somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৬(সুত্র:প্রথম আলো)

০২ রা আগস্ট, ২০১১ রাত ৯:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নরসিংদীর শিবপুর উপজেলায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৬ জন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছে। ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার বিসিক শিল্প এলাকার আমতলায় আজ মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঢাকা থেকে সিলেটগামী সোহাগ পরিবহনের একটি বাসের সঙ্গে মহাসড়কের আমতলায় সকাল ১০টার দিকে বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাতজন, নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে চারজন, ওই হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় দুজন এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেও তিনজন মারা যায়। আহতদের নরসিংদী জেলা হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন ট্রান্সকম ডিস্টিবিউশন কোম্পানি লিমিটেডের ন্যাশনাল সেলস এক্সিকিউটিভ মো. আজহারুল আমিন (৩৫), সোহাগ পরিবহনের চালক আবদুল মজিদ (৩৫), চালকের সহকারী মজিব মিয়া (২০), ঢাকা ভূমি অধিদপ্তরের রেকর্ড শাখার চেইনম্যান মোহাম্মদ আলী (৪০), নরসিংদীর শিবপুরের কুমারদী গ্রামের মোজ্জামেল হোসেন (৪০), একই উপজেলার সাধারচর ইউনিয়নের বন্যার বাজার গ্রামের আতিকুর রহমান (৩০), পুটিয়া ইউনিয়নের সালুরদিয়া গ্রামের সোহেল মিয়া (৩৫), মুনসেফচর গ্রামের শাহনাজ আক্তার বকুল (৩২), কুমরাদী গ্রামের বুলবুল আহমেদ (৪০), শাষপুর গ্রামের শিবলী রেজা (২৮), তেলিয়া গ্রামের আমির হোসেন (৩০), নরসিংদী সদর উপজেলার হাজীপুর গ্রামের তপন দেবনাথ (৪০), ঢাকার উত্তর বাসাবো এলাকার ইলেক্টট্রিশিয়ান আলীমুজ্জামানের স্ত্রী সোনিয়া আক্তার (২৭), তাঁর ছেলে মাহিন ইসলাম (৩), ঢাকার শনির আখড়া এলাকার হারুন অর রশিদ (৪০) ও অজ্ঞাত এক পুরুষ।
ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীতে দায়িত্বপ্রাপ্ত হাইওয়ে পুলিশের কর্মকর্তা সার্জেন্ট শক্তি সাহা দুর্ঘটনার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুর্ঘটনায় এ পর্যন্ত ১৬ জন নিহত হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার প্রাথমিক কারণ হিসেবে শক্তি সাহা বলেন, সোহাগ পরিবহনের বাসটির সামনের দিকের ডান পাশের চাকা ফেটে যায়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডান দিকে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে ওই বাসটির মুখোমুখি সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে।
এভােব আর কত.......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×