বাংলাদেশ, শত গর্বের নাম। সোনার এই দেশটি নিয়ে গর্ব কেন করবনা বলুন? সোনা দিয়ে চলেছে, বিনিময় ছাড়া, অবিরত। বাংলাদেশ বিষয়ে দেখে নিন কিছু বিষয়-
• বিশ্বের ৫৯তম ধনী রাষ্ট্র।
•অন্যতম শক্তিশালি ১০টি মুসলিম দেশের একটি।
•এখানে রয়েছে বিশ্বের সবচেয়ে বড় সমুদ্র সৈকত(কক্সবাজার)
•বিশ্বের সবচেয়ে বড় লোনা পানির বনাঞ্চল (সুন্দরবন) এখানে।
•বিশ্বের ১১তম দীর্ঘ সেতু(যমুনা সেতু) আমাদের।
•জাতিসংঘ শান্তি রক্ষা মিশনে সবচেয়ে বেশী সৈন্য প্রেরন করা দেশ।
•রপ্তানিকারক দেশ হিসাবে বিশ্বে ২৭তম, গার্মেন্টস শিল্পে প্রথম(মতান্তরে দ্বিতীয়)।
•খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, বিশ্বের এমন কিছু সংখ্যক দেশের মধ্যে অন্যতম হল বাংলাদেশ।
আরো এত এত কিছু আছে, শুধু সেগুলো বলতেই একটি পোস্ট লিখতে হবে....
# শুধু তাই নয়, দা ইকোনমিস্ট এর জাঁদরেল প্রকাশনায় এসেছে বাংলাদেশে অভূতপূর্ব সম্ভাণনার কথা। তলাবিহীন ঝুড়ি বলে উপহাস করা দেশকে এখন সম্ভাবনা ও স্বপ্নের ভান্ডার বলা হচ্ছে। বলা হচ্ছে আগামী কয়েক দশকে ইউরোপের সবগুলে দেশকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। বৈশ্বিক মন্দায় জর্জরিত কানাডা, আমেরিকা থেকে শুরু করে আরো অনেক ধনী রাষ্ট্র যেখানে খাবি খাচ্ছে, বাংলাদেশ জীবন যাত্রার মান ও জিডিপিতে করে চলেছে অভূতপূর্ব ফলাফল! এত রাজনৈতিক সংঘাতমূলক পরিস্থিতির পরেও আমরা এগিয়ে চলেছি গণতান্ত্রিক ও ধর্মীয়ভাবে স্থিতিশীল একটি জাতি হিসেবে।
অনেক গর্ব করছেন দেশকে নিয়ে, কখনো কি ভেবেছেন, কোথা থেকে এর শুরু? শুরুটি হয়েছিল ১৯৭১ সালে, অনেকগুলো জীবনের আত্নত্যাগে, অনেক মহামানবের প্রচন্ড দাঁত চাপা ও জীবন বাজি রাখা প্রচেষ্টায় আমরা পেয়েছি একটি মানচিত্র, গর্বের লাল সবুজ পতাকা।
# বিষয়টি আমাকে প্রচন্ড ব্যথা দেয়, দেশ পেয়েছি, আমরা এগিয়ে যাচ্ছি, ফিরেও তাকাই নি, কারা করলো, কিভাবে করলো, তার দিকে। বিপুল জনসংখ্যার এই দেশে চাকরির আকাল, শিক্ষা- চিকিত্সা সহ হাজার সমস্যার মাঝেও যে এত সম্ভাবনা এর উত্পত্তি কিন্তু আমাদের স্বাধীনতা থেকেই(পাকিস্তানের দিকে এখন তাকালে সহজেই বোঝা সম্ভব কি এক দোজখের কবল থেকে আমরা আসলে বেঁচেছি)! আজ আমাদের একটি চাকরি, ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের একটি সিট্, BCC ক্যাডার হওয়া থেকে শুরু করে সরকারী চাকুরীর জন্যে একটি পদে বা আসনে অনেক জন করে লড়ছি! জনসংখ্যার বিরূপ প্রভাবে আমরা হয়ে পড়ছি চরম প্রতিযোগিতামূলক একটি জাতি। তবে, মুক্তিযোদ্ধাদের জীবন নিয়ে কখনো আমাদের ভাবার সময় হয়নি। সরকার কেন, কারো কাছ থেকেই তারা কিছু পায়নি, এই কথাটা বুকে হাত রেখে বলতে পারি। তবে অবাক লাগে যখন সাধারণ মানুষ মুক্তিযোদ্ধা কোটার মত বিষয় নিয়েও বিরোধিতা করে। আমরা এতটাই হীনমন্য, যে ওদের সম্মান তো দিতে পারিই না, আবার কোটা নিয়ে কথা বলে প্রতিদিন একবার করে অসম্মান করে ছাড়ি!
প্রথম কথা হলো, মুক্তিযোদ্ধারা কোটা চাননি অথবা এর জন্যে আন্দোলন করেননি, করেছেন স্বাধীনতার জন্যে। তারা তা পেয়েছেন, তবে সাথে কতকিছু হারিয়েছেন একবার ভাবার অবকাশ পেয়েছেন কি? ৫০ বা ৬০ এর দশকের পূর্ব প্রজন্মের শেষ চলে এসেছে। অধিকাংশ মুক্তিযোদ্ধাই তাই জীবনের শেষ প্রহরগুলো গুনছেন। সে সময়ে এমনিতেও শিক্ষার হার ছিল অনেক অনেক অনেক কম। তার উপরে শিক্ষা ব্যবস্থা ৭০ এর দিকে পুরোপুরি ভেঙ্গে পড়েছিল। একটু ভেবে দেখুন, ১৭-২১ গর বয়স বেশির ভাগ মুক্তিযোদ্ধাদের ছিল, এবং সেটি তাদের মেট্রিক পরীক্ষার বা কারো HSC পরীক্ষার সময় ছিল। যারা আগে থেকেই পড়াশোনায় ছিল না, তাদের কথা বাদ দিয়েই ভাবুন, সে অবস্থায় অনেকেই পড়াশোনা ছেড়ে দিতে বাধ্য হন এবং যুদ্ধে যান। ফিরে এসে ভাঙ্গাচোরা স্কুলঘর ও মৃত মাস্টার সাহেব কেই শুধু পান তারা, অনেকেই পরিবার হারিয়ে সংসারের জোয়াল কাঁধে তুলে নিতে বাধ্য হন। ফলাফলে বিশাল নিরক্ষণ জনগোষ্ঠী পরিনত হয়, যাদের মধ্যে বড় একটি অংশ হলো মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীরা। শহুরেদের এই বিষয়ে কতটুকু ধারণা জানা নেই, আসল যুদ্ধ ও বেশি মানুষের অংশগ্রহন কিন্তু গ্রামভিত্তিকই ছিল। শহুরেরা বেশিরভাগ পালিয়ে যান ভারতে।
(আমি মুক্তিযোদ্ধাদের নিরক্ষর অংশ নিয়ে বলছি) নিরক্ষর এই গ্রামবাসীরা নিজেরা শিক্ষিত হননি, এবং উক্ত সময়ের প্রতিকুলতা ও সচেতনতার অভাবে নিরক্ষর পিতারা রেখে গিয়েছেন একটি নিরক্ষর পরবর্তী প্রজন্ম। গ্রামে অনেক মুক্তিযোদ্ধা রয়ে গেছেন, যাদের সন্তান কম শিক্ষিত বা সম্পূর্ণ অশিক্ষিত। রাজাকারদের সাথে হাত না মেলানো এই মহামানবগুলোর আগে কি ছিল বাদ দিলাম, একাত্তুরের পরে হয়ে পড়েন বেশ গরিব। সন্তানকে উচ্চশিক্ষার জন্যে যেখানে পাঠানো প্রয়োজন সেখানে না পাঠানোর ব্যর্থতা তাই মোটামুটি অনিবার্য। যারা বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি বা শিক্ষার বাজারে হয়ে পড়েন অনাকাংখিত! তাদের জন্যে তাই অবশ্যই কোটা একটি ভালো সহায়ক।
আরেকটি মহাগুরুত্বপূর্ণ বিষয়, অনেক মুক্তিযোদ্ধা, যারা কোনভাবে অক্ষম, তাদের পরিবারের সক্ষমতার দায়িত্ব কে নেবে? এটি তো রাষ্ট্রের ঋণের মত! তাদের সংসারকে একটি শক্তিশালী ভিত দেয়া। যেখানে মুক্তিযোদ্ধা-সন্তান কোটা একটি "পজেটিভ" জিনিস। মুক্তিযোদ্ধাদের জীবন মান উন্নয়ন হয়নি, তাই আমার সায় নাতি-নাতনি কোঠার পক্ষেও। কিন্তু বিষয়টি যেন এই পর্যন্তই সীমাবদ্ধ থাকে সে বিষয়ে আইন হওয়া উচিত। কারণ অর্থনীতির মতে, তিন প্রজন্ম পুরনো পূর্বপুরুষের প্রভাব জীবনমানে খুব সমান্যই থাকে, বিশেষ করে দরিদ্র পরিবারে। তিন প্রজন্ম পরে অর্থনৈতিক চক্র অনুসারে দারিদ্র্য ঘুরে যায় বলে বিশেষজ্ঞদের ধারণা।
আমার জানা তথ্য অনুসারে: বিসিএসে মোট আসনের ৩০ ভাগ মুক্তিযোদ্ধা কোটা। ১০ থেকে ৫ শতাংশ রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে এবং সরকারী চাকুরিতেও বড় একটি অংশে কোটা রয়েছে মুক্তিযোদ্ধার সন্তানদের(এখন নাতি-নাতনিও বলতে হপে!)।
এটিকে ভালো বলতে পারছিনা, কারণ অনেক ক্ষেত্রেই(বিশেষ করে BCS) কোটার আসন ফাঁকা পরে থাকে অপ্রজাপ্ত প্রার্থীর অভাবে। কোটার প্রার্থী শেষ হয়ে গেলে কি পরবর্তী মেধাবীদের দিয়ে দেয়া যায়না!? এই সামান্য নিয়ম বৈচিত্র যে বিষয়টির কার্যকারিতা কতটা বাড়াতে পারত সেটি নিয়ে কি কেউ(প্রশাসন) একবার ভাবলেন না?
মুক্তিযোদ্ধাদের জীবন রাষ্ট্র চাইলে গড়ে দিতে পারবে, কিন্তু সেক্ষেত্রে "সত্যিকার" মুক্তিযোদ্ধা ও যাদের প্রয়োজন তারা কতটা পাবে আর যাদের প্রয়োজন নেই, তারা কতটা নিবে বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার থেকে কেউ বেশি জানেনা।
যারা বলেন কোটা বিষয়টি শুধু বাংলাদেশের মত অনেক দেশেই রয়েছে:
ভুল। কিছু মানুষের কাছে জাতির দায় থেকে যায়। আগে বিশ্ব দেখেন, তারপরে মন্তব্য করবেন প্লিজ।
# ভারতে মুক্তিযোদ্ধা ও সুবিধা বঞ্চিতদের জন্যে কোটা সিস্টেম বিষয়ে পড়ুন। আমাদের মত প্রকট না হলেও পদ্ধতিটি ওখানেই রয়েছে, আর এত বড় জনসংখ্যার দেশ হয়েও সুন্দরভাবে তা প্রক্রিয়াও করা হচ্ছে।
#UK তে কোটা পদ্ধতির ব্যবহার।
এছাড়াও আরো অনেক উদাহরণ রয়েছে। বিশ্বের সব দেশেই সুবিধা বঞ্চিতদের সুবিধাটি দেয়া হয়, তবে আমাদের ক্ষেত্রে সুবিধা বঞ্চিত হলেন আমাদের মুক্তিযোদ্ধারা(যেটি বাস্তবতা) এবং এটি অনেকের সাথেই আমাদের মিলবেনা, তাই বিশ্বের সাথে তুলনা করবেন না, আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের "অতুলনীয় রক্ষাকর্তা ছিলেন।"
আমি যেখানে আছি, মালয়েশিয়া, এখানে কোটার ছড়াছড়ি বলতে পারেন, কিছু কন্সট্রিটিউশন দ্বারা নির্দেশিত তবে বেশিরভাগই অলিখিত এবং আশ্চর্যরকমের নিয়ন্ত্রিত! তিনটি ভিন্ন মেইন রেস(চীনা, তামিল ও মালায়) মিলে এই দেশ অথচ কোন ধর্মীয় বা কাজের ক্ষেত্রে ক্ল্যাশ নেই! একদল ব্যবস্যা দেখছে, একদল এডমিনিষ্ট্রেশন! যেটি শুধুমাত্র মৌখিকভাবে দেওয়া সুবিধার প্রকাশ। এছাড়াও নাগরিকদের আলাদা সুযোগ সুবিধা সব দেশই দেয়(বাংলাদেশ দেয় না, পারলে বিদেশীদের সুবিধা দিয়ে দেশীদের বারোটা বজায়)।
রাষ্ট্র ও আপনার আমার সবার দায় রয়েছে ওদের কাছে। সংরক্ষিত হলে ওটি ফেলে রাখা না হলেই এ সংক্রান্ত সকল সমস্যার অবসান হবে বলে মনে করি, তাই তৃতীয় প্রজন্ম পর্যন্ত সীমাবদ্ধ রেখে কোটা পদ্ধতি চালু থাকুক, এর পক্ষে রয়েছি আমি। কারণ আমি এমনটি ভাবতেও পারিনা যে তাদের কোটা কেড়ে নেয়া হচ্ছে!! কি দিয়েছে এমন যে কেড়ে নিয়ে যায়!?
# আজ পর্যন্ত সকল মুক্তিযোদ্ধার যেখানে আবাসন ও খাদ্য নিশ্চিত করা যায়নি, তাদের পরিবারকে চলার মত করা যায়নি, তাদের কাছে আমাদের ঋণ এখনো ফুরিয়ে যায়নি কিন্তু!
# নিশ্চিত করা যায়নি ওদের চিকিত্সা, অনেক মুক্তিযোদ্ধা ধুঁকে ধুঁকে মরে গেছে, অনেকে মৃত্যুর মুখে, অসহায় দিন গুনছেন। রাষ্ট্রের দিকে হতাশ চোখে তাকিয়ে যখন একটি মুক্তিযোদ্ধা শেষ নিশ্বাস ত্যাগ করেন, আমাদের লজ্জা হওয়া উচিত তখন। কারণ সেটি এই বাংলার বুকে একটি ক্ষত।
# ১০০০ টাকা ভাতা ধরিয়ে দিয়েই সরকার দায় সেরেছে, এবং বলাই বাহুল্য ওটি জায়গামত পৌছে না।
তাদের এসব সমস্যার সমাধান যদি প্রথমেই হত, হয়ত আজও একজন মুক্তিযোদ্ধার সন্তানকে কোটার দিকে তাকিয়ে থাকতে হতনা। তাই তাদের যে সময়টুক প্রয়োজন, সেটি দেওয়া উচিত। আর তাদের চিকিত্সা ও সমস্যা দেখবার জন্যে এখনি ব্যবস্তা না নিলে খুব সিঘ্রই বাংলাদেশ পরিনত হবে "০ মুক্তিযোদ্ধার দেশে!" আমরা তখন স্মৃতি সৌধ ও শহীদ মিনারে ফুল দিয়েই কাজ সেরে নেব। বধ্যভূমিতে ঘুরতে গিয়ে ছবি তুলে ভাব নেব, ওই পর্যন্তই। কারণ সম্মান যার প্রাপ্য, তাদের আমরা কোনদিনই দেয়নি, এটি জাতির সবথেকে জঘন্য বৈশিষ্ট।
পরিশেষে আপনাদের উদ্দ্যেশে সবথেকে জরুরি কথাকটি বলতে যাই,
যাদের এই কোটা পাবার সৌভাগ্য/দুর্ভাগ্য হয়নি, তাদের বলি, You do not know mostly how a freedom fighters family lives or survived ! আমি দেখেছি, আমি জানি। আমার বাবা নিজের পায়ে ভালোভাবেই দাড়িয়েছিলেন। কিন্তু তার অনেক মুক্তিযোদ্ধা বন্ধুদের দুর্দশা দেখে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারিনি। চিকিত্সার অভাবে আমার সেসব আন্কেলদের পৃথিবী থেকে বিদায় নিতে দেখছি, কেউ তাকিয়ে দেখেনি। সাহায্যের জন্যে হন্যে হয়েছে সবাই, "মুক্তিযোদ্ধা সংসদ" থেকে অনেক চেষ্টার পরেও কিছু হয়নি। স্বাধীনতার লজ্জা নিয়ে চলে গেছেন ওনারা, সেই তাদের নিয়ে বা তাদের পরিবার নিয়ে যখন আপনারা খারাপ কথা বলেন, আমি সত্যি অবাক হই।
আমি আমার বাবার চলে যাওয়া দেখেছি, উনি অসুস্থ হয়ে চলে যান আমাদের ছেড়ে, রাষ্ট্র শুধু ওনার মৃত্যুর পরে "রাষ্ট্রীয় মর্যাদায় দাফন" করেই দায়িত্ব সেরে দিয়েছে। আমিও খুশি আছি, কোনদিন ব্যবহার করবনা ওই সর্টিফিকেট, কারণ আমার প্রয়োজন নাই। আমার পরিবার ব্যবহার করেনি, কিন্তু অনেকের ওটিই শেষ ভরসা। সেটি নিয়ে প্রশ্ন তুলে তাদের আত্নসম্মানে আঘাত দিবেন না প্লিজ। ওই পরিবারগুলোর অনুগ্রহেই মাস শেষে মাইনে পাচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, BCS দেবার ইচ্ছা হচ্ছে। ওনারা না থাকলে হয়ত চাষাবাদ করতে হত, আর দিয়ে আসতে হত পশ্চিম পাকিস্তানে।
একটি সাধারণ জীবন আর সম্মান ওদের বেশি প্রয়োজন ছিল, পায়নি। নাই মামা যেটুক আমরা করছি, সেটুক নিয়ে অন্তত প্রশ্ন তুলবেন না। হ্যা পরিবর্তন না, বরং এটির পরিমার্জন আমারও কাম্য।।
আমি বুঝি আপনাদের হতাশার জায়গাটি, যখন দিন রাত এক করে দিয়ে একটি জায়গায় পৌছানো সম্ভব হয়না, তার ফ্রাস্টেশন আমি বুঝি। তবে সঠিক ব্যবস্থা(খালি থাকা আসন মেধাবীদের মধ্যে বন্টন) পারত আপনাদের ও তাদের সহাবস্থান নিশ্চিত করতে। আপনারা সেটির পক্ষেই বরং দাবি তুলুন, আমিই সাথে থাকব।
সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




