মাত্র ক'মাস হলো ব্লগে, একটি কি দুইটি ছবি ব্লগ দিয়েছি। আর টুকটাক একটা দুইটা আপলোড, এই তো!
কিন্তু কিছুদিন থেকেই ছবি আপলোড দিতে গেলে দেখাচ্ছে আমি নাকি সর্বোচ্চ সংখ্যক ছবি আপলোড দিয়ে ফেলেছি! মানে আমার কোটা পূরণ হয়ে গেছে। তাই আপলোড দিতে হলে পুরনো আপলোডকৃত ছবি "মুছে ফেলে" তারপরে নতুন ছবি আপলোড দিতে পারি।
আমার প্রশ্ন হলো, "আপলোডকৃত ছবি" অংশ থেকে ছবি মুছে দিলে কি পোস্ট থেকেই চলে যায়? নাকি পোস্টার ছবিটি থেকেই যায়? আমি কখনো দেখছি আছে, কখনো দেখছি নাই! কি যে করা উচিত, কিছুই বুঝতে পারছিনা।
আমি Usually আপলোড দেই, ইউআরএল থেকে যোগ করিনা। এই সমস্যার কি সমাধান?
প্রশ্ন ১: আপলোডকৃত ছবি মুছে দিলে পোস্ট বা মন্তব্যের ছবিও চলে যাবে?
প্রশ্ন ২: মুছে দিতে হলে একাধিক ছবি ব্লগ রাখব কিভাবে?
প্রশ্ন ৩: কিভাবে সমস্যার সমাধান পাব? ছবি আপলোড সুবিধা কি লিমিটেড সংখ্যক?
জানাবেন প্লিজ, সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই....
সর্বশেষ এডিট : ০২ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




