somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাবা, তোমাকে নিয়ে লিখতে বসলাম!

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনেকবারই চেষ্টা করেছি, দু’চার লাইন যে লিখিনি তাও নয়! কিন্তু সবথেকে বেশী ভালোবাসার মানুষদের জন্য লিখতে বসার অবসর এর অভাব যতটা তার থেকে অনেক বেশী অভাব হয় সাহসের! হ্যাঁ, আমার হাত কাঁপতে শুরু করে, আরও স্পষ্ট করে বলতে গেলে চোখ। ছলছল করে ওঠে, অকারণেই অশ্রু জমে চোখের কোনে। আর কোন কারণেই এভাবে অকারণ কাঁদতে পারি না আমি, কাঁদি না। কিন্তু তোমার কথা ভাবতে গেলে, তোমার বিষয়ে লিখতে গেলে, কিছু বলতে গেলে, আর পারিনা! সব এলোমেলো হয়ে যায়। তবু তোমাকে কিছু কথা আমার বলতেই হতো। সে কথাগুলো, যা কোনদিন তোমাকে বলতে পারিনি। রক্ত-মাংসের তোমাকে যা আর কোনদিন বলাও সম্ভব নয়।


আমার মনে পড়েনা, কোনদিন বলেছি, তোমাকে অনেক ভালোবাসি বাবা! সেদিন বাসতাম যেদিন আদরে ধন্য করেছো অথচ খেয়ালই করিনি, আর সেদিনও যেদিন অনেক বকা দিয়ে মন খারাপ করিয়ে দিয়েছিলে, প্রচণ্ড শাসনে অভিমানী করেছিলে... আজও, যখন তোমার অস্তিত্ব পৃথিবীর কোথাও বাস করা কোন হৃদপিন্ডেই শুধু বিদ্যমান। যেদিন অনুধাবন করেছি, আর কোনদিন বলা হবে না এই শব্দগুলো তোমাকে, সেদিন থেকে আফসোসের প্রচন্ডতায় পুড়েছি ভেতরে ভেতরে। যেদিন স্বপ্নময় জীবন থেকে দুঃস্বপ্নে জেগে উঠেছি, আচমকা অনেক কথা জমা হতে থাকে সেদিন থেকেই। অথচ তোমার সামনে একটি শব্দ বলতেও বাঁধত! মেপে মেপে কথা বলতে গিয়ে কখন যে স্নেহ-ভালোবাসার নিক্তিটাতেই মাপের গড়মিল করে ফেলেছি আমার জানাও ছিল না। কিন্তু আমার আবার তোমার সাথে কথা বলতে ইচ্ছে হতো, হয়। ইচ্ছে হয় তোমার হাতটা ধরি! আমার এখনও মনে আছে, হাত ধরে কি করে রাস্তা পার করাতে। বলে দিতে কি করে রাস্তা পার হতে হয়! আজ প্রতিটা পথ পার হবার সময় কৃতজ্ঞচিত্তে তোমাকে স্মরণ করিনা সত্য, কিন্তু অলীক হলেও তুমি থাকো আমার সাথেই!


তোমার কন্ট্যাক্ট নম্বরটা এখন একটিভ নেই আর। কিন্তু জানো বাবা, আমার ফোনে নাম্বারটা আগের মতো সেইভ করা আছে, Abbu নামে! ফোনের পরে ফোন বদলেছে, কিন্তু কি করে যেন ওই ‘অপ্রয়োজনীয়’ নাম্বারটা হারিয়ে যায় নি! ওই নাম্বারটা ছিল জাদুর নম্বর! শুধু ডায়াল করলেই জীবনের সব সমস্যা সমাধান হয়ে যেত! আজ যখন আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে, তোমার কথা মনে হচ্ছে, সে নাম্বারটায় ডায়াল করতে চাই যদি তা কী আমার অপরাধ হবে বাবা? আমার যে তোমার রাশভারী কণ্ঠ শুনতে ইচ্ছে করছে! ফোন করে তোমার বলা কোন দরকারী কাজে যাবার বিষয়ে আবার আপত্তি করতে ইচ্ছে করছে! অজুহাত খুঁজে তোমাকে বলতে ইচ্ছে করছে কেন মাঝরাতেও আমার ঘরের লাইট জ্বালানো! তোমাকে উত্তর দিতে ইচ্ছে করছে, কেন এখনও ঘুমাইনি। একসময় অসীম শূন্যতায় স্তব্ধ মূঢ় হয়ে পড়তাম এসব ভেবে! জীবনের একটি অংশ হঠাতই কি করে শিফট ডিলেট হয়ে যায়! অনাকাংখিত!


তবে, এখন আমি অনেক ভালো আছি বাবা! তোমাকে প্রায় ভুলতেই বসেছি। এখন আমাকে আর নামায পড়তে বলে কেউ ‘জ্বালাতন’ করে না। সময়ের খাওয়া সময়ে না খেলে কেউ বকাবকি করে না! কেউ রাত করে বাসায় ফেরার অপরাধে দন্ডাদেশ করেনা নির্ধারণ! আমি স্বাধীন – মুক্ত হয়ে গেছি। কিন্তু মাঝে মাঝে এসবকেই বড্ড বন্দিত্ব লাগে কেন ঠিক জানিনা। দূরত্বের কারণে তোমার কবরটা ছুঁয়ে দু’মিনিট নিঃশব্দে বাঁচার প্রেরনা খোঁজাও আমার হয়ে ওঠে না। আমাকে অকৃতজ্ঞ, স্বার্থপর তুমি বলতেই পারো বাবা, আমার প্রতিবাদ করার মতোও শক্তি নেই। আমি আমার অযোগ্যতার অতলে প্রতিনিয়ত ডুবেছি, তোমাকে ধরে রাখতে না পারার অযোগ্যতায়, আর কিছু বেশী সময় তোমার পাশে না থাকতে পারার, আরও বেশী কিছু শব্দ তোমার মুখ থেকে শুনতে না পারার অযোগ্যতা ... যা আমাকে কোনদিন ক্ষমা করবে না হয়ত। আমি তাই তোমার কাছেও ক্ষমা চাইবার অধিকার রাখিনা।


ভাবতে ভালো লাগে দূর আকাশের তারা হয়ে হয়ত দেখছো আমাকে। কিংবা ছায়ামানব হয়ে আমাকে ঘিরে আবর্তিত হচ্ছো প্রতিক্ষণে! কিন্তু আমি সে সবেরও অযোগ্য হয়ত! তাই দূর থেকে শুধু ভাবি তোমাকে। চোখ বন্ধ করলে দেখতে পাই কিছু ছেঁড়া ছেঁড়া মুহূর্ত! তুমি ছিলে বাবা, কতোটা কাছে ছিলে, সে সব সাক্ষ্য দেয়া সে মুহূর্তগুলোকে আমি সরাতে পারিনা মন থেকে। জেমস এর গান আমি পছন্দ করি না তেমন, সত্যি বলতে ওর গাওয়া ‘বাবা’ গানটাও আমার পছন্দের নয়। কিন্তু বারবার চেয়েও কেন যে ফাইলটা কোথাও থেকে ডিলেট করতে পারিনা জানিনা! আর মন থেকে...? মন থেকে কি করে মুছি এই শব্দগুলো বাবা?


“বাবা কতদিন কতদিন দেখিনা তোমায়,
কেউ বলেনা তোমার মত কোথায় খোকা ওরে বুকে আয়
বাবা কতো রাত কতো রাত দেখিনা তোমায়,
কেউ বলেনা মানিক কোথায় আমার ওরে বুকে আয়॥”


এ কথাগুলো যে আমারই! একান্ত আমার! প্রতিটি স্পন্দনে অন্তর্নিহিত অথচ অদৃশ্য! গোপনে রেখে দেই ওদের, অতীব যত্নে। নিজেও জানতে পারিনা কোথায়। শুধু বের হয়ে আসে কান্নাধ্বনি হয়ে গানটার সূরের সাথে।


হাত বাড়ালে তোমাকে আর ছোঁয়া যাবে না, ঈদের সকালে পা ছুঁয়ে সালাম করা যাবে না, একসাথে নামাযে যাওয়া যাবে না, জোড় করে নিজের কাছে ডেকে নেবে না আর, দেবে না বকা আমার অনিয়ম –অপরাধে, আদর করবে না, খুশী হবে না আমার সাফল্যে। কিন্তু এসবই তো আমার চাওয়া ছিল বাবা। আমায় বঞ্চিত করার এ নিয়মের নিষ্ঠুরতা কেন! এ নিষ্ঠুরতার দায়ও তোমার নয়... হয়ত আমার! সৃষ্টিকর্তা আমায় এভাবেই হয়ত দেখতে চেয়েছেন।


আর একটা কথা ছিল বাবা, তোমার কাছে যেতে বড্ড ইচ্ছে হয়! সব নিয়ম ভেঙে! যদি পারতাম!!
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ১:৫৬
১৯টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

কেয়া কি মানুষ ছিল?

লিখেছেন দানবিক রাক্ষস, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৪৬




সময়টা ভবিষ্যতের। পৃথিবী তখন এমন এক সময়ে পৌঁছেছে, যেখানে মানুষ আর যন্ত্রের মধ্যে পার্থক্য করা প্রায় অসম্ভব।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI এবং রোবোটিক প্রযুক্তি তখন অভাবনীয় উচ্চতায় পৌঁছেছে। বিজ্ঞানীরা এমন সব... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

লিখেছেন জুল ভার্ন, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:২০

বিপ্লব-পরবর্তী সমাজে "বেয়াদব শ্রেণী"র উত্থান.....

বিপ্লব মানে অন্যায় অবিচারের অচলায়তন ভেঙে পুনর্জন্ম। বিপ্লবের চেতনা কখনো অরাজকতার উৎস নয়। প্রকৃত বিপ্লব মানুষকে বিনয়ী করে, দায়িত্ববান করে, আলোকিত করে। ইতিহাস সাক্ষী- "every revolution... ...বাকিটুকু পড়ুন

ঘরের কর্তা (!)

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১২ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৩৮

ঘরের কর্তা (!)

বিয়ের আগে ছিলাম আমি বনের রাজা সিংহ,
এখন ঘরে ভেজা বিড়াল, নেই সে দাপট-চিহ্ন।

প্রথম রাতে কানে কানে বলেছিল "ওগো প্রিয়!"
এখন শুধু হুকুম আসে, "এটা ওটা দিও!"

বেতন পেলাম মাসের... ...বাকিটুকু পড়ুন

×