![]()
পরিবেশ বন্ধু ভাই এগিয়ে চলেন, আমি আছি আপনার সাথে। আপনার পোস্ট এর মাধ্যমে মডু সমাজের ভয়াবহ অন্যায় অত্যাচার, নিপীড়নের বিরুদ্ধে যে প্রতিকী প্রতিবাদের এক নব দিগন্ত উন্মোচিত হয়েছে তাতে এই শোষিত সমাজ আবার আশা খুঁজে পাচ্ছে! আবার মনে হচ্ছে, না! থেমে যাবার কিছু নেই, সংগ্রামী কবিরা থাকতে জাতির কোন ভরসা নেই! সুতরাং ভয় কীসের! এগিয়ে চলুন দূর্বার গতিতে! তছনছ করে দিন মডুদের স্বেচ্ছাচারী তখত!
আপনি আগেই সাবধান করে দিয়েছিলেন ল্যাবে অনেক কম্পুটার ইঞ্জিন আছে, তারা আপনার সাবধানবানী না শুনে অদূরদর্শিতার যে পরিচয় দিয়েছে তার প্রভাবেই সার্ভার সেদিন থেকেই নর্তন কুর্দন করছে! বাহ কবি বাহ! আপনার ক্ষমতায় আমরা বিস্মিত! কিন্তু দয়া করে দেশের নেট কানেকশন কুট করে কেটে দেবেন না প্লীজ লাগে ভাই, এছাড়া জনতা চলবে কি করে?
যদিও উক্ত সংকটময় পরিস্থিতি ওবামা প্রসাশন নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং সময় মতো হেলিকপ্টারে করে নেটের ত্রান ফেলারও প্রতিজ্ঞা করেছেন, কারণ বলা তো যায় না, কবি যদি রেগে যান? তাই সবাইকে বাটি, ঘটি, গ্লাস, প্লেটে করে নেট জমিয়ে রাখার আবেদন জানিয়েছে শুষিল সমাজ।
হালের ব্লগিং সেনসেশন রেজা ঘটকও কাছাকাছি সময়ে নারাজ হয়েছেন, এই বিষয়গুলোতে আরও মনোযোগ দিতে হবে মডারেটরদের, ব্লগের উঠতি বয়সের ছেলে মেয়েরা বিয়ে শাদী করতে চাইলে যদি ইন্সট্যান্ট ঘটকের প্রয়োজন হয় তবে আমরা কি করবো - রেজা ঘটক? উনি আমাদের সাথে থাকলে আমাদের পথচলা আরও স্মুথ হতে পারতো।
তাই সামু ব্লগের উঠতি দুই ব্র্যান্ডনেমের দাবী মেনে নিয়ে সুস্থ ব্লগিং এর পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবী।
জনগুরুত্বপূর্ণ এই পোস্টটি কেন স্টিকি হবে না এই মর্মে ইতোমধেই হাইকোর্টে রুল জারী করা হয়ে গেছে। তবে পোস্ট পড়ে লেখককে স্টিকি করার ইচ্ছা জাগলে লেখক এতে দায়ী নন। সব দোষ রেজা ঘটকের, উনি ফুঁসলিয়ে আমাকে স্টিকি পোস্ট লেখতে বাধ্য করেছেন।
সর্বশেষ এডিট : ৩১ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


