স্যাটেলাইট নিয়ন্ত্রিত তোমার
শাদা নীলের মন
স্বপ্নের আঁকা পোট্রেট হাঁতে নিয়ে,
খুঁজবো কতক্ষন?
তোমার ইগলু মনের তাপে,অসহায়
নাতিশীতোষ্ণ আমি
খানিক ইতস্তত করে আবার সেই
পুরোনো পাগলামি !
তোমার ল্যাকমে নেল পালিশ উঠে
হয়েছে নখফুল
তোমার আরচিজের ওই শোপিস মনটা
সেলফিতে মশগুল
আটকে আছি তোমার ইনবক্সে
আর,আঙুল ফাঁকের ঘামে
হ্যালোজিনের আলোতে ভাবছো আমায়
অন্য শিরোনামে,
ডানেবামে সর্বনামে আছে,
অহেতুক বাড়াবাড়ি,
তোমার দেয়া দুঃখগুলো ছিলো
অনেক উপকারী,
আমার লেন্সে ফোকাস করা আছে
এক মহাকাল শাদাকালো
হয়তো বাসি অনেক খারাপ তোমায়,
হয়তো বড্ড ভালো !

সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




