রাজধানীর কারওয়ানবাজার ও মতিঝিলে বোমা ফাটিয়ে গুলি চালিয়ে তাণ্ডব সৃষ্টির পর বুধবার সকালেও ঝটিকা মিছিল নিয়ে গাড়ি ভাংচুর করে জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা।
পুলিশ বলছে, দক্ষিণের বিভিন্ন জেলা থেকে বাসে ও লঞ্চে করে এসে জামায়াত-শিবির কর্মীরা ‘নাশকতার’ চেষ্টা করছে রাজধানীতে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ৩৪ জনকে আটক করেছে পুলিশ।
এদিকে রাজধানীর মতিঝিল, ফকিরাপুল ও পল্টনে সকাল থেকেই তান্ডব চালিয়েছে জামায়াত-শিবির কর্মিরা। এসময় পুলিশের ছোড়া ফাঁকা গুলির মুহূর্মুহু শব্দে প্রকম্পিত হয়ে উঠে এসব এলাকা। সাড়ে ১০টার দিকে ফকিরাপুলে জামায়াত-শিবিরের সাথে পুলিশের সংঘর্ষ বাঁধে। এসময় বাস রণক্ষেত্রে রূপ নেয় ফকিরাপুল। পুলিশের গুলিতে এসময় ৯জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
জামায়াত-শিবির ঘোষিত বুধবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও মিছিল-সমাবেশ ঠেকাতে পুলিশ শত শত রাউন্ড ফাঁকা গুলি ছুড়ছে বলে জানা গেছে।
এ সময় পুলিশ তাদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ বেশ কয়েকবার ফাঁকা গুলি ছোড়ে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান অতিরিক্ত উপ কমিশনার মেহেদী হাসান।
তিনি বলেন, জামায়াত-শিবিরের নাশকতা ঠেকাতে পল্টন, বায়তুল মোকাররম, ফকিরাপুল ও মতিঝিল এলাকায় কঠোর নিরাপত্তা নেয়া হয়েছে।
এদিকে সকাল ১০টার দিকে দৈনিক বাংলা মোড় সংলগ্ন সড়কে একটি বাসে আগুন দেয়া হয় বলে ফায়ার ব্রিগেডের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা জানান। অগ্নি নির্বাপক কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রুণে আনেন।
কোতয়ালী থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুলিশের কাছে তথ্য আছে, নাশকতা সৃষ্টির জন্য দেশের দক্ষিণাঞ্চল থেকে জামায়াত-শিবির কর্মীদের ঢাকায় জড়ো করা হচ্ছে।”
বাসে করেও বিভিন্ন জেলা থেকে ঢাকায় এসে দলটির কর্মীরা মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে যোগাযোগ করে সংগঠিত হওয়ার চেষ্টা করছে বলে পুলিশ কর্মকর্তারা জানান।
কোতয়ালীর ওসি জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে জামায়াত-শিবিরের কর্মী সন্দেহে ৩৪ জনকে আটক করেছে পুলিশ।
এছাড়া মতিঝিলের বিভিন্ন স্থান থেকে আরো বেশ কিছু শিবির কর্মীকে আটক করা হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছে।
যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভেঙে দেয়া এবং আটক শীর্ষনেতাদের মুক্তির দাবিতে বেশ কিছুদিন ধরেই সহিংসতা চালিয়ে আসছে দলটির কর্মীরা। সর্বশেষ মঙ্গলবার রাজধানীর কারওয়ানবাজার এলাকায় তারা ব্যাপক তাণ্ডব চালায়। মতিঝিলেও তারা হাতবোমা ফাটিয়ে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চালায়।
জামায়াতের মিছিল থেকে ছোড়া গুলিতে ও ঢিলের আঘাতে আহত হন তিন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন। ভাংচুর করা হয় অর্ধশতাধিক গাড়ি।
এসব ঘটনায় মঙ্গলবার জামায়াত-শিবিরের ৭২ কর্মীকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
### সরকার বসে বসে আঙ্গুল চুষবে, ওদের দরকার ভোট, দেশে শিবির সমস্যা করলে লাভ আওয়ামীলীগ এর! তাই আর নয় অপেক্ষা ম্যাস পিপল দিয়েই এদেরকে শেষ করে দিতে হবে, এবার যুদ্ধই হোক! আমরা জয়ী হবই। জয় বাংলা!!!
সর্বশেষ এডিট : ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




