somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

“অন্যের জন্যে”- একটি স্বপ্নের নাম; ক্রাইটেরিয়া, শর্ত আর যারা বৃত্তি পাচ্ছে (রি-পোষ্ট)

১৭ ই জানুয়ারি, ২০১১ বিকাল ৪:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

“অন্যের জন্যে”- একটি স্বপ্নের নাম। সামাজিক/ধর্মীয় দায়বদ্ধতা থেকে নিজের স্বার্থ রক্ষার পাশাপাশি অন্য মানুষের জন্য কিছু করার অভিপ্রায়ের নাম “অন্যের জন্যে"। আর সেই স্বপ্ন বাস্তবায়নের কথাগুলো শেয়ার করার জন্য এই ব্লগ। প্রথমে আমি আমার গ্রামের কিছু ছাত্রছাত্রীর “একাডেমিক অভিভাবকত্ব” গ্রহন করার মধ্য দিয়ে কাজ শুরু করেছি।
আজ লিখব শিক্ষাবৃত্তির ক্রাইটেরিয়া, শর্ত এবং যারা পাচ্ছে তাদেরকে নিয়ে।
প্রথমে আমি আমার গ্রামের ছাত্র-ছাত্রী যাদের ক্লাশ রোল নং ২৫% এর ভিতরে এবং আর্থিক অবস্থা তুলনামূলক অস্বচ্ছল তাদের বেছে নিয়েছি। তাদের ও তাদের অভিভাবকদের সাথে কথা বলে আমার বৃত্তি দেওয়ার উদ্দেশ্য এবং শর্তাবলী আলোচনা করেছি। আমি তাদের সম্পূর্ণ শিক্ষা ব্যয় বহন করার মত মাসিক বৃত্তি দিব। ওদের তিনটি পরীক্ষার ফি ও আমি দিব; শুনলাম ওরা সরকার থেকে ফ্রী বই পায়। অনেক খরচ চিন্তা করছেন?? মোটেও তা নয়! পরিমাণটা উল্লেখ করতে লজ্জা লাগছে, তবে একটু ধারনা দেয়, একজনের মাসিক বৃত্তির পরিমান এখানে আমার এক কাপ চায়ের দামের (৮০ টাকার) চেয়েও কম। আমার বা ব্লগের অনেকের কাছে পরিমাণটা অনেক কম হলেও ওদের কাছে এটা অনেক টাকা; অন্তত ওদের প্রতিক্রিয়া দেখে আমার তা মনে হয়েছে।
“একাডেমিক অভিভাবকত্ব” কথাটা এই জন্য বলছি যে আমি শুধু কিছু টাকা ওদের হাতে ধরিয়ে দিয়ে আমার দায়িক্ত শেষ করব না; আমি প্রতি মাসে অন্তত একবার ফোন করে তাদের পড়ালেখার খোজ খবর নিব। ভাল রেজাল্টে স্পেশাল গিফট আর খারাপ রেজাল্টে বৃত্তি সাময়িক স্থগিতসহ মটিভেশনমূলক কথা বলে তাদের অনুপ্ররণা দিব। আমি জানি আমার একটা ফোন ওদের অনেক উৎসাহ দিবে। বলেছি গ্রামে যতজন ২৫% এর মধ্যে রোল আনতে পারবে সবাইকে এই বৃত্তি দেওয়া হবে। এতে গ্রামের অন্যরাও ভাল রেজাল্ট করতে অনুপ্রানীত হবে। আসলে আমি ওদের মধ্যে সুন্দর একটা প্রতিযোগীতা সৃষ্টি করতে চাচ্ছি।

বৃত্তির শর্ত সমূহঃ
১) (প্রধান শর্ত) কোন ছাত্র/ছাত্রী যতদিন এবং যেভাবে ‘অন্যের জন্যে’ প্রকল্প থেকে বৃত্তি গ্রহন করবে, স্বাবলম্বী হয়ে কমপক্ষে ততদিন এই প্রকল্পের নামে কমপক্ষে ২ (দুই)জন ছাত্র/ছাত্রীকে অনুরুপ ভাবে বৃত্তি প্রদানের ওয়াদা করতে হবে।
২) বৃত্তির টাকা শুধুমাত্র শিক্ষা সংস্লিষ্ট কাজে ব্যবহার করতে হবে।
৩) ছাত্র/ছাত্রীর ক্লাশে উপস্থি্তি কমপক্ষে ৮০% হতে হবে এবং মেধা তালিকার ২৫% এর মধ্যে থাকতে হবে।
৪) প্রতি মাসের স্কুলফি প্রদান রশিদ দেখাতে হবে এবং প্রতি সেমিষ্টারের রেজাল্টের কপি জমা দিতে হবে।
৫) যেকোন সময় এক মাসের নোটিশে বৃত্তি প্রদান বাতিল করা যেতে পারে।

যারা বৃত্তি পাচ্ছেঃ

সৌরভ রায়, ৮ম শ্রেনী


মোর্তজা মৃধা, ৮ম শ্রেনী


মোঃ রাসেল হোসে্‌ন, ৮ম শ্রেনী


মোছাঃ ইতি খাতুন, ৭ম শ্রেনী


মোঃ তরিকুল ইসলাম, ভকেশনাল ইন্সটিটিউট


এই ব্লগ লেখার অন্য একটা উদ্দেশ্যও আছে; আমার উদ্যোগ দেখে অন্তত একজনও যদি অনুপ্রানিত হয়ে অনুরুপ কিছু একটা শুরু করে, আমার খুব ভাল লাগবে।
শুধু কথা নয়, আমাদের কাজ শুরু করা দরকার। আমি শুরু করেছি, এবার আপনিও...
শুভ কামনা চাইছি।
ভাল থাকবেন!!
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাহাড়ে চড়া আর মাউন্টেনিয়ারিং: এক নয়

লিখেছেন মুনতাসির, ০৯ ই জুন, ২০২৬ সকাল ১০:০৮




আজকাল পাহাড়ে ওঠা অনেক সহজ হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায় প্রতিদিনই দেখা যায় কেউ না কেউ কোনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে ছবি তুলছেন। ট্রেইল ধরে হেঁটে, কখনো দড়ি ধরে, কখনো গাইডের সাহায্যে... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:১৩



আমাগো গ্রাম আপনারা সবাই চিনেন।
মুন্সিগঞ্জ, বিক্রমপুর। শ্রীনগর থানা। খুবই প্রাচীন অঞ্চল। অবশ্য এখন গ্রাম বদলে গেছে! ইংলিশ মিডিয়াম স্কুল হয়েছে, বিউটি পার্লার, কমিউনিটি সেন্টার, শপিংমল, ফাস্টফুডের দোকান হয়েছে।... ...বাকিটুকু পড়ুন

ফিরে যাওয়া বলে কিছু নেই

লিখেছেন রানার ব্লগ, ১০ ই জুন, ২০২৬ সকাল ৮:৫৫

আমি যে নদীর কথা ভাবি,
সে নদী জল নয় সময় বয়ে নিয়ে চলে।
এক পাড়ে মানুষের কোলাহল,
হাটের গুঞ্জন, ভাতের গন্ধ, সন্ধ্যার আহবান,
অন্য পাড়ে কেবল শূন্যতা,
যেন কেউ কোনোদিন সেখানে ছিলইনা।

তবু দু পাড়ই... ...বাকিটুকু পড়ুন

১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই জুন, ২০২৬ সকাল ১০:২৪

আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন

×