somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার ভারচুয়াল সংসার (আমলনামা ১৮+)

২৩ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন দেশে মুবাইল মেলার জোয়ার বইতেছে। গুলিস্তান টু মিরপুর রুটের লোকাল বাসে উঠলেই শোনা যায় "ভাই আমি চাদপুর" কিংবা "ভাই আমি সাভার" টাইপ কথা। নাপিত, মুদি দোকানদার থাইকা শুরু কইরা চা-ওয়ালার কোমরে মুবাইলের আনাগোনা শুরু হইছে।

তখনো আমার দখলে কোন মুবাইল আসে নাই। এর মইদ্দ্যে এক পুলা আমার মুবাইলের অবর্তমানে মাসখানেক সারারাত গেজায়া আমার কইলজা ছিড়া নিয়া গেল।

কইলজা হারানোর দু:খে মায়ের কাছ থাইকা টাকা নিয়া কিনলাম বাজারের সবচেয়ে সস্তা সিটিসেল প্যাকেজ মটোরোলা C115 CDMA। দুই বছর প্রতিমাসে ৩০০ টাকা ভরতে ভরতে পকেট গ্রীষ্মের মরুভূমিতে রপান্তর হইতাছে। এরমাঝেই পাইলাম বর্ষার পানি। রাইতে ফ্রী অফার "সারারাত কথা চলবে ফিরি"।

আমি তখনও "ফাও খাইলে ঘাও হয়" এই নীতিতে বিশ্বাসী না। তাই কোমরে মুবাইল চার্জার বাইন্ধা নামলাম সারারাত পার করতে। আমার পরের নাম্বারের থাইকা শুরু করলাম। পনেরটা নাম্বার পরের নাম্বারে রিং বাজতেই এক কোকিলা কইল "হ্যালো কেমন আছ?"

জইমা উঠল খেলা। শুরু হইল রোজা-রমজানের মাসে রাত একটা থাইকা ভোর সাড়ে ছয়টা পর্যন্ত ম্যারাথন আলাপ। দুই চার্জারের তার জুড়া দিয়া বানাইলাম দশ হাত লম্বা তার। প্রথম দিকে আলাপ হইত খোজ-খবর আর নানা বানানো কাহিনী দিয়া। কয়দিন যাইতে না যাইতেই কোকিলার কাছে শিখলাম নয়া এক জিনিস। ফোনসেক্স। দুইজনের শারীরিক দূরত্ব দশ মাইল। কিন্তু কথা কইতে হইব এমন ভাবে যেন দুই জন একই বিছানায়। মনে মনে ভাবি আছিলাম বোকা হইলাম বুদ্ধিমান।

মিছা কমু না। কোকিলার সাথে যেইসব আলাপ হইত সেগুলা শুনলে মাইনষের ইমান-আকিদা সম্পূর্ন নষ্ট হওয়ার সম্ভাবনা আছে। দুইজনের কথা-বার্তা ছিল বিয়া করা জামাই-বউ এর মত। সোহাগের সাথে রাগ-অভিমানও ধুমায়া চলত।

আগে ভাবতাম যৌন সম্পর্কে পুরুষরাই মুখ্য ভূমিকা পালন করে। এই ফোনসেক্স আমারে নারী জাতি সম্পর্কে নতুন ধারনা দিল। ভাবতে শিখলাম নারী আর পুরুষদের মাঝে দৈহিক পার্থক্য ছাড়া বাকি সবই এক।

সম্ভবত আমার মত দেশের আম-ছাত্র-যুবকরাও এই কাজে ঝাপায়া পড়ছিলো। ফলাফল কলেজ-ভার্সিটির মর্নিং ক্লাসে পোলাপাইনের কোরাম সংকট। কয়েক মাস যুবক বাহিনী মহানন্দে রাত জাগার পর মহামুর্খ বিটিআরসি ফিরি আলাপ বন্ধ করার নোটিশ দিল। আমরা নিজেরাও তখন ঠিক করলাম এইভাবে আর না। তাই সর্বসম্মতিক্রমে তালাক ঘোষনা হইল। সাথে সাথে ভাইঙা গেল আমাদের সাজানো ভারচুয়াল সংসার।

এর মাস খানেক পর আমার মুবাইলটা উলট পালট শুরু করে। হাসপাতালে পাঠানোর পর ডাক্তার দেইখা কইলেন "ইন্নালিল্লাহ"। তবে আমি এখনও মুবাইলটা নিজ ড্রয়ারে আমার প্রথম ফোনসেক্স-পার্টনার কোকিলার স্মৃতি হিসাবে সংরক্ষন করতাছি। আমি এখনও তার প্রতি কৃতজ্ঞ। তবে আর কুনু দিন তারে ফোন দেই নাই।
সর্বশেষ এডিট : ২৩ শে জানুয়ারি, ২০০৮ বিকাল ৪:১৯
২৭টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন বণিক, যিনি বদলে দিয়েছিলেন সমগ্র আরবের ইতিহাস

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৪৩


মরুভূমির মাঝে দাঁড়িয়ে পুরো আরবকে বদলে দেওয়ার স্বপ্ন দেতেন একজন মানুষ। শুনতে পাগলামি লাগে, তাই না? কিন্তু সেই মানুষটা যদি ছোটবেলা থেকে কাফেলায় কাজ করে থাকেন, যদি তিনি জানেন... ...বাকিটুকু পড়ুন

কৃত্তিম বুদ্ধিমত্তা যেভাবে আব্বাসীদের জন্য হুমকি হয়ে আসছে- কী হবে খালেদ মহিউদ্দিনের?

লিখেছেন হিমন, ০৮ ই জুন, ২০২৬ রাত ২:৫০

হোমো ইরেক্টাসদের প্রায় বিশ লাখ বছর আগের আগুনের ব্যবহার থেকে শুরু করে ছয় হাজার বছর আগের চাকা আবিষ্কার, ১৮৩১ সালের বিদ্যুৎ, গত শতাব্দীর অ্যান্টিবায়োটিক, আর এই সেদিনের ইন্টারনেট ও স্মার্টফোন—... ...বাকিটুকু পড়ুন

আসলে কেউ ফেরে না।

লিখেছেন রানার ব্লগ, ০৮ ই জুন, ২০২৬ সকাল ৭:০৬

মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর

যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

×