somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আহালান ওয়া ছাহালান ইয়া রামাদান...

০৬ ই মে, ২০১৯ রাত ৯:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ও আমার মতো নিভু-নিভু, ধিকি-ধিকি ও মিটি-মিটি লেভেলের ঈমানদার যারা আছেন, তাদের জন্য এরকম দীর্ঘায়িত, প্রলম্বিত ও উত্তপ্ত মৌমুমের সিয়াম সাধনা বড্ড অসুবিধের....

যে কারোই এই সত্যের সংশ্লিষ্টতা হইতে আপনাকে মুক্ত রাখার স্বাধীনতা রয়েছে; কাজেই ধিকি-ধিকি ঈমান কে নিজের ঘারে টেনে বেহুদা তকলিফ পোহানের কোন কারণ নাই...

আপাততঃ ধরে নিলাম এই পৃথিবীতে এরকম ‍স্বীনিশ লেভেলের মুমিন কেবল আমিই এক পিস আছি...বাকীরা সবা পাক্কা মুমিন....

সত্য যা, তা সত্যই, আত্মঘাতী হলেও সত্য, আত্ম-সংহারক হলেও সত্য..

ঈমান যেহেতু নিভু-নিভু হলেও আছে, সেহেতু একেবারে অগ্রাহ্য ও প্রত্যাখান করে সিয়াম সাধনায় ওয়াকাউট চালাতে পারি না...

রোজার মাসে যে দিনটি রোজা না রেখে কাটাই, সেই দিনটা খুবই অনুতাপ, পরিতাপ অনুশোচনা ও মনোবেদনার ভিতর দিয়ে যায়... মনে হয় খুব বড়-সড় রকমের কোন মানবিক অপরাধ করে ফেরার হয়ে ঘুরে বেড়াচ্ছি...

আবার পাক্কা ঈমানদারদের প্রকারের ভিতর যেহেতু অন্তর্ভুক্তি নাই, সেহেতু বেহেশতো, ”সত্তর” সংখ্যার বহুল পুনরাবৃত্তিমূলক উল্লেখ, হুরেদের দেহ ও পোশাক-আশাকের সেলভেজ-লেভেল লোভনীয় বিবরণের উস্কানি প্রভৃতি ফ্যক্টরের তাড়ণ-পীড়ন ও লোভে এই গরমের প্রলম্বিত রোজাগুলা নিঃশব্দে এরং কোন প্রকার গাঁই-গুঁই প্রদর্শন না করে পালনও করতে পারি না...

রোজার দিনের বিকেল বেলা অনেকেই কথায় কথায় চটে যায়, শুধু কি চটা..!! সেই লেভেলের চটা...

রোজার উদ্দেশ্য নাকি সংযম...সামান্য এক বেলার খাবার ঘন্টা কয়েক বিলম্বে খাওয়ার কারণে যাদের মাথা গরম হয়ে যায়, তাদের জন্য রোজা নহে....রোজা সংযমীদের জন্য..

যে কোন মেয়ে-ছেলের দিকে তাকালে নিজের মেয়ের মুখাবয়ব ই আজ-কাল দেখছি, কাজেই হুর প্রসঙ্গটা আামার ঈমান মজমুত করণে আর কোন আশানুরুপ ফল তো দিবেই না, উল্টা আরোও হাল্কা করে দিবে....

কারণ...

একটি মাত্র মেয়ের ৪৩ দিন বয়সি বদমায়েশির মোকাবেলা করতে হিম-শিম খাচ্ছি গপা-গপ, সর্বক্ষণ; বেহেশতে গিয়ে আরও সত্তুরটা মেয়ের দায়িত্ব নিতে আমি বাপু পারবো না... সরি...

আল্লাহর বিশেষ করুণায় যদি আজকের নিভু-নিভু ঈমান কোনদিনও প্রচন্ড তেজে জ্বলে উঠে, করুণময় যদি কোনদিনও তার প্রিয় বান্দা হিসেবে কবুল করেন, তাহলে পরকালীন অনন্ত জীবনের সীমাহীন প্রাচুর্য ও বিলাস সামগ্রীর প্রলোভন যেন তার পিছুনের কারণ হবার বিন্দুমাত্র সুযোগও কখনোও না পায়..

পরিপুর্ণ মুমিন ও মুত্তাকী হওয়ার সুযোগ ভাগ্যে মিলে যদি তার কৃপায়, তাহলে তার একমাত্র এবং শুধুমাত্র কারণ যেন হয় পরমকরুণায় আমাকে সৃষ্টি করে সীমাহীন মমতায় লালন-পালন আর এই পৃথিবীর অনন্ত আলো-বাতাশে অবাধ বিচরেণ সুযোগ প্রদানের ন্যুনতঃ স্বীকৃতি, কৃতজ্ঞতা ও শুকরিয়া...

রামাদানের অপার করুণাধারা প্রবাহমান থাকুক সকল সৃস্টির উপর, সারা বছর...

খোশ আমদেদ মাহে রামাদান...!!
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৩

লিখেছেন রাজীব নুর, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫০



আর্জেন্টিনা দুই গোল খেয়ে গেছে!
মেসি পেনাল্টি মিস করেছে। এদিকে খেলা অর্ধেক শেষ। তখনও আমি বলেছি, আর্জেন্টিনা জিতবে। কোনো চিন্তা নাই। প্যারা নাই। চিল। হ্যা আমার কথাই সত্য হয়েছে। আর্জেন্টিনা... ...বাকিটুকু পড়ুন

এদেরকে না রুখলে চড়া মূল্য দিতে হবে

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৬



মাহবুব আজিজ, আনিস আলমগীর, সোমা ইসলাম, শাওন, মঞ্জুরুল পান্না, শম্পা রেজা, কালচারাল ফ্যাসিস্ট ফরিদুর রেজা শাইখ সিরাজ এদেরকে এখনই বন্ধ করতে হবে না হলে বাংলাদেশকে চড়া মূল্য দিতে হবে।... ...বাকিটুকু পড়ুন

কত ভেবেছি, আমাদের একদিন দেখা হবেই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০৮ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:০৯

কত ভেবেছি,
আমাদের একদিন দেখা হবেই।
হয়তো হঠাৎ সামনে এসে
আমাকে চমকে দেবে।
হায়,
ওরা কেন জানালো,
পৃথিবীতে
তুমি আর বেঁচে নেই!

কত ভেবেছি,
চলতে চলতে পথে
সামনে একটা রিকশা থেমে যাবে।
কী মোহন ভঙ্গিমায়
রাজাসনে বসে আছো তুমি,
রোদে ভেজা মুখ... ...বাকিটুকু পড়ুন

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

×