somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মেডিকেলের প্রশ্ন ফাস (কিঞ্চিৎ রম্য)

০১ লা অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মেডিকেলের প্রশ্ন ফাস নিয়ে আপনার এত মাথাব্যথা ক্যান? আপনার ট্যাকা দিয়া তারা মেডিকেলে ভর্তি হইছে? তারা তাদের বাপের টাকা দিয়া হইছে। আর যেদিন প্রশ্ন ফাস হইছে সেদিন আপনি আছিলেন কই? সারা দেশ তো প্রশ্নে ছয়লাভ ছিল? দেশের তো খোজ খবর রাখেন না। তাইলে ক্যামনে কি! আর যদি জানতেনই তাইলে প্রশ্ন কিনেন নাই ক্যা? এত সততা দেখাইতে কইছে কিডা? আপনার ব্যাটা দশ বার বছর পড়াশুনা করছে তো কি হইছে? তারা পড়ে নাই? পরীক্ষার আগের রাতে সারারাত পড়তে হইছে। তাও আবার একশটা প্রশ্ন ও তার উত্তর!!! একে তো প্রশ্নের সেট সত্যি না ভুয়া তার উপর আবার মেডিকেলের প্রশ্ন। কোনটার দুইটা তিনটা সব সঠিক উত্তর কোনটা আবার খালি। ভেবে দেখেছেন যারা সারা জীবনে বই খাতার মুখ দেখে নাই তাদের কি অমানুষিক পরিশ্রম করতে হয়েছে একরাতেই। আর জানেনই তো ওস্তাদের মাইর শ্যাষ রাইতে। তা জানেন যখন মানেন না ক্যান। ফেসবুক টুইটার পেপার পত্রিকায় লেখালেখি করে ফাটাইতাছেন। আপনার ছেলেমেয়ে যদি এতই মেধাবি হয়ে থাকে তাইলে আপনি বরং আন্দোলন করুণ এরপর থেকে সরকার যেন ভর্তি পরীক্ষায় "অবহেলিত মেধাবী" নামে একটা কোটা চালু করে। অযোগ্য বলে তাদের মেডিকেলে পড়ার কি কোন অধিকার থাকবে না!! সারাজীবন কি এভাবেই মেধাবীদের হাতে মার খেতে হবে!! তাই এবার দেখিয়ে দিয়েছে তারা। আমারাও মানুষ, আমরাও পারি। খালি সুযোগের অপেক্ষা। তাই আমার সাজেশন পোলা মাইয়াদের পড়াশুনার জন্য চাপাচাপি কইরেন না। তাদেরকে তাদের মত থাকতে দেন। গেমস খেলুক, ঘুরে বেড়াক। যাতে ভবিষ্যতে "give me another chance" গাইতে না পারে। এতে তারা অনেক বেশি ক্রিয়েটিভ হওয়ার সুযোগ পাবে। আর আপনার কাজ হবে পরীক্ষা আগে ঘাপটি মেরে বসে থাকা। রাতের আধারে প্রশ্ন কিনে নেয়া। ব্যস। এতে সারা বছর আপনার টেনশন থেকে আপনি বেচে যাবেন। শরীর সুস্থ থাকবে মন ভাল থাকবে। ছেলেমেয়েও সারা বছর পড়ার চাপ থেকে বেচে যাবে। আর ভাই কে চান্স পাইল না পাইল তা নিয়ে আপনার আমার এত মাথাব্যথা দেখানোর কি দরকার। আপনার আমার বড়ি থেকে তো কেউ পরীক্ষা দেই নাই। তাই বাড়ির খেয়ে বনের মোষ তাড়ানোর কি দরকার। মনে রাখবেন নিজের উন্নতি মানে পরিবারের উন্নতি, পরিবারের উন্নতি মানে সমাজের উন্নতি, সমাজের উন্নতি মানে দেশের উন্নতি। তাই দেশের উন্নতি করতে হলে আগে নিজের উন্নতি করতে হবে।

বি.দ্র. ব্যাকরণগত ভুলত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেশে টেকসই পরিবর্তন আনতে এই 'প্ল্যান'-গুলো আমাদের পরবর্তী প্রধানমন্ত্রীর লিস্টে আছে কি?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৪৮



আসসালামু আলাইকুম।
দেশে টেকসই পরিবর্তন আনতে নিচের বিষয়গুলোর উপর নজর দেওয়া জরুরী মনে করছি।

প্ল্যান - ১
বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর প্রত্যেকটিতে গবেষণার জন্যে ফান্ড দেওয়া দরকার। দেশ - বিদেশ থেকে ফান্ড... ...বাকিটুকু পড়ুন

পবিত্র হজ্জ্ব- ২০২৫ এর মায়াময় স্মৃতি….(৮)

লিখেছেন খায়রুল আহসান, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:১০

আমরা ০৯ জিলহজ্জ্ব/০৫ জুন রাত সাড়ে দশটার দিকে মুযদালিফায় পৌঁছলাম। বাস থেকে নেমেই অযু করে একসাথে দুই ইকামায় মাগরিব ও এশার নামায পড়ে নিলাম। নামাযে ইমামতি করেছিলেন আমাদের দলেরই একজন,... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদের নতুন ধরন - জুলাই মাসে কই ছিলেন?

লিখেছেন সাজিদ উল হক আবির, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:৫৬

১।

জুলাই মাসে কই ছিলেন – গত দেড় বছর ধরে অনলাইনে এই এক প্রশ্নের মুখোমুখি হয়েছি বহুবার। এই প্যাটার্নের প্রশ্ন, অভাগা দেশে বারবার ফিরে আসে। শেষমেশ এই ধরনের প্রশ্নগুলোই নতুন... ...বাকিটুকু পড়ুন

অন্ধের দেশে আয়না বিক্রি করতে এসেছিলেন ইউনুস স্যার!

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৪



অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিয়েছেন। তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব ছেড়ে গেলেও নতুন বাংলাদেশ গড়ার সার্বিক দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। দীর্ঘ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগের প্রত্যাবর্তন

লিখেছেন কিরকুট, ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৫৪

*** জামাত শিবির এর যারা আছেন তারা দয়ে করে প্রবেশ করবেন না ***


বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন আর কেবল একটি দলের ভাগ্যের প্রশ্ন নয় এটি রাজনৈতিক ভারসাম্য, গণতান্ত্রিক কাঠামো... ...বাকিটুকু পড়ুন

×