আমরা জীবনের অধিকংশ সময় নিজেকে নিয়ে ব্যস্ত থাকি। নিজেকে, নিজের সংসারকে আর (?) একটু ভাল রাখার প্রানান্তকর প্রচেষ্টা সারাক্ষন। কিন্তু ভাল থাকা কি আর হয়? অবস্থার উন্নতি হয়তবা হয়, কিন্তু তার সাথে চাহিদা বাড়তে থাকে বহুগুন। উন্নতির একটা ধাপ পেরোতে না পেরোতেই শুরু হয় পরবর্তি ধাপে ঊঠার দৌড়-ঝাপ! এভাবে ছুটতে ছুটতে একদিন শরীর তার শক্তি-সামর্থ হারাতে থাকে। কিছুদিন যাপিত জীবন নিয়ে সুখ-দুঃখের স্মৃতিচারণ, হা-হুতাশ, তারপর একদিন হঠাৎ করে সব শেষ। নিকট আত্মীয় স্বজনের দু’দিন কান্নাকাটি ... তারপর... আমি যে এই দুনিয়ার একজন ছিলাম ভুলেই যাবে পথিবী!
সামাজিক দায়বদ্ধতা বলি আর ধর্মীয় দৃষ্টিকোন থেকেই বলি, মানুষ হয়ে পৃথিবীতে এসে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থেকে জীবনটা কাটিয়ে দেওয়া কি উচিত? তাহলে তো পশু আর মানুষের মধ্যে কোন পার্থক্য থাকল না! তবে মানুষের কল্যানে নিজেকে উজাড় করে দিয়ে মহামানব হতে পারাটা সবার পক্ষে সম্ভব নয়। মহামানবদের প্রতি সৃষ্টিকরতার আলাদা করুণা থাকে। আমরা সাধারন মানুষ; ব্যক্তিগত স্বার্থ রক্ষার পাশাপাশি আমাদের চারপাশের পিছিয়ে থাকা মানুষগুলোকে একটু সহায়তা করতে। নিজের যতটুকু সামর্থ আছে তা দিয়ে তাদের পাশে দাড়াতে পারি।
এমন একটা চিন্তা থেকেই মানুষের জন্য, যারা আমার আত্মীয় নয় কিন্তু আপনজন, কিছু করার চেষ্টা করছি। আমার সেই কাজের ডায়রী হচ্ছে এই ব্লগ, “অন্যের জন্যে”। “অন্যের জন্যে” আমার স্বপ্নের নাম; আপাতত এটুকুই; প্রথম পাতায় এক্সেস পেলে বিস্তারিত লিখব। এই ব্লগে আমি আমার কাজের সমস্ত বিবরণঃ স্বপ্নের শুরু, বর্তমান এক্টিভিটি, ভবিষ্যত পরিকল্পনা, সব লিখব। সবার দোয়া কামনা করছি। আর সম্মানিত মডারেটরদের কাছে ব্লগটি প্রথম পাতায় প্রবেশের অনুমতি প্রার্থনা করছি!
সবাই ভাল থাকবেন !!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


