ষড়ঋতু প্রেম
১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ষড়ঋতু প্রেম
গ্রীষ্মকালে প্রেম জমেনা
মেজাজ থাকে চড়া,
মিষ্টি কথায় মন ভোলেনা
হৃদয় মাঝে খরা।
বর্ষাকালে স্যাঁতসেঁতে মন
ভেজে অকারণে,
কাছের মানুষ থাকলে দূরে
কষ্ট লাগে মনে।
শরৎকালে মন যে উদাস
আকাশ পানে চেয়ে,
মেঘে মেঘে বার্তা পাঠাই
পায়না সেই মেয়ে।
হেমন্তে চাই একটু পরশ
উতলা এই মনে,
হাতটা ধরে হাঁটতে যদি
কাশফুল ঐ বনে।
শীতের রাতে নকশীকাঁথায়
বিরহকাতর মন,
খোঁজে তোমার উষ্ণ মনের
একটু আলিঙ্গন।
বসন্তের এই ফুল বাগানে
পাখীর কলতান,
মন ভোলেনা কোনকিছুতে
বিরহে কাঁদে প্রাণ।
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা...
...বাকিটুকু পড়ুনআপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের...
...বাকিটুকু পড়ুনশৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ...
...বাকিটুকু পড়ুন