somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইট্টুসখানি প্রযুক্তিঃ একটা মোবাইল নম্বর সেভ করবো একবারই জীবনে..

১৬ ই অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাঝে মাঝেই ফেসবুক-টেসবুকে দেখি যে কতিপয় জন আকুতি ভরা পোস্ট দিয়ে বলে থাকেন যে “আমার মোবাইল হারায়া গেসে, কারো নাম্বার নাই, দয়া করে পরিচিত জনেরা তাদের মোবাইল নাম্বার ইনবক্স করেন”

স্মার্টফোনই যদি ব্যবহার করিবো, তবে ফোন হারালেই মোবাইলে সেভ করা নাম্বার গুলো কেন হারাবে??

প্রসঙ্গতই উল্লেখ্য যে, এ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যাবহারের জন্য একটা গুগল এ্যাকাউন্ট বা জিমেইল আইডি থাকা বহুলাংশেই বাধ্যতামুলঃ বিশেষ করে প্লে স্টোর থেকে কোন এ্যাপ নামাইতে বা যেকোন অনলাইন গেম খেলতে...

এখনোও পর্যন্ত যে কতজনের কাছে এ্যান্ড্রয়েড ফোন দেখেছি, তার সবগুলোতেই একটা অন্তত গুগল এ্যাকাউন্ট লগিন করাই থাকে....

ফলশ্রুতিতে আমার অনুসিদ্ধান্ত হলো ”সকল এ্যান্ড্রয়েট ইউজারের একটা অন্ততঃ গুগল এ্যাকাউন্ট আছেই....”

আর নাইবা থাকুক, একটা গুগল এ্যাকাউন্ট তৈরী করা তো আর বিশেষ কোন কঠিন কাজ নয়...

এন্ড্রয়েড ডিভাইসে লগিন করা এই গুগল এ্যাকাউন্টই হবে আমাদের কন্টাক্ট সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যের নিরাপদ আশ্রয়....

তো প্রথেমেই মোবাইল হারিয়ে যাওয়ার সাথে সাথে হারিয়ে যাওয়ার ঝুকিতে আক্রান্ত কন্টাক্ট গুলোর একটা বন্দোবস্তঃ

মোবাইল হারিয়ে যাওয়ার সাথে সাথে সেট মেমরি আর সিম মেমরিতে সংরক্ষিত কনটাক্ট গুলোই হারায়....

এবার থেকে সেট হারালেও যেন সেই সেটে থাকা আমাদের কন্টক্ট গুলো আর না হারায় সেজন্য আমাদের সেট ও ‍সিম মেমরিতে থাকা কন্টাক্ট গুলোকে গুগল এ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। সে কর্ম সম্পাদনের জন্যঃ

কন্টাক্টস এ্যাপের অপশান মেনু থেকে “এক্সপোর্ট/ইমপোর্ট” অপশান সিলেক্ট করে “এক্সপোর্ট টু স্টোরেজ” এ টাচ করে তার পর একে একে ফোন এবং সিমের কন্টাক্ট গুলো ভিসিএফ ফাইল ফর্মেটে এসডি কার্ড অথবা ইন্টারনাল স্টোরেজে সেভ করে নিতে হবে (সোর্স দেখিয়ে দিলে এরা অটোমেটিকলি ভিসিএ ফাইল হিসাবে স্টোরেজে সেভ হয়ে যায়)

এবার ফোনের এবং সিমের সব কন্টাক্ট নির্বাচারে ডিলেট করে দিব.... নাহলে কন্টাক্ট ভিউতে কন্টাক্ট গুলো ডবল দেখাতে পারে...

তার পর আমরা স্টোরেজের ভিতর ঢুকে আমাদের এক্সপোর্টকৃত ভিসিএফ (Most Likely the file name will be "00001.vcf") ফাইলটি/ফাইল গুলো খুজে বের করে তার উপর টাচ করবো.....

স্পর্শেই সে জানতে চাইবে তাকে কোথায় রাখা হবে, আমরা তাকে গুগল দেখিয়ে দিব। এতে করে ভিসিএফ ফাইল থেকে কন্টাক্ট গুলো আমাদের ডিভাইসে লগিনকৃত গুগল এ্যাকাউন্টে (লোকাল) সেভ হবে। এগুলাকে গুগলের আসমানী স্টোরেজে আপলোড করার জন্য ফোনের সেটিংস এ গিয়ে এ্যাকাউন্টস এ গিয়ে গুগল এ টাচ করে সিংক নাউতে টাচ করে কিছুক্ষণ অপেক্ষা করলে সব ‍গুলো কন্টাক্ট আমাদের গুগলের আসমানী এ্যাকাউন্টে আপলোড হয়ে যাবে জনম জনমের তরে (ফোনের ডেটা কানেকশান চালু থাকতে হবে অথবা ফোন ওয়াইফাই কানেক্টেড হতে হবে)....

এর পর আমরা এই গুগল এ্যাকাউন্ট দিয়ে যে এ্যান্ড্রয়েড ডিভাইসেই লগিন করি না কেন, এই কন্টাক্ট গুলো আর সেভ করতে হবে না। কাজেই, ফোন হারালেও আর কন্টাক্ট হারাবে না.....

এর পরঃ

আর আমরা যখন নতুন কোন কন্টাক্ট সেভ করবো, তখন যে পেজে ‍গিয়ে আমর ব্যাক্তির নাম ইত্যাদি লেখি, সেই পেজে সবার উপরেে একটা ”স্ক্রল ফিল্ড” দেখতে পাবো, সেখানে আমরা “গুগল কন্টাক্ট” অপশানটি সিলেক্ট করবো, তাহলে আমাদের সেভ করা কন্টাক্টটি গুগলের লোকাল স্টোরেজে জমা হবে এবং সিঙক্রোনাইজেশান চালু থাকা সাপেক্ষে ফোনটি নেট কানেকশানের আওতায় আসলেই তা গুগলের আসমানী এ্যাকাইন্টে আপলোড হয়ে যাবে...

কোন গুগল কন্টাক্ট যদি আমরা ফোন থেকে ডিলেট করি তাহলে সেটা গুগল এ্যাকাউন্ট থেকেও ডিলেট হয়ে যাবে...

অন্য কোন একাউন্টে বা ফোনে কন্টাক্ট গুলো নিতে চাইলে “শেয়ারইট” এর মাধ্যমে সরাসরি তো নেয়া যায়ই, তাছাড়ার উপরিউল্লিখিত পকৃয়ায় ভিসিএফ ফাইল এক্সপোর্ট করে সেটাও শেয়ারইট করে নেয়া যায়...

সো, সর্বোপরি বলাই যায়, স্মার্টফোনের যুগে কন্টাক্ট হারিয়ে নিয়ে ফেসবুকে “ভাই, মোবাইল হারাইছি, নাম্বার দে, ভাই, মোবাইল হারাইছি, নাম্বার দে” এরকম আকুতি করার কোন দরকার নাই...

এগুলা কন্টাক্ট এ আমরা ডেস্কটপেও এক্সেস নিতে পারবো। সেজন্য আমাদেরকে গুগলের “স্ট্যান্ডার্ড ভিউ” তে লগিন করে স্ক্রীনের আপার-রাইট সাইডে “ঘন্টি” চিহ্নের বাম পাশে একটা গ্রিড দেখতে পাবো, তাতে ক্লিক করে “কন্টাক্ট” বেছে নিবো....

কন্টাক্টের ডেস্কটপ এক্সেসের মাধ্যমে আমরা সেগুলাকে এম এস এক্সেল সিএসভি ফর্মেটে এক্সপোর্ট করতে পারবো (মোর>এক্সপোর্ট>মাই কন্টাক্টস>গুগল সিএসভি)

গুগল কন্টাকে আমরা নাম আর ফোন নম্বরের সাথে ই-মেইল এ্যাড্রেস সহ আরোও অনেক ফিল্ড যুক্ত করতে পারি। ই-মেইল এ্যাড্রেসের ঘরে আমরা যদি কারো জিমেইল এ্যাড্রেস সেভ করি আর সে যদি তার গুগল প্রফাইলে কোন প্রোপিক দিয়ে থাকে, তাহলে উক্ত কন্টাক্টে তার সেই গুগল প্রফাইলের ছবি চলে আসবে...

কন্টাক্টের সংখ্যার ব্যপারে বলবো, যে প্রত্যকটা এ্যাকাউন্টের সাথে গুগল ১৫গিগা যায়গা ফ্রি দেয় (কেউ চাইলে আরও কিনতে পারে), যার সবটা যায়গাই আমরা কন্টাক্ট সেভ করার জন্য ব্যবহার করতে পারি, যা সংখ্যা বিচারে মিলিয়ন টাইপ হতে পারে....

নোটা বিনিঃ নতুন কন্টাক্ট সেভের সময় অথবা ভিসিএফ ফাইল এক্সট্রাক্টের সময় আমরা খেয়াল রাখবো যেন অবশ্যই তার ডেস্টিনেশান হয় গুগল কন্টাক্ট... নাহলে ফোন হারালে বা নষ্ট হলে সেগুলাও গায়েব হবে....

গুগল ছাড়াও ম্যালা থার্ড পার্টি এ্যাপ আছে যারা কন্টাক্ট সহ অন্যান্য তথ্যের ফ্রি ক্লাউড ব্যাসড ব্যাকাপ সার্ভিস দিয়ে থাকে....

সো, কন্টাক্টস আর নো মোর টাইড উইদ এ্যা সিঙ্গেল ডিভাইস মেমরি...


অনেকের কাছেই বিষয়টা তুচ্ছ মনে হবে, তাদের কাছে এ্যাডভান্স এ্যাপোলজি..
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:২৮
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×