দূরের পাহাড়গুলো শভ্রতার বরফের চাদর গাঁয়ে
ঘুমিয়ে আছে নিরব-নিথর।
শীতনিদ্রার আবহে কাটিয়ে দেবে পুরো ছয়টি মাস।
প্রকৃতি চায়, আমিও যেন দূরের ঐ পাহাড়গুলোর মত
স্মৃতি-মখমলের স্বপ্নময় চাদর গাঁয়ে
কাঁটিয়ে দেই দুঃস্বপ্নের একটি বছর।।
কিন্তু আমিতো বোধহীন পাহাড় নই যে,
প্রিয়তমার স্মৃতিময় সুখস্পর্শ আমাকে আন্দোলিত করবেনা।
তাঁর কোমল বক্ষের উষ্ণ আলিংগনের আহবান
আমার ধ্বমনির রক্তে ঢেউ তোলবেনা।।
মেঘহীন আঁকাশে যখন একাদশীর চাঁদ উঠে
হীম জোছনার দীঘল আঁচলে জড়িয়ে যায়
আমার সমস্ত কল্পণা।
আমি ভীষণ ভাবে অনুভব করি তোমার স্পর্শের ঊষ্ণতা।
মুহুর্তের মধ্যে সে উষ্ণতা ছড়িয়ে পড়ে রক্তের প্রতিটি লৌহ কনিকায়
তারপর শিরা-উপশিরা বেয়ে সমস্ত শরীরে।।
সর্বশেষ এডিট : ৩০ শে মে, ২০০৭ বিকাল ৪:১৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


