কোন মানে নেই,তোমার............ ! 
২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
অব্যয় মেঘে ভাসি,
আমার বিশেষ্য উল্লাসী
আমি ছিলাম,সর্বনাম
সেটা কি বোঝা যায় না ?
প্রত্যয় নেই পায়ে,
অথচ সন্ধির সে বিদায়ে,
অন্য কড়া লিকারের চায়ে,
বিশেষণ কি খোঁজা যায় না?
তাই পার্শ্ব প্রতিক্রিয়া,হয়েছে
ক্রিয়া ব্যাকরণে,
আমি শেষের কবিতা বরাবর,
আহত চরণে,
আমি জানি ঠিকই,কারো মৌলিকই
আমি নই !
হয়রানি ঠিকই,তবে বাইরে
আমার হৈচৈ,
সপ্তমী চাঁদে,তোমার বাড়ির ছাঁদে
আমার কষ্টের চলে,
রিহারসেল,
সেজেছি সব্যসাচী,ধ্বনির কাছাকাছি
থেকেও শব্দেরা বলে,
চালাবে সাইকেল,
আমি অকারনে ব্যাকরণে
আসি নিয়ে ইচ্ছেদের,
আমি এমন একটা সন্ধি ,
যার বিচ্ছেদের,
কোন মানে নেই.................................

সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০১৫ রাত ৯:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন