“নীল আকাশ থেকে একটু সাদা মেঘ নিয়ে এসে,
তোমার গালে ছোঁয়াব,
আর নদী তটে কিছু শুভ্র কাশঁফুল ফোটাব,
তোমার তরে।
তুমি হাসবে বলে, আমি চেয়ে রব তোমার চোখে,
মন খারাপের চুলগুলো যখন ও চোখে এসে পড়বে,
সরিয়ে দেব ওদের।
উদাস কখনও হতে পারেনা সূর্য,
হতে পারেনা এই ধরিত্রী কভু বঞ্চিত,
তোমার হাসির মিষ্টতা হতে,
হতে পারেনা বিধাতা কভু তুষ্ট,
দেবী তোমায় দেখে এততুকু রুষ্ট।”
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




