somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি তোমায় ভালোবাসি,

২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি তোমায় ভালোবাসি,

আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি । এই লাইনটার কথা অনেক কিছু মনে করিয়ে দেয় ।খুলনা শিপইয়ার্ড স্কুলের অ্যাসেম্বিলির কথা কার না মনে থাকে! যাই হোক, একটু অন্য প্রসঙ্গে বলি, মাঝেমাঝে আমার মনে হয়,আমাদের নিজস্ব কোন নিজস্বতা নেই । সবাই তাদের নিজেদের জিনিস নিয়ে উঠে যায়,আমরা অন্যের জিনিস আঁকড়ে ধরে বেঁচে থাকি।জাতীয় সংগীত শুনলে কিন্তু আমারও শরীরের রোমকুপ সজাগ হয়ে যায়, একটা শিরশিরে ভালোলাগা তৈরি হয়,কিন্তু রবীন্দ্রনাথ আমাদের না।এখানে তৎকালীন নীতি নির্ধারক দের আরেটু বিচক্ষনতার, দেশপ্রেমের পরিচয় দেয়া উচিত ছিল।দিজেন্দ্রলাল রায়ের ধনধান্যে পুষ্পে ভরা কোন অংশেই কম ছিলো না।আমার যে রবীন্দ্রনাথ অপছন্দ তা না। কিন্তু সবাই যে দিকে তোয়াজ করলো আমরাও তাই করলাম ।

আবার,রবীন্দ্রনাথ কে যখন পেলাম না, ছুটলাম ওই বাংলার নজরুলের কাছে ।কাজি নজরুল ইসলাম অসাধারণ একজন কবি,কে না আওরায়,যখন আমি হারিয়ে যাবো,
বুঝবে সে দিন বুঝবে !
কিন্তু জাতীয় কবি হিসেবে কি স্বদেশী জীবনানন্দ অথবা কামিনী রায় অর্থাৎ বাংলাদেশী কেউ অপশন হতে পারতো ।
আমরা সুপার সনিক মিগ ২৯ রাশিয়ার কাছে থেকে কোটি কোটি ডলারে কিনতে দ্বিধা বোধ করি না।যে বিমান রাশিয়ার মতো দেশের সীমানা অতিক্রম করতে লাগে ২-৩ মিনিট ।
তিন পাশে ভারত বেষ্টিত একটা ক্ষুদ্র দেশের পররাষ্ট্র নীতি হবে বন্ধুত্ব পূর্ণ ।সেখানে কোন যুক্তিতে,প্রতিরক্ষা খাতে এই অমিতব্যায়িতা,আমার ধারনায় নেই ।
আসলে শেখ হাসিনা চাইলে অনেক কিছু পারেন । অনেক কিছুতেই তার অবদান অনস্বীকার্য ।তাই কিছু বিষয়ে তার বিচক্ষনতা আরও কাম্য ।অনেকেই বলতে পারেন, যে ক্ষমতায় যে বসে সে জানে ওই চেয়ারের কত ঠ্যালা !
কিন্তু আমার প্রশ্ন হলো,যে বিষয় আমার মতো আমছালা টাইপের মানুষ ধরতে পারে,সেই বিষয়,উনি কেন পারবেন না ?
ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোন একটা বিষয়ের পাঠ্যক্রম ঠিক কতোটা যুগ উপযোগী? পাঠ দান পদ্ধতি কেন ত্রুটি পূর্ণ নয় ? শিক্ষা মানুষকে জ্ঞানী করে, আর আমাদের করে মিথ্যে অহংকারী ।যদিও সবার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য না ।
সেদিন শাহেদ বলল,ভাই গনতন্ত্র কাকে বলে,আমি হেসে দিয়ে বললাম, সব কিছু মেনে নেয়া,কারন শেখ হাসিনা বা খালেদা জিয়া যেই আসুক না কেন,দেশ শুধু ব্র্যান্ড। তারা কেউ ই প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে,প্রতিটা ক্লাস রুমে অডিও ভিজুয়াল শিক্ষা পদ্ধতি বাধ্যতা মুলক করতে পারেন না,ছাত্র রাজনীতিকে তারা সত্যিকার অর্থে শিক্ষা জীবনে অধিকার আদায়ের উদ্দেশে ধাবিত করতে পারেন না ।এমন উদ্যোগ নেয়া হোক, যে প্রতি বছর দেশের অনার্স,মাস্টার্স সেরাদের মধ্যে থেকে ৫ জনের উচ্চশিক্ষার ভার সরকারের ।তাহলেই প্রতিযোগিতা বাড়বে,মেধা চর্চা হবে।আসলে সম্ভবনা তৈরি করা জানতে হবে, তাহলেই সর্বক্ষেত্রে সম্ভবনা থাকবে ।
আমি বুঝিনা,বি সি এস কি হাণ্ডি পাতিল কারিকুলাম নিয়ে,এখনও ক্যাডার পয়দা করছে । হ্যা আপনি অবশ্যই মেধাবী,আপনিই বলেন, বিষয় ভিত্তিক বাংলা ইংরেজি, অঙ্ক এবং অন্যান্য বিষয় পরীক্ষা নিয়ে তারা আপনার কি মেধা যাচাই করলো, আপনি লিখতে পড়তে পারেন কিনা? নাকি স্যাট , জিম্যাটের মতো আমাদের নিজস্ব কোন সঠিক পদ্ধতি বের করলে কি ভালো হতো না।আসলে আপনার শিশুকালের স্কুল পদ্ধতি হওয়া উচিত,হাতে কলমে বাচ্চাদের নৈতিকতা শিক্ষা দেয়া।
সরকার চাইলে সব কিছু ঢেলে সাজাতে পারেন,কেন করেন না, আমি বুঝি না।তাই আমাদের সবারই উচিত নিজের জায়গা থেকে প্রশ্ন করা কোনটা ঠিক, কোনটা ভুল ।
হঠাৎ স্কুলের স্কাউট স্যারের বেতের বাড়ি খেয়ে আমার তন্দ্রা ভাংলো , এ সজীব গা ঠিক মতো গা, নাইলে দিলাম এক বাড়ি, আমিও তড়িঘড়ি করে সুর মেলালাম,
ওমা ফাগুণের তোর আমের বনে ঘ্রাণে,
পাগল করে........................
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×