somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

Arduino Uno মাইক্রোকন্ট্রোলারের বাংলা রিভিউ। (ভিডিও ব্লগ)

১২ ই মে, ২০১৬ সকাল ৭:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Arduino Uno মাইক্রোকন্ট্রোলারের বাংলা রিভিউ। (ভিডিও ব্লগ)



এখানে ভিডিও টি এমবেড করে দিলাম,


এখান থেকে ভিডিও টি দেখতে সমস্যা হলে সরাসরি ইউটিউব থেকে দেখুন,

ভিডিও টির ইউটিউব লিংক,
https://www.youtube.com/watch?v=Rj1ilUtC-zE

ভিডিও টির ট্রান্সক্রাইব নিচে লিখে দিলামঃ

আজ আমরা আরডুইনো নামক একটি মাইক্রোকন্ট্রোলার এর রিভিউ দেখবো।

আপনাদের সাথে শেয়ার করবো আরডুইনো কি এবং এটি দিয়ে কি কি করা যায়।

আরডুইনো হলো একটি ওপেনসোর্স মাইক্রোকন্ট্রোলার বোর্ড যে টি দিয়ে আপনি অত্যন্ত অল্প হার্ডওয়্যার জ্ঞান ও দক্ষতা দিয়েই জটিল সব ইলেক্ট্রনিক প্রোজেক্ট তৈরি করতে পারবেন।

এর পিন গুলোতে শুধু মোটর, আইসি, LED, সেন্সর ইত্যাদি লাগান এবং বোর্ড টি কম্পিউটার দিয়ে প্রোগ্রাম করুন ব্যাস আপনার প্রোজেক্ট তৈরি।

আমার হাতে আপনারা একটি ATMEGA ic দেখতে পাচ্ছেন,

ইঞ্জিনিয়ার রা এই ধরণের ic গুলো প্রোগ্রাম করে বিভিন্ন প্রোজেক্ট তৈরি করে। এজন্য তারা নিজেরা হার্ডওয়্যার তৈরি করে।

সাধারণ মানুষের জন্য যা সম্ভব নয়,
তাই আমার মত সাধারণ মানুষও যেন ic প্রোগ্রাম করতে পারে এজন্যই আরডুইনো তৈরি করা হয়েছে।

আমারর হাতে যে বোর্ড টি দেখতে পাচ্ছেনন এটির নাম আরডুইনো উনো,

লেখা আছে, অপেনসোর্স ইলেক্ট্রনিকস, প্রোটোটাইপিং প্লাটফরম, মেড ইন ইটালি।

অরজিনাল আরডুইনো ইটালির তৈরি হলেও এটি চাইনা ক্লোন। কারণ আগেই বলেছি আরডুইনো অপেনসোর্স, তাই যে কেউ এটি তৈরি করতে পারে।

আমি ক্লোন টা কিনেছি কারণ এটির দাম প্রায় ৯০০ টাকার মত যেখানে আসল টার দাম এর দুই থেকে তিন গুন।

এবার আরডুইনো বোর্ডের বিভিন্ন অংশের সাথে পরিচিত হই,

আগেই বলেছি এর cpu হলো এটমেগা ic,

এর আউটপুট পিন রয়েছে ১৩ টি।
এবং এই পাশের গুলো হলো ইনপুট পিন।

এটিকে আপনি সহজেই কম্পিউটার এর মাধ্যমে প্রোগ্রাম করতে পারেন। এজন্য কম্পিউটার এ একটি সফটওয়্যার লাগবে, সফটওয়্যার টির নাম আরডুইনো IDE.

সফটওয়্যার টি এই arduino.cc ওয়েবসাইট থেকে ফ্রি নামাতে পারবেন।

এবং বোর্ড টি প্রোগ্রাম করার জন্য একটি usb কেবল লাগবে। আমার হাতের এই ধরণের কেবল দিয়ে আরডুইনো টিকে কম্পিউটার এ যুক্ত করা যায়।

আরডুইনো তে কেবল টির এপাশ এভাবে সংযুক্ত করতে হবে। এবং অপর পাশ টিতে ফুল সাইজ usb কানেক্টর দেখতে পাচ্ছেন, এটিকে শুধু আপনার পিসিতে যুক্ত করুন।

আরডুইনো বোর্ডের বিভিন্ন অংশের মধ্য রয়েছে,
১. রিসেট বাটন
২. এখানে এক্সট্রা পাওয়ার ইনপুট।
৩. ইনপুট ও আউটপুট পিন।
৪. এখানে ছোট্ট একটি LED আছে।
৫. এখানে একটি ক্লক ক্রিষ্টাল
৬. এবং আছে ডিজিটাল ic টি।

সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ সকাল ৭:৫১
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ভয়ংকর সেই খবরের পর… সন্তানের হাতটা শক্ত করে ধরুন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই মে, ২০২৬ সকাল ১০:৪৫

আজ সকালে খবরটি পড়ে আমার মনটা একদম ভেঙে গেল। ভাবতেই ভয় লাগছে—আমাদের সন্তানদের আমরা আসলে কতটা অরক্ষিত পরিবেশে বড় করছি! ছোট্ট একটি নিষ্পাপ শিশু, যে পৃথিবীটাকে ঠিকমতো চিনতেই শেখেনি, তাকে... ...বাকিটুকু পড়ুন

হিন্দু খতরে মেঁ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৩:২৫


শুধুমাত্র মুসলিম বিদ্বেষী বক্তব্য দিয়ে ক্ষমতায় এসেছে শুভেন্দু। তার বক্তব্যের মূলপ্রতিপাদ্য হলো হিন্দু খতরে মেঁ! আশ্চর্যের বিষয় হলো সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা নাকি মুসলিমদের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিছুদিন পরেই নাকি পশ্চিমবঙ্গ... ...বাকিটুকু পড়ুন

সময় খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে।

লিখেছেন শ্রাবণ আহমেদ, ১৩ ই মে, ২০২৬ বিকাল ৫:৩০

দিনগুলো কেমন যেন দ্রুতই ফুরিয়ে যাচ্ছে!
দেখতে দেখতে মাস শেষ হয়ে যাচ্ছে,
এইতো সেদিন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করলাম,
আর এদিকে দেখি চার মাস শেষ হয়ে পাঁচ মাস চলছে। অথচ আমরা... ...বাকিটুকু পড়ুন

সূর্য পশ্চিম দিকে উঠে:)

লিখেছেন নূর আলম হিরণ, ১৩ ই মে, ২০২৬ রাত ১১:২০


আমাদের দেশে রাজনীতিতে নেতা যাই বলে তার কর্মীরা সেটাকে সঠিক মনে করে। সেটা নিয়ে দ্বিমত করে না। এখন ধরুন নেতা মুখ ফসকে বলে ফেলেছে “সূর্য পশ্চিম দিক থেকে উঠে।” তার... ...বাকিটুকু পড়ুন

ডেঙ্গু আবার ধেয়ে আসছে তাই ডেঙ্গু প্রতিরোধে একটি সমন্বিত কার্যক্রম রূপকল্প

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই মে, ২০২৬ সকাল ১০:৪১


লেখাটির উপক্রমনিকা
মাস কয়েক আগে সামুর পাতায় ব্লগার কলা বাগান ১ এর একটি গুরুত্বপুর্ণ লেখা প্রকাশিত হয়েছে । লেখাটিতে থাকা মুল কথাগুলি ছিল... ...বাকিটুকু পড়ুন

×