somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কালিন্দি নদীরও ধারে গাইছে বালি হাঁসগো, গাইছে বালি হাঁস!

০৫ ই মার্চ, ২০১০ রাত ১০:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উজানধল থেকে রাত আটটার দিকে ফিরতি পথ ধরে সুনামগঞ্জ নুরানী হোটেল।চালক জানালেন ৫০ কিলোমিটারের মতো হবে। পৌঁছে জানা গেল কারেন্ট কিছুক্ষণ আগে এসেছিল।কাল রাত সাড়ে ৭টার দিকে যাবার পর সকালে হোটেল ছাড়ার আগে পর্যন্ত আসেনি।চার দিক অন্ধকার হঠাৎ ঝড়ো বাতাস বইতে শুরু করলো।মনে হয় প্রতি পাঁচ সেকেন্ড একবার করে বিদ্যুৎ চমকাচ্ছে।আহা!পুরো আকাশ জুড়ে আলোকরস্মির বেগুনি বিদ্যুৎ দৌড়। ভয় হচ্ছে না একদম।উৎসবের কথা মনে পড়ে।বৃষ্টি এলে পন্ড হয়ে যাবে।বিকেলে উদ্বোধনী অনুষ্ঠান কিছুটা বিরক্তিকর হলেও বাউলদের গান শুরু হতে ভাল লাগা বাড়তে থাকে। অবর্ণনীয়।আবহাওয়া ঠিক থাকলে অনেক রাত অব্দি বাউলরা গাইবেন।করিম বাউল আর পাগল অনুসারীদের অনুভব করার লোভ উপেক্ষা করা সহজ ছিল না। আরো চমকপ্রদ ছিল উদ্বোধনী অনুষ্ঠান লম্বা হয়ে যাওয়ায় কয়েকজন বাউল নিজের মতো করে নদীর পাড়ে গিয়ে গাইতে শুরু করলে!
এই আনন্দের বর্ণনা ভেবে চিন্তে পরে দিতে হবে।এখন শুধু ভালো লাগছে।বাড়ছে উত্তরোত্তর!এখান পুরো আকাশ জুড়ে , এ প্রান্তে ও প্রান্তে মুহুর্মুহু বিদ্যুৎ চমকাচ্ছে। আর এদিককার বাতাস!!! কোন কবি আসলে এই বাতাসের একটা বিহিত তিনি করতেন!পরে কাউকে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আসতে হবে একবার।

উদ্বোধনী অনুষ্ঠানের কথা শাহ্ আব্দুল করিম লোক উৎসবের প্রথম পর্ব বক্তৃতাবাজরা মাটি করে দিল ! লিখলে বিরক্তিটা কমবে হয়তো।চারদিকে ধানক্ষেত, ডানে সামনে পিছে এই মৌসুমে শুকনো হাওরের বুকে দীগন্ত জোড়া ধানের ক্ষেত।পাশে গেলে ধানে ধানে ধাক্কার ঝনঝন শব্দ আর উড়ে আসা হু হু বাতাস। এর কোন তুলনা নেই।এখানে মনে হয় বাতাসের সাথে বাতাস প্রেম করে। এদ্দুর ঠিক আছে। কিন্তু এই মূহুর্তে শাহ্ আবদুল করিম লোক উৎসব ২০১০ এর মঞ্চ জুড়ে বাউল নয় ডজন ডজন বক্তা বসে আছেন । তিনটা থেকে তারা জ্বালাময়ি বক্তব্য দিচ্ছেন।ধীরাই উপজেলা অমুক অফিসার, তমুক অফিসার।অমুক দলের সামুক আহ্বায়ক,তমুক দলের তামুক সভাপতি।মাথাটাই ধরিয়ে দিল ব্যাটারা।পেছনটা ঢেকে রেখেছে বিশাল বাংলা লিংকের ব্যানার। যত চেয়ার তার চেয়েও বেশি বক্তা হওয়ায় তাদের কেউ কেউ স্টেজে আসন পেতে বসেছেন।সবাই বক্তব্য দিবেন, তারপর গান শুরু হবে।বাংলা লিংকের উপজেলা মার্কেটিং অফিসার ধরনের একজন আছেন।তিনিও মঞ্চে বসা।বক্তব্য দিবেন!বাউলের বাড়ির সামনে মাঠে গান শুনতে আসা মানুষের ঢল। তারা গান শুনতে এসেছেন।বেকুবগুলোকে বক্তৃতা দিয়ে কি আনন্দ পাচ্ছে কে জানে।নুর জালাল মন খারাপ করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। যে যা বলছে হ্যাঁ বলছে। মনে হয় গান শুরু হলে এই বক্তৃতাবাজগুলো ভেগে যাবে।

তার আগে আমি ভেগে যাই।এদিক ওদিক ঘুরে আসি।গানের শব্দ শুনলে ফিরবো। বিকেলে এদিকের নরোম আলোর রূপ বলে বুঝানো যাবে না। না আসলেই , এদিকে বাতাস নিজেই মাতাল মনে হয়!

****
সাড়ে ৫ টার দিকে বক্তৃতা শেষ হলে গান শুরু হলো। কাছে গিয়ে কিছুক্ষণ পর একটা গান শেষে ঘোষণা থেকে বুঝতে পারলাম এই পর্বে শুরু হলো স্থানীয় প্রভাবশালীদের বাচ্চাদের সঙ্গীত পরিবেশন! ঢাকা থেকে নেয়া কয়েকজন শিল্পীও গাইলেন।বাউলদের গান শুরু হতে আরো দেরি হবে মনে হয়।অনেক সাংবাদিক কাজ করছেন।প্রায় সবগুলো টিভির ক্যামেরাই দেখা যাচ্ছে । ভালো।
সর্বশেষ এডিট : ১০ ই মার্চ, ২০১০ সন্ধ্যা ৬:০৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

ইয়াংসান থেকে জুলাইয়ের নতুন বন্দোবস্ত

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯



Youngsan সিউলের ভিতরে আমেরিকান একটি মিলিটারি বেইস। মিলিটারি বেইসের ভিতরে বার্গার কিং, KFC, Macdonald সব আছে। কোরিয়ান ভিতরে সামরিক ঘাঁটি হলে ও মিলিটারি বেইসের ভিতরে প্রধান কারেন্সি ইউএস ডলার।... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×