somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জামাল ভাস্করের জন্মদিনে : ক্লাসিক লেনন : জেলাস গাই

২৬ শে জুলাই, ২০০৯ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৭৭ সাল। টোকিও ওকুরা হোটেলে নিজের প্রেসিডেন্সিয়াল স্যুটে জন লেনন। অ্যাকুস্টিক গিটার হাতে নিজেরই লেখা পুরানো কিছু গান গাচ্ছিলেন। হোটেলের লিফট সরাসরি তার স্যুটের লাউঞ্জে থামতো। ভুল করে এক জাপানি দম্পতি ঢুকে পড়লেন সেখানে। লেনন তখন গাচ্ছেন-জেলাস গাই। গান শেষ হওয়ার পর একটু মন খারাপ করেই চলে গেলেন দুজন। তখনও কেউ ভাবেনি এটাই হতে যাচ্ছে লেননের শেষ পাবলিক পারফরম্যান্স!

১৯৭১ সালে লেনন বিটলস পরবর্তী যুগের দ্বিতীয় এলবাম ইমাজিন রিলিজ দেন। টাইটেল ট্র্যাকটি বিশ্বজুড়ে আদৃত হয় শান্তির জন্য গান হিসেবে। একই এলবামেই ঠাঁই করে নেয় জেলাস গাই। এবং জনপ্রিয়তার দিক থেকে এরও কমতি নেই কোনো।

জেলাস গাই আদতে ছিলো অন্য গান। চাইল্ড অব নেচার নামে একই সুরে একটি গান কম্পোজ করেছিলেন লেনন। ১৯৬৮ সালে ভারতে মহাঋষি মহেশ যোগীর একটি লেকচার শোনার পর এই বিষয়ে গান লিখতে উদ্বুদ্ধ হয়ে ওঠেন পল ম্যাকার্টনি ও লেনন। দ্য হোয়াইট এলবামে ম্যাকার্টনির মাদার নেচারস সানটিই অন্তর্ভূক্ত হয়। মূলত বিটলস সদস্যদের মধ্যে রেষারেষির সেই শুরু যা শেষ হয় লেননের ব্যান্ড ছাড়ার মধ্য দিয়ে।

জেলাস গাইয়ের লিরিসকসের সঙ্গে তিনটি ভিডিও দিলাম। এর মধ্যে অরিজিনাল রেকর্ডিংয়ের ফুটেজ এবং এর অরিজিনাল প্রোমোটিও রয়েছে যেখানে আরেক বিটলস লিজেন্ড জর্জ হ্যারিসন ইয়োকো ওনোর প্রাক্তন প্রেমিকের ভূমিকায় অভিনয় করেছেন। সঙ্গে রয়েছে চাইল্ড অব নেচার-এর ডেমো।

প্রিয় ব্লগার জামাল ভাস্কর একজন বিটলস প্রেমীও। তার জন্মদিনে এই গানটি উৎসর্গ করলাম। আশা করি ভালো লাগবে আপনাদেরও।

Lyrics:

I was dreaming of the past
And my heart was beating fast
I began to lose control
I began to lose control
I didnt mean to hurt you
Im sorry that I made you cry
Oh no, I didnt want to hurt you
Im just a jealous guy

I was feeling insecure
You might not love me anymore
I was shivering inside
I was shivering inside

I didnt mean to hurt you
Im sorry that I made you cry
Oh no, I didnt want to hurt you
Im just a jealous guy

I didnt mean to hurt you
Im sorry that I made you cry
Oh no, I didnt want to hurt you
Im just a jealous guy

I was trying to catch your eyes
Thought that you was trying to hide
I was swallowing my pain
I was swallowing my pain

I didnt mean to hurt you
Im sorry that I made you cry
Oh no, I didnt want to hurt you
Im just a jealous guy, watch out
Im just a jealous guy, look out babe
Im just a jealous guy

মিউজিক ভিডিও:



অরিজিনাল প্রোমোশনাল



রেকর্ডিং ফুটেজ



চাইল্ড অব নেচার

সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০০৯ রাত ১০:০৫
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শোকের সেকাল এবং একাল....

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ৮:৫৯

শোকের সেকাল এবং একাল....

আমাদের সেকালঃ ধরা যাক সেটা স্বাধীনতার আগে। তখনকার সময়ে কোনো আত্মীয় স্বজন বিশেষ করে মা-বাবা, ভাই-বোন কেউ মারা গেলে সেই পরিবারের বুক চাপড় মরন কান্নায় আকাশ বাতাস... ...বাকিটুকু পড়ুন

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:০৭

পুরুষদের একটু কম বয়সে বিয়ে করা উচিত নয় কি?



আমাদের সমাজে ছেলেদের বিয়ের আগে প্রতিষ্ঠিত হওয়ার একটা অলিখিত শর্ত আছে। পড়াশোনা শেষ করতে হবে, চাকরি করতে হবে, ভালো আয় করতে... ...বাকিটুকু পড়ুন

সব দোষ ইউনুসের

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১:৫০


বাংলাদেশে শীতের আগমনী বার্তা পাওয়া যাচ্ছে। সাধারণত উত্তর গোলার্ধে এই সময় শীতকাল থাকে। তবে এবার ঠান্ডায় কাঁপাকাঁপি করার সুযোগ নেই। কারণ এবারের শীতকালে ঘটতে পারে ইতিহাসের অন্যতম স্মরনীয়... ...বাকিটুকু পড়ুন

হতাশ হবেন না, প্লিজ!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৮ শে নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:২২



মুভি ফেস্টিভ্যালে একটি পর্তুগীজ মুভি দেখছিলাম। লক্ষ্য করলাম, সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সময়ে আতংকবাদীরা যাদেরকে ব্যবহার করছিলো, তারা ছিলো চরম ভাবে দারিদ্রে নিমজ্জিত, যা থেকে তাদের মাঝে হতাশা... ...বাকিটুকু পড়ুন

বিচিত্র এই দেশের রাজনীতি!

লিখেছেন নূর আলম হিরণ, ২৮ শে নভেম্বর, ২০২৬ রাত ১১:২৪


আমাদের বীর মুক্তিযোদ্ধা, ফুটবলার, স্প্রিন্টার পাকিস্তান গিয়েছেন, গিয়ে সেখানে পাকিস্তান পার্লামেন্ট পরিদর্শন করেছেন। পাকিস্তানের পার্লামেন্টে এমন কি আছে যা আমাদের স্পিকার সেখান থেকে শিখতে পারেন? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

×