somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাব আল-আজিজিয়ায় তুমুল লড়াই, অজ্ঞাত স্থানে গাদ্দাফি

২২ শে আগস্ট, ২০১১ দুপুর ১:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে আজ সোমবার গাদ্দাফির বাসভবন বাব আল-আজিজিয়ার চারপাশে বিদ্রোহীর সঙ্গে তুমুল লড়াই চলছে। তবে গাদ্দাফি বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি।
বিদ্রোহীরা ত্রিপোলির গ্রিন স্কয়ারসহ শহরের ১৫ থেকে ২০ শতাংশের নিয়ন্ত্রণ নিয়েছে। তাদের এক মুখপাত্র আল-জাজিরা টেলিভিশনকে আজ সোমবার এ কথা জানিয়েছেন।
নাসের নামের বিদ্রোহীদের ওই মুখপাত্র বলেন, ‘মূলত ত্রিপোলির চারটি এলাকা আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। যা শহরের ১৫ থেকে ২০ শতাংশ।’
এর আগে বিদ্রোহীরা দাবি করেছিল, গাদ্দাফির বাসভবন বাব আল-আজিজিয়া ছাড়া পুরো ত্রিপোলি তাদের নিয়ন্ত্রণে।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, গাদ্দাফির বাসভবন ও এর কাছের একটি হোটেল এলাকাসহ ত্রিপোলির বিভিন্ন অংশে বিদ্রোহীদের সঙ্গে গাদ্দাফির বাহিনীর যুদ্ধ অব্যাহত রয়েছে। ওই হোটেলে বিদেশি সাংবাদিকেরা অবস্থান করছেন।
বিভিন্ন খবরে বলা হয়েছে, রাজধানীতে গাদ্দাফির কয়েক হাজার সশস্ত্র অনুসারী রয়েছে। তবে তাদের কেউ কেউ বিদ্রোহীদের কাছে আত্মসমর্পণও করেছে।
ত্রিপোলি থেকে বিবিসির সংবাদদাতা জানান, এটা স্পষ্ট যে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, গাদ্দাফি বাহিনীর মনোবল ভেঙে পড়েছে। এরই মধ্যে গাদ্দাফির প্রেসিডেন্সিয়াল গার্ড ইউনিট বিদ্রোহীদের কাছে অস্ত্র সমর্পণ করেছে। এ ছাড়া তাঁর দুই ছেলেকে মোহাম্মদ ও সাইফ আল-গাদ্দাফিকে আটক করা হয়েছে। তবে গাদ্দাফি বর্তমানে কোথায় অবস্থান করছেন তা জানা যায়নি।
বিদ্রোহীরা এখন লিবিয়ার রাজধানী ত্রিপোলির কেন্দ্রস্থলে অবস্থান করছে। গতকাল রোববার রাতে তারা ত্রিপোলির কেন্দ্রস্থল গ্রিন স্কয়ারে ঢুকে পড়ে। সেখানে এখন বিদ্রোহীদের পতাকা উড়ছে। গত ফেব্রুয়ারিতে গাদ্দাফির শাসন অবসানের দাবিতে গ্রিন স্কয়ার থেকে বিক্ষোভ শুরু হয়। বিদ্রোহীরা গতকাল ওই স্কয়ারের নাম দিয়েছে ‘শহীদ স্কয়ার’।
রয়টার্স জানায়, ত্রিপোলির বাসিন্দারা রাস্তায় নেমে উৎসব করছে। তারা বিদ্রোহীদের স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছে। বিদ্রোহীরা ত্রিপোলির বাসিন্দাদের কাছে পাঠানো বার্তায় বলেছে, ‘মুয়াম্মার গাদ্দাফির পতনের মুহূর্তে আমরা লিবিয়ার জনগণকে অভিনন্দন জানাচ্ছি।’
বিদ্রোহী জাতীয় অন্তর্বর্তীকালীন পরিষদের (এনটিসি) চেয়ারম্যান মুস্তাফা আবদুল জলিল আজ সোমবার বলেন, ‘আমি আপনাদের সতর্ক করছি, ত্রিপোলির ভেতরে ও বাইরে এখনো প্রতিরোধ রয়েছে।’ জলিল বলেন, ‘গাদ্দাফি বিদায়ের ঘোষণা দিলে তারা অভিযান বন্ধ করবে।’
গাদ্দাফির তথ্যমন্ত্রী ও মুখপাত্র মুসা ইব্রাহীম বলেন, ত্রিপোলিতে বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গতকাল গ্রিনিচ মান সময় ১০টা (স্থানীয় সময় দুপুর বেলা) পর্যন্ত এক হাজার ৩০০ জন নিহত হয়েছে। আহত হয়েছে পাঁচ হাজার ব্যক্তি। তিনি বলেন, হাসপাতালগুলোতে আহতদের ঠাঁই হচ্ছে না।
মুসা ইব্রাহীম অভিযোগ করেন, ন্যাটো বাহিনী ত্রিপোলির কেন্দ্রস্থলে শান্তিপ্রিয় বেসামরিক নাগরিকদের ওপর হামলা করছে। তিনি বলেন, ‘বিশ্বাসঘাতকেরা দখলদার বাহিনীকে ত্রিপোলিতে অবস্থান করার সুযোগ করে দিচ্ছে।’
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা গতকাল রোববার এক বিবৃতিতে বলেন, গাদ্দাফির শাসনব্যবস্থা ভেঙে পড়েছে। আরও ক্ষয়ক্ষতি এড়াতে তিনি ক্ষমতা ছেড়ে দিতে গাদ্দাফির প্রতি আহ্বান জানিয়েছেন।
ওবামা বলেন, ‘গাদ্দাফির বোঝা উচিত, তাঁর ক্ষমতা শেষ হয়ে আসছে। লিবিয়ার ওপর তাঁর কোনো নিয়ন্ত্রণ নেই।’
ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেন, ‘এটা স্পষ্ট যে গাদ্দাফির পরাজয় আসন্ন। লিবিয়ার নেতা তাঁর জনগণের বিরুদ্ধে গুরুতর অপরাধ করেছেন। লিবিয়ার জনগণের জন্য আরও দুর্ভোগ এড়াতে তাঁর অবশ্যই চলে যাওয়া উচিত।’
গত শনিবার রাতে সাগর পথে ত্রিপোলির পশ্চিমে প্রবেশ করে বিদ্রোহীরা। এরপর গাদ্দাফি বাহিনীর সঙ্গে তাদের তুমুল লড়াই হয়। গতকাল রাতেই বিদ্রোহীরা ত্রিপোলির কেন্দ্রস্থলে পৌঁছে গেছে। রয়টার্স ও বিবিসি।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পণ্ডশ্রম

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই জুন, ২০২৬ রাত ১২:৩৪



এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,

চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।

কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,

আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।

দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

লিখেছেন নাহল তরকারি, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:২৮

আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?

ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ১০ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫১



​একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন

শৃঙ্খল মুক্তি আমার

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১০ ই জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

শৃঙ্খল মুক্তি আমার



ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

×