চলুন খুব কাছ থেকে একজন ঘাতক দেখে আসি
১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গোলাম আজম বায়তুল মোকাররমের জুতাপেটার পর প্রকাশ্যে হাটার সাহস পায় না এখনো। মতিউর রহমান নিজামী ঢাকা বিশ্ববিদ্যালয়ে চড় থাপড় খাওয়ার পর বুঝে গেছে যতই মন্ত্রীত্বের তকমা আটানো হোক, এ বাংলাদেশের সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা এ জীবনেও আর হবে না। একই কথা খাটে শীর্ষ সব ঘাতক-দালালদের ব্যাপারে। তারপরও কেউ কেউ বেপরোয়া। এদেরই একজন
খালেক মজুমদার। এবারের বইমেলায়
আধুনিক প্রকাশনী নামের স্টলে নিয়মিত হাজিরা দিচ্ছে। এখানেই বিক্রি হচ্ছে গোলামের লেখা কুখ্যাত
স্টাডি সার্কেল। একাত্তরে আলবদরদের জন্য লিখিত এই নির্দেশ নামা এখন স্রেফ মলাট বদলে ইসলামী ছাত্র শিবিরের নির্দেশিকা হয়ে গেছে। পাবেন আরো নানা কিসিমের মগজ ধোলাইয়ের বই। আছে তার লেখা
শেকল পড়ার দিনগুলি, যা পড়লে মুক্তিযুদ্ধ দেখতে পাবেন এক ভিন্ন আঙ্গিকে।
কে এই খালেক মজুমদার! শহীদ বুদ্ধিজীবি শহীদুল্লাহ কায়সারকে (অভিনেত্রী শমী কায়সারের বাবা, সংসপ্তকের লেখক) হত্যার উদ্দেশ্যে অপহরনের অভিযোগে স্বাধীনতার পর পর গ্রেপ্তার করা হয়েছিল তাকে। জিজ্ঞাসাবাদের সময় চাঞ্চল্যকর সব তথ্য দিয়েছিলো আল-বদরদের কার্যক্রম সম্পর্কে। তার কাছ থেকেই প্রথম ফাস হয়েছিল চৌধুরী মঈনুদ্দিনের কথা। আল-বদরদের এই অপারেশনাল চিফ সাংবাদিকের ছদ্মবেশে (পূর্বদেশে কাজ করত) তার সঙ্গীসাথীদের নির্মূলে বড় ভূমিকা রেখেছিল। কিছুদিন জেল খাটার পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির সুযোগে সে বেরিয়ে আসে।
এমন একজন বিখ্যাত ঘাতককে সামনা সামনি দেখার সুযোগ হাতছাড়া করতে না চাইলে চলে আসুন বইমেলায় আধুনিক প্রকাশনীতে। চলুন তার সঙ্গে হাত মিলিয়ে জিজ্ঞাস করি সে কেমন আছে? তার কাছে সব ভেদাভেদ ভুলে নতুন বাংলাদেশ গড়ার মন্ত্রনাটাও নিয়ে আসা যাবে
সর্বশেষ এডিট : ১৭ ই ফেব্রুয়ারি, ২০০৮ দুপুর ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩
আমরা ইতিহাসের ছিন্নপত্র...
২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
অর্ক, ০৫ ই আগস্ট, ২০২৬ দুপুর ১:০২

ফিরতে হলো কিম্ভূতকিমাকার ত্রিভুজাকৃতি ঘরে। পরিযায়ী পাখিদের ঈর্ষা হয়। মানুষের পৃথিবীতে শুধু দূষণ। রুক্ষ পাথুরে সড়ক—পর্বতারোহণ যেমন কষ্টদায়ক। নভেম্বরের শেষেও শীত নেই। যদিও আজ আর শীতের অপেক্ষায় থাকি না। কিন্তু...
...বাকিটুকু পড়ুন

নানা খবর আর প্রচার প্রোপাগান্ডা শুরু হয়েছে পতিত স্বৈরাচার হাসিনার দেশে প্রত্যাবর্তন নিয়ে। রাজপথে এর কোনও উল্লেখযোগ্য প্রভাব না থাকলেও অনলাইনে আওয়ামী লিগারদের প্রচার প্রোপাগান্ডা আর...
...বাকিটুকু পড়ুন
আজ দেশজুড়ে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী পালিত হচ্ছে। ২৪ -এর জুলাই গণ-অভ্যুত্থানের বিভ্ন্নি সময়ে বহু নিরীহ প্রাণ অকালে ঝরেছে। আবু সাঈদ, মুগ্ধ ছাড়াও নাম জানা-অজানা হাজারো ব্যাক্তি তাদের প্রাণ হারিয়েছেন।...
...বাকিটুকু পড়ুন