন
আমার কাছে, আমার মাঝে এক তুমি বসত কর অহর্নিশ,
কোনো এক স্বর্গীয় পরশ হয়ে,
আমাতে চল বেয়ে,
তোমাকে তাই জীবন নদী বলি ।
"তুমি" আর "তোমাকে" সঙ্গায়িত করতে গিয়ে,
ক্ষণে ক্ষণে দ্বিধান্নিত হই, হই চিন্তিত-ভাবুক ।
তুমি আমার একা পথ চলায়,
এক নিকট পদশব্দ,যা অনুভাবিত করে,
চলার গতি স্লথ করে যা আমাকে কান পেতে শুনতে বলে
অদৃশ্য তোমার নুপুরের নিক্কন ।
তুমি, হৃদয়ের সূর সুষমা, কোনো বিমূর্ত সঙ্গীত যেন,
যেন হাওয়ার ছন্দে কাঁশবনের দোলা দিয়ে যাওয়া সুখ তুমি ।
তবু তুমি আমার মায়াপুরীর এক মোহমায়া যেন,
জানিনা কোন ঘোরে, তোমার মাঝে মন এলোমেলো এত ।
এত আনমনা যেই তুমি তে, তা যেন রহস্য,
তোমাকে ভালোবেসে যাই স্নিগ্ধ মমতায়,
তোমারি ভাবনা রত ।
তোমার চোখে, মিষ্টি পলকে অপলক তকিয়ে,
ভেবে পাবার চেষ্টায় ব্রত হই, তুমি কি ??
আমি তল হতে অতলে হারিয়ে যাই যেন,
ওই গভীর কালো আল্পিত চোখের মায়াময়ী গহবরে ।
সে যেন বড় অমোঘ নিয়তি আমার,
ও চোখে ডুবে মরব, হব তোমার ।
তুমি তাই সুনয়না, মায়া-পরী,
যে আত্মার মোহে বাঁচি, যে দৃষ্টিতে মরি ।
___________________________________________________
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




