somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনি ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। সুতরাং সেই ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আসা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া আপনার ঠিক হবে না।

১৭ ই মে, ২০১১ সকাল ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিদায়ী প্রধান বিচারপতিকে 'ভদ্র' ও 'চালাক' অভিহিত করে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খোন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে তিনি সব কিছু করে গেছেন।

সোমবার সুপ্রিম কোর্টের দক্ষিণ হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মাহবুব হোসেন আগামী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব না নেওয়ার জন্য বিদায়ী প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের প্রতি আহ্বান জানান।

"আপনি ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন। সুতরাং সেই ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে আসা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হওয়া আপনার ঠিক হবে না।"

বিদায়ী প্রধান বিচারপতির কাজের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন, "বিচার ব্যবস্থাকে ধ্বংস করতে সম্ভাব্য সব কিছু করে গেছেন তিনি।

"তিনি ভদ্র এবং চালাক লোক। নির্দ্বিধায় তিনি গলায় ছুরি চালিয়ে দিতে পারবেন, আপরি টেরও পাবেন না।"

ক্ষমতাসীন দলকে সুবিধা দেওয়ার জন্য ধারাবাহিকতার পরিবর্তে রাজনৈতিক মামলাগুলোকে সামনে এনে বিদায়ী প্রধান বিচারপতি নিষ্পত্তি করেছেন বলেও অভিযোগ করেন আইনজীবী সমিতির সভাপতি।

তিনি বলেন, মানুষ যখন আদালতে বিচার না পায়, তখন আইন নিজের হাতে তুলে নেয়। ইউনূসের রিটে হাইকোর্টে তাকে হারিয়ে দেওয়া হয়েছে। বাড়ির মামলায় লিভ টু আপিল বিচারাধীন থাকা অবস্থায় খালেদা জিয়াকে উচ্ছেদ করা হয়েছে। বাংলার মানুষ একদিন এর বিচার করবে।

জ্যেষ্ঠতা লঙ্ঘন করে দুই বিচারপতির নিয়োগকে সুপ্রিম কোর্টের জন্য 'দুঃখজনক' এবং প্রধান বিচারপতি পদের জন্য 'কলঙ্কজনক' বলে মন্তব্য করেন মাহবুব হোসেন।

সংবাদ সম্মেলনে সমিতির সম্পাদক মো. বদরুদ্দোজা বাদল বলেন, "সমিতির ঐতিহ্য অনুযায়ী আমরা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রধান বিচারপতিকে সংবর্ধনা দেওয়ার কথা জানালেও তিনি সংবর্ধনা নিতে অস্বীকার করেন।

"ইসলামী শরীয়ত অনুসারে লাশ পাওয়া না গেলে যেভাবে গায়েবানা জানাজা পড়া হয়, আজ আমরা তাকে সেইভাবে গায়েবানা সংবর্ধনা দিচ্ছি।"
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

লিখেছেন নতুন নকিব, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৪:৪০

রোজার ২৪ আধুনিক মাসআলা, যেগুলো জেনে রাখা প্রয়োজন সকলেরই - রিপোস্ট

ছবিঃ অন্তর্জাল।

পবিত্র মাহে রমজান খুবই নিকটবর্তী। আল্লাহুম্মা বারিক লানা ফি রজাবা ওয়া শা'বান, ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ,... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের আমিরের একাউন্ট হ্যাক আওয়ামী লীগের হ্যাকাররা করে থাকতে পারেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১০:৫৮



নিজের অভিজ্ঞতা থেকে লিখছি। গত বছর, লন্ডন থেকে আমার এক আত্মীয় হঠাত একদিন আমাকে জানান যে, 'গ্রামের রাজনীতি' নামক এক ফেসবুক পেইজে আমার উপরের ছবি দেওয়া হয়েছে। আমি হতবাক!... ...বাকিটুকু পড়ুন

=একটি জোনাক প্রহর দেবে আমায়=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০২ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:৩৮


গাঁয়ের বাড়ি মধ্যরাতে
জোনাক নাকি বেড়ায় উড়ে,
ঝিঁঝি নাকি নাকি সুরে
ডাকে দূরে বহুদূরে?

মধ্যরাতের নীল আকাশে
জ্বলে নাকি চাঁদের আলো!
রাতে নাকি নিরিবিলি
বসে থাকলে লাগে ভালো?

শিয়াল ডাকে হুক্কা হুয়া;
কুকুর ডাকে একা ঘেউ ঘেউ;
মধ্যরাতে গাঁয়ে নাকি
ঘুমায়... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তানের বির্যে জন্ম নেয়া জারজরা ধর্মের ভিত্তিতে, বিভাজিত করতে চায় বাংলাদেশের নাগরিকদের ‼️

লিখেছেন ক্লোন রাফা, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৯



বাংলাদেশী ধর্মান্ধ মুসলমান,
বাঙালি পরিচয় তোমার কাছে অপ্রয়োজনীয় বাহুল্য।
তুমি কি দেশে দেশে Ehtnic Cleansing এর ইতিহাস জানো? জাতিগত নিধন কী বোঝো?
বাঙালি জাতি নিধনের রক্ত-দাগ প্রজন্ম থেকে... ...বাকিটুকু পড়ুন

উৎসর্গ: ব্লগার রাজিব নূর এবং মহাজাগতিক চিন্তা

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ২:৩৬


ঢাকার শীতের সকালটা একটু ঘোলাটে ছিল। রাজিব নূর ট্রেনে চড়ে বগুড়া যাচ্ছিল। হাতে একটা পত্রিকা, মাথায় অন্য কিছু। ট্রেনের জানালা দিয়ে মাঠ, গ্রাম, আর ধোঁয়াটে আকাশ পেরিয়ে যাচ্ছিল।... ...বাকিটুকু পড়ুন

×