রাজনৈতিক দলগুলো যদি ফ্র্যাঞ্চাইজি লীগ গুলোর মত অবস্থা হত তবে কেমন হত?
ধরেন,বাংলাদেশে রাজনৈতিক দল বলতে তো আমরা সাধারণত আওয়ামীলীগ,বিএনপি,জাতীয় পার্টি জামাত কে বুঝি।
এর পর বাসদ,সমাজতান্ত্রিক দল এসব ছোট বড় দলগুলোকে বোঝায়।
সামনে নির্বাচন,দল গুছানোর পালা।ফ্র্যাঞ্চাইজি দলগুলোর মত দল গুছালে কে কাকে নিবে?
আওয়ামীলীগ মাস্ট ট্রাম্প কে কিনে নিতো।হেভিওয়েট প্রার্থী,চরম গোঁয়ার আর বদমাইশদের উস্তাদ।এরে কিনতে প্রচুর বিনিয়োগ মাস্ট হইতো।
বিএনপি পড়ে যেত ব্যাপক বিপদে।তারা ট্রাম্পকে মনে মনে চায় কিন্তু আদর্শিক ভাবে ট্রাম্প যায় না,তাই বাদ দিবে,কাউন্টার প্লেয়ার হিসেবে মাস্ট মোদী রে কিনে নিতো।তবে ট্রাম্পের নিলামেও অংশগ্রহণ করতো।কারণ ট্রাম্পকেও বোঝাতে যে আমরা তোমারেও চাই।
জামায়াতে ইসলামী এরদোগান কে কিনবে বলে প্রস্তাব রেখেও অনেক চিন্তা ভাবনা করে সৌদি প্রিন্স রে কিনে নিতো।ধর্মীয় জায়গার অবস্থানও ঠিক রাখলো আবার মডারেট ইসলামী দলের অবস্থান ও ঠিক রাখলো।
আর এরশাদের জাতীয় পার্টি?নিশ্চিতভাবে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টরে কিনে নিতো।এরশাদ সমাবেশ গুলোতে যেভাবে ফাফর মারে যে দেশের জনগণ এখন জাতীয় পার্টিকেই চায়,উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট তার দলের প্লেয়ার হিসেবে সবচেয়ে পারফেক্ট খেলোয়াড় হিসেবে তাকেই কিনে নিতো।
বাসদ জাসদ বারবার পুতিনের কথা ভাবতে ভাবতে নিশ্চিত ট্রাম্প খরিদের বিনিয়োগে নিজেদের টাকা দিয়ে বলতো অতীত সম্বন্ধে ঘাটাঘাটি করে কি লাভ,আসেন ঐক্যবদ্ধ হয়ে সামনে আগাই ---
ফ্র্যাঞ্চাইজি হউক আর যাই হউক আগামী নির্বাচন টা মাঠে গড়াবে কি?
(ফান সম্পূর্ণ ফান)
সর্বশেষ এডিট : ১৯ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




