somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

খাদিজা ভিডিও ও বাস্তবতা

০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

যারা আজকে খাদিজার কোপানোর সময়ের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করার সমালোচনা করছেন তাদেরকে প্রশ্ন করতে চাই,আপনি হলে সেখানে কি করতেন?
আর বোন বলে ডাকছেন?
তনুকেও তো ডেকেছিলেন,কোথায় সেই বোনের প্রতি আপনার দায়িত্বশীলতা?
ঢং?
ফেইসবুকে সহজ ইস্যু নিয়ে কঠিন মায়াকান্না দেখিয়ে বোঝাতে চাইছেন আপনি খুব বিশাল !
দেশ,সমাজ,আশেপাশে নানা ঘটনা যখন একের পড় এক ঘটে যাচ্ছে তখন আপনি শুধু মুখে কুলুপ এঁটেই বসে থাকেন না বরং ক্ষেত্র বিশেষ কৌশলের কথা বলে এড়িয়ে গিয়ে আপনি বুক ফুলিয়ে বলেন আমি ভাই রাজনীতির মধ্যে নাই,ঝামেলার মধ্যে নাই,পেটের ধান্দা করি।
এসব বলেন কেন জানেন?
কারণ জালিমের সামনে ওইসব বললে পিঠের চামড়া থাকবে না,কিন্তু এইখানে বা তনুর ইস্যুতে বা রাজনের ইস্যুতে কথা বললে চাপ কম ভাব বেশী দেখানো যাবে আর তাই এখানে আপনার গলার জোরের কারণে কয়েকদিন ফেইসবুকে আসাই যেন দায় হয়ে যায়।
এইবার অন্য একটা বিষয় বলি --- বাংলাদেশের মুসলিমদের এক বিশাল অংশ তাবলীগের খুব ভক্ত।কারণ সুবিধাবাদ ধর্মের চমৎকার এক আয়না হল তাবলীগ।দুনিয়া এস্ফার অস্ফার হয়ে যায় আর তারা নাকি জিকির দিয়ে সব উলটিয়ে ফেলবে এবং তারাও অন্যায় দেখে প্রতিবাদ আর প্রতিরোধের সব চিন্তা বাদ দিয়ে মাথা নিচু করে এস্তেগফার পড়তে থাকে ---
আর এটা হল সেইরকম তাবলীগী ঘটনা --- কোপায় আর সবাই মাথা নিচু রেখে ভিডিও করে,তাতে হায় হায় মাতম করা যাবে পিঠ ও বাঁচানো যাবে আর এমন ঘটনার সাক্ষী হয়ে সারাজীবন রূপবান এর মত গল্প করা যাবে।
তো সব ঘটনায় যদি এরকম প্রশিক্ষণ হয় তবে প্রতিবাদের ভাষা ভিডিও এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তার জন্য এত চিল্লাফাল্লা করে কোন লাভ নাই।
যারা চিল্লাফাল্লা করছেন তারা এমন না যে বাংলা সিনেমার নায়ক হয়ে ঝাঁপিয়ে পড়তেন।লেজ গুটিয়ে এক কাজই করতেন,এখন ধুর থেকে ভাব মারেন?
এর পড় ট্যাকনিক্যাল কথায় আসি,
নিরাপত্তাহীনতার দেশ বাংলাদেশ,অন্যায় করেও একমাত্র সরকারী দলের কেউ ছাড়া আর হিন্দু ছাড়া কেউ নিরাপত্তা পাবে তো দূরের কথা,সরকারের পক্ষ থেকে সমবেদনাও যেখানে পাওয়া যাবে না এমনকি সাধারণ পাবলিককেও সাথে পাওয়া যাবে না সেখানে কার হিম্মত হবে প্রতিরোধে ঝাঁপিয়ে পড়ার?কিছু একটা হলে সেও তো শেষ আর শেষ না হলে পরেরদিন দেখবে তার নামেই মামলা হয়ে গেছে আর তখন সেই জনগণই বলবে এরকম করার কি দরকার ছিল !
ক্রিকেট খেলায় আজ থেকে ১০ বছর আগে যে ছেলেটি তার অগ্রজদের আউট দেখে বলতো এভাবে কেন খেলল ওভাবে কেন মারলো না,সেই ছেলেটিই আজ ঠিক একই রকম আউট হয়ে অজুহাত দাড় করায় আর বলে এত সহজ নাকি !
জী ভাইজান এত সহজ না,মাঠে নিজে একটা কিছু করে বলেন যে আমি এই সাহসী কাজ করেছি আপনারাও করেন,দর্শক সারিতে বসে বহুত বড় পালোয়ান হওয়া যায়।বাস্তবে জিরো পাওয়ার জন্যও যোগ্যতা লাগে।

সর্বশেষ এডিট : ০৫ ই অক্টোবর, ২০১৬ দুপুর ২:১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

×