মিথ্যুকদের জয় হোক
মিথ্যুক রাজত্ব করুক
মিথ্যুক তৈলাক্ত জলে ভাসুক!
মিথ্যুক আহ্লাদে দীর্ঘজীবী হোক..!
তোমার ভালবাসার বাকল খোলা নগ্ন রুপ
মিথ্যায় গলে গিয়ে অন্যের হাতে শিল্প হোক!
তুমি শালা সত্য আউড়াতে আউড়াতে ‘হা-ভাতে’ মর!
সত্যের যাতাকলে পিষ্ঠ হয়ে ‘তুমি নিপাত যাও..!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


