আজ সারাদিন
২৮ শে এপ্রিল, ২০১৪ সকাল ১০:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ছন্নছাড়া
পাগলপারা
হাওয়ার তোড়ে ভাসে,
সকালবেলা
অন্যমেলায়
এই বৈশাখ মাসে!
বরফগলা
বর্ণমালা
ভিজিয়ে দেয়ার সুখ!
দুপুরবেলা
রৌদ্রছায়ায়
সেই সে প্রিয় মুখ।
রোদরাঙা
হলুদআভা
নাইতে নেমে ভাবি,
বিকেলবেলা
সবুজ ছাতায়
রোদের বাড়ি যাবি?
একটুখানি
গোধূলিবেলা
সন্ধ্যা নামে হায়,
এই গরমে
তালপাখাতে
প্রাণ জুড়ানো দায়!
আগুনরঙা
আঁধারভরা
আকাশ মরে লাজে,
মাটির ধরা
সন্ধ্যাবেলায়
ঝাঁঝ হারাতে সাজে।
ঠান্ডা লাগা
অল্প হাওয়া
ঝড়ের মাতম জাগে,
এলোমেলো মেয়ে
রাত্রিবেলায়
হারানো স্বপ্ন আঁঁকে।
- ২৭।০৪।২০১৪

ছবির উৎসঃ
Click This Link
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ধর্মেশ্বর একজন চিকিৎসক। যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছেন, দেশে ও প্রবাসে পড়ালেখা সহ ট্রেইনিং নিয়েছেন। তারপরও তিনি শহর ছেড়ে - জেলা শহর ছেড়ে অন্ধগ্রাম থানা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে আছেন। সম্ভব...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫

ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল...
...বাকিটুকু পড়ুন
শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই...
...বাকিটুকু পড়ুন
ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া...
...বাকিটুকু পড়ুন
ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”...
...বাকিটুকু পড়ুন