somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি শিক্ষক-শিক্ষিকা ও অন্যান্য

০৫ ই জুন, ২০১৩ রাত ৯:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটকালের বিভিন্ন রচনার মধ্যে অন্যতম,”জীবনের লক্ষ্য” নিয়ে অনেক কিছু লিখেছি। ডাক্তার, ইঞ্জিয়ার কিংবা শিক্ষক (কারণ, অনেক সম্মানজনক পেশা)। কিন্তু এই আধুনিকতার সময়, এই তিনটি পেশা সবচেয়ে সম্মানিত একই সাথে দূষিত। এরা সবাই হারাছে তাদের সেই সম্মানের স্তর (ব্যাতিক্রম প্রযোজ্য)। আজ শুধু শিক্ষকতা নিয়ে কিছু বলি। তবে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি কারো মনে আঘাত দিলে।
শিক্ষকতার পূর্বের সম্মানজনক স্থানটি এখনও অক্ষত রয়েছে, শুধু যোগ হয়েছে কিছু কলঙ্কময় অধ্যায়। কারণ হিসেবে বলা যায়ঃ
১। পূর্বে অল্প বেতন হবার শর্তেও, সম্মানের আশায় এই শিক্ষকতার পেশা মানুষের নিয়োগ ছিল লক্ষনীয়। কালের বিবর্তনে স্বল্প বেতন কাঠামো একটি সমস্যা হলেও, বর্তমান সময়ে শিক্ষকতা অন্যতম সাফল্যজনক ব্যবসায় পরিনত হয়েছে। এই ব্যবসায় প্রবর্তিত নতুন কিছু রীতি, যেমনঃ
ক) স্কুল-কলেজের শিক্ষকের টিউশন ছাড়া ভালো ফলাফল স্বপ্ন মাত্র। বিভিন্ন শহর, উপ-শহরগুলোতে এই নিয়ম যেন অলিখিত আইন(ব্যাতিক্রমও লক্ষনীয়)।
খ) যারা টিউশন পড়েনা, শুধু একটি বাহানা দরকার তাদের এই নতুন রীতি বোঝানো জন্য। যেমনঃ একটি অংক যত ভাবেই করা যাক না কেন, শিক্ষক প্রদর্শিত নিয়ম ব্যাতীত অন্য নিয়ম গ্রহনযোগ্য নয়।
গ) সাধারণ ছাত্র(যারা টিউশন পড়ে না) ও তাদের অভিভাবকদের বিভিন্ন ভাষায় ও প্রক্রিয়ায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা। যেমনঃ উপস্থিতি নিয়ে ঝামেলা করা, নাম্বার কম পাওয়া, ক্লাশে শিক্ষকের অমনোযোগীতা ইত্যাদি।
বাংলাদেশের বর্তমানে স্কুল-কলেজের শিক্ষকের শিক্ষার মান রেটিং করলে অবস্থা আরো পরিষ্কার হত।
২। স্কুল-কলেজে ঔদাসীন্যতা স্থান অনেক। আমরা সবাই জানি যে, ছাত্র-ছাত্রীরা স্বভাবতই উদাসীন হয়ে থাকে। কিন্তু শিক্ষক-শিক্ষিকারাও এখন পিছিয়ে নেই। তাঁরা চমৎকার ক্লাশ নেবার পরেও কেন যে হাদারাম ছাত্র-ছাত্রীগুলো কিছু বুঝে না, কে জানে। আর টিউশন না পড়া অনেক ছাত্র-ছাত্রীদেরকে অনেক পরে পর্যন্ত টিউশন না পড়ার ফল ভুগতে হয়।
সম্প্রতি চট্টগ্রামের এক জনৈক মহিলা কলেজে গেইটে ছাত্রীদের লাইন দেখে জানতে চাইলাম, দাঁড়ানো হেতু কি? জবাবটাও সাধারণ, বিগত আট মাস ধরে শিক্ষিকার আঁচল ধরে ঘুরে ফিরে তারা তাদের প্র্যাক্টিকেল খাতায় শিক্ষিকার স্বাক্ষর নিতে পারেনি। সামনে প্র্যাক্টিকেল আরম্ভ হচ্ছে কি করবে বুঝতে পারছে না তারা। তারা সকলে এইচ-এস-সি পরীক্ষাথী। রোজ সকাল ১১ টা থেকে ২টা পর্যন্ত কড়া রোদে দাঁড়িয়েও তারা স্বাক্ষর নিতে পারে নি।
স্বাক্ষর না করার কারণগুলো হলোঃ
ক) আজ প্রচুর গরম, আজ হবে না।
খ)আজ পরীক্ষার পর্যবেক্ষকের দায়িত্ব আছে।
গ) হাতে ব্যাথা।
ঘ) পায়ে ব্যাথা।
ঙ) খাতা রেখে যাও, স্বাক্ষর দিয়ে দেব (যদিও ৪ মাসেও স্বাক্ষর করতে পারেন নি)।
কারণ হিসেবে ছাত্রীদের বক্তব্য, টিউশন পড়ি নি, ভূল করেছি, তাই কাঁদছি।
৩। শিক্ষক-শিক্ষিকারা অনেক কিছু শেখাতে আসলেও তাদের ব্যবহার নিয়ে অনেক প্রশ্ন আছে। অনেক শিক্ষক-শিক্ষিকারা যে ভাষা ব্যবহার করেন তা তাদের কাছে আশাজনক নয়। তাঁরা নাকি দেশ গড়ার কারিগর। থাক, এ নিয়ে আর কিছু বলবো না।
আর বলতে চাইছি না, কেউ কষ্ট পেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলামী মরমী সাধনা সুফীবাদ নিয়ে একটি ধারাবাহিক লেখা***** ১ম পর্ব : এক মহিয়সি সুফী সাধিকা নারী রাবিয়া বসরী (রহ.)

লিখেছেন ডঃ এম এ আলী, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৩৩


রাবিয়া বসরী (রহ,) কে নিয়ে আলোচনার পুর্বে সুফিবাদ কী এবং সুফিবাদের ইতিহাস নিয়ে একটি সংক্ষিপ্ত পর্যালোচনা করে নেয়া হল। (এখানে উল্লেখ্য এ পোস্টে দেয়া রাবিয়া বসরী(র,) সম্পৃক্ত সবগুলি... ...বাকিটুকু পড়ুন

সহজ সরল জীবনযাপন করা ভীষণ জরুরী

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১২:৪২



কমনসেন্স বাড়ানো কিচ্ছু নেই।
এটা বয়সের সাথে সাথে অটোমেটিক বাড়তে থাকবে। জন্মের পর থেকেই মানুষ শিখতে থাকে। আমি এটুকু বয়সে এসে বুঝতে পেরেছি, মানুষের সাথে ভালো ব্যবহার করতে... ...বাকিটুকু পড়ুন

শায়খে আকবর মহিউদ্দিন ইবন আরাবি (রহ: ) - এর বয়ানে সাওম পালনের ভিন্নতর অর্থ

লিখেছেন সাজিদ উল হক আবির, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ২:১৭

পৃথিবী জুড়ে মুসলিম সম্প্রদায় রমজান মাসের রোজা পালন করছে। রমজান আর রোজা বলতেই আমাদের মতো সাধারণ মুসলিমদের মনে কোন কোন শব্দ হুট করে চলে আসে? ইফতার, সেহরি, দিনে রোজা, রাতে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের গল্প 'মধ্যবর্তিনী'র রিভিউ

লিখেছেন রাজীব নুর, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৩৯



স্বামী স্ত্রী একই খাটে শুয়ে আছে।
মাঝখানে অনেকখানি জায়গা খালি পড়ে আছে। অর্থ্যাত দূরত্ব! দুজন মানুষ পাশাপাশি শুয়ে আছে। তাদের মধ্যে ভালোবাসা নেই। এরকমই একটা গল্প 'মধ্যবর্তিনী'। লিখেছেন গ্রেট রবীন্দ্রনাথ।... ...বাকিটুকু পড়ুন

জেনএক্স ক্রনিকেলস - পুঠিয়া রাজবাড়ি।

লিখেছেন মনিরা সুলতানা, ২৩ শে ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:১৮


ঢাকা থেকে রাজশাহী শহর যাচ্ছেন, আপনার হাতে দুই ঘণ্টা সময় আছে আপনি কী করবেন? রাজশাহী সিল্ক শপিং নাকি প্রত্নতাত্ত্বিক নিদর্শন এ ডুব দেবেন ? একজন ভ্রমণ পিপাসু হিসেবে আমি আজ... ...বাকিটুকু পড়ুন

×