somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুই হবে না রে

০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বদরুলের কিছু হবে না রে,কিছুই হবে না
আর তোদের কথা! কি আর বলবো !
কালই তো সব ভুলে গিয়ে কেএফসির চিকেন
ফ্রাইড রাইস,পিজ্জা আর ন্যাসক্যাফে ঝড় তুলবি
বাবার কাড়ি কাড়ি টাকা এনে,
গার্ল ফ্রেন্ড কে ১২০০ টাকার আইসক্রিম খাওয়াবি
পার্কে,অলিতে গলিতে বসে একটা জারজের জন্ম দিবি
পাখী সিরিয়ালে গা এলিয়ে দিয়ে আয়েশ করবি
অথবা ক্রিকেটের পর্দায় সুপার গ্লু দিয়ে
আটকে দিবি চোখ,বিবেক আর সব।
আর তার মাঝেই ভুলে যাবি বোন তনু কে
সাগর রুনি কে,বিশ্বজিত কে।
তোদের লাফানো আর সব
ফেইসবুকের পাতায় পাতায়,এ আরেক কৌতুক!
বড় সাইকো মনে হয়,তোদেরকে
তোরা বদরুলকে ছিঃ ছিঃ করিস
সিস্টেম কে না !
কেন? তাহলে তোদের বদরুল গিরি শেষ হয়ে যাবে!
ধরা পড়লে বদরুল কেন শাস্তি পায়!
অধরা সব বদরুল কেন বিচার চায় !
কেন বদরুলের পরিচয় নিয়ে টানাটানি হয়!
এই তোরাই তো সব করিস !
তাই বলছি,কিছু হবে না রে,হবে না!
বদরুলের কিছু হবে না ।
সরকারে বদরুল,দরকারে বদরুল
তদবিরে বদরুল,আইনে বদরুল
বদরুলই যেন দেশ আর
খাদিজা ডোমের সামনের লাশ
কাঁটা ছেড়া করে সাহস বাড়িয়ে আরও
বদরুলের জন্ম দেয়ার গর্ভ!
আর তোরা ! বাঁকের ভাইয়ের নাটকের দর্শক
অথবা রূপনগর নাটকের !
কিচ্ছু হবে না রে,কিছু না,কিছুই হবে না!
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৬ ভোর ৫:০৯
৫টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×