মন, কাঁদছ কেন একা বসে?
তুমি তো বলেছিলে গর্বিত,
কখনো হেরে যাবেনা,
বলেছিলে কখনো ছেড়ে দেবেনা হাল,
কেন বিষন্ন একা আজ তুমি?
কেন খোলা আকাশে একা তোমার বিচরণ,
কেন মন?
জীবন, তুমিই তো বলেছিলে,
অনেকটা বাঁচবার রয়ে গেছে,
আরো বেশি ভালোবাসবার আছে,
তবে ভালবাসা দুরে সরিয়ে,
ঘৃনা জড়িয়ে কেন আজ তুমি?
মৃত কেন তোমার স্পন্দন?
কেন বাচতে চাইছনা আর এমন?
কেন জীবন?
স্বপ্ন, তুমিই তো দেখিয়েছিলে,
রঙিন কিছু গল্প বলেছিলে,
সত্য বলেছিলে ওদের, আমার তরে।
আর ধূসরবর্ণ কেন তবে তুমি?
বড্ড রংহীন দুস্বপ্ন কেন আমার এই ক্ষণে,
সব হারিয়ে কেন তবে আজ, কান্নায় তোমার বিচরণ?
কেন স্বপ্ন, তুই এমন?
প্রেম, তুমি আমার হবে বলেছিলে,
বলেছিলে ভাসাবে আমায়
তোমার অপার আনন্দ সুধায়,
ডোবাবে আমার, তোমার অমৃত সায়রে।
আমি তোমায় তবে কেন পেলাম না?
পারলাম না, ধারণ করতে তোমায় এই মনে,
এই জীবনে,
কেন চলে গেলে
প্রেম, সব আমার ছেড়ে যাবার এই ক্ষণে?
আঁধার, আমায় শুনিয়েছিলে, কখনো ডাকবেনা,
আলোর সাথে আমার বন্ধুত্ব, টুটবেনা।
আমার ছিল, সকল প্রদীপ, সকল আলো,
তবে কেন বলো, ওরা নিভে গেল?
সকল রশ্মি কেন দূর হয়ে গেল,
আমার সুর্যালোক কে কেড়ে নিলো?
আঁধার, এ আমার কি হলো?
বেদনা, আজীবন আড়ি নিলাম তোমার সাথে,
তবে কেন তোমার ফিরে আশা, এই আমাতে?
অমিত তোমায় চাইনি,
আমাতে এসো, কভু বলিনি।
আনন্দ বিনে, আর কিছু জানিনি,
কান্নার জল শুকিয়ে গেছে বলেছিলে,
আজ কেন তবে এ আঁখি আমার হল ছলছল?
এ আমার কায়মন, তোমা হতে নিস্তার চায়,
বেদনা, তুমি আজ এ আমাতে কেন হায়?
তুমি দুর্বার হও মন,
তুমি দুর্বিনীত হও জীবন।
আরেকটু স্বপ্নিল হও স্বপ্ন,
হও আরেকটু রঙিন কোনো গল্পের শিরোনাম।
প্রেম তুমি যেওনা আমায় ছেড়ে,
তুমি ছাড়া আমি একা যাব শুধু হেরে।
আঁধার তোমারা দুরে চলে যাও,
এ মন-এ প্রাণ, আলোতে হারাও।
বেদনা তুমি থেকে যেতে পারো,
আমাতে থাকো, আনন্দের অপেক্ষা করো।
_____________________________________________________
অনুভুতিগুলো বৃক্ষের মত, ওরা ডালপালা মেলতে ভালোবাসে।
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




