আমার টিয়াপাখিকে লেখা চিঠি ১১
আমি একটা হিসাব করেছি জানো ...২০১১ সালে তুমি আমার কত বার ফোন দিছো বলতও? পুরা বছরে ৮১ বার । আর এই বছরে এখনও পর্যন্ত ১০৯ দিন ফোন দিয়াছো । কোন কোন দিন দুতিন বার । তুমি কি এটা ভাবতে পারছো দিন কিভাবে বদলিয়েছে ? আবার গত বছরের ফোন গুলোর কোনটাই ২/৫ মিনিটের বেশি স্থায়িত্ব পায়নি । কিন্তু এ বছরের গুলা কোনটাই ২০/২৫ মিনিটের কম না ।কত কথা তোমার সাথে বলি । তবুও ফোন রাখার সময় মনে হয় যেন কত কিছুই না বলার বাকি আছে ! সত্যি তাই !
তবুও আজ তোমাকে লিখটে বসলাম । কারন আজ এখনও তুমি ফোন দাও নি । আজ এখনও টোমার সাথে কথা বলি নি । আজ এখনও ঠিক মত নিঃশ্বাস নিতে পারি না । এখনও কেন ফোন করছো না টিয়াপাখি ? আজ করবে তো ফোন ? জানে চারপাঁচ দিন আগে তোমাকে নিয়ে একটা স্বপ্ন দেখেছি । এতো জীবন্ত আর এতো বাস্তব যে এখনও চোখে লেগে আছে । প্রতিবার মনে হয় তোমাকে বলবো কিন্তু মনে থাকে না । ফোন রাখার পরে মনে পড়ে । আজ তোমাকে বলি, কেমন !!
স্বপ্নে দেখলাম আমি অপরিচিত একটা রাস্তা দিয়ে হাটছি । ঠিক এমন সময় তোমার সাথে দেখা হল । এতো বাস্তব মনে হল । আমি বললাম
-তুমি এখানে ?
তুমি হাসলে । বললে
-আসলাম ।
-আসলাম মানে? যদি কেউ দেখে ফেলে ?
-দেখবে !
তোমার যেন একটা ডোন্ট কেয়ার ভাব ।
-দেখবে মানে ?
তুমি আবার হাসলে । বললে
-আরে এতো ভয় পাচ্ছ কেন ? রাস্তায় চলার সময় মানুষের দেখা হয় না ? আর তুমি তো আমার অপরিচিত কেউ না । তোমার সাথে টো কথা বলাই যা্য ।
আমি খানিকটা আবাকই হলাম বলতে গেলে । তোমার এতো সাহস হল কোথা থেকে । আমরা মোরে মাথায় একটা জায়গায় বসলাম । মুখোমুখি । তুমি খুব হাসছিলে । আমর খুব ভাল লাগছিল । কত দিন তোমার এই হাসি দেখি না । তোমার দিকে তাকিয়ে আছি ঠিক এমন সময় দেখলাম তন্ময় আর ওর বাবা এই দিকেই আসছে । ও মাই গড ! এখন কি হবে ? ওরা যদি আমাদের দেখে ফেলে ? তাহলে কি হবে ? কিন্তু তোমার মধ্যে কোন উতলা কিংবা কোন উত্তেজনার ভাব দেখলাম না । দেখলাম ঐ দুজন আমাদের দিকে একবার তকিয়ে চলে গেল । দেখে মনে হল আমাদের ঠিক চিনলো না । কে জানে কি হল ?
তারপর আমরা হাটতে হাটতে সামনের দিকে গেলাম । কাঁচে ঘেরা একটা দেকানের সামনে দাড়ালাম । ফাস্টফুডের দোকান । বললাম
-চল কিছু খওয়া যাক ।
-না থাক । এখন ঢুকতে ইচ্ছা করছে না ।
-আরে চল না ।
-থাক না !
-গেলে কি হবে ? ভয় পেও না । আমার কাছে টাকা আছে ।
তুমি হাসলে । বললে
-এসব খেতে ভাল লাগে না । তুমি তো জানো আমি কি খেতে ভালবাসি !
আমি তো ভাল করেই জানি তোমার কি খেতে ভাল লাগে । তাই তোমাকে ঐ দোকান সোজাসুজি আর একটা কনফেকশনারির দোকানে ঢুকলাম তোমাকে নিয়ে । তোমার পছন্দের কেক অর্দার দিলাম । তুমি কি চমৎকার ভাবেই না কেক খাচ্ছিলে ! আমি কেবল তাকিয়েই ছিলাম ।
জানো স্বপ্ন এই পর্যন্তই । কিন্তু স্বপ্নটা দেখে যখন আমার ঘুম ভাঙ্গল দেখলাম বুকটা ধড়ফড় ধড়ফড় করছিল । ঠিক যেমনটা হয় তোমার সাথে দেখা হলে । ঐ ভাললাগা অনেকক্ষন ছিল । মনটাও ভাল ছিল অনেকক্ষন ।
আজ সারা দিন গেল । তুমি ফোন দিলা না । মনের ভিতর কেমন যেন করছে । কালকে পরীক্ষা । পড়তে মন বসছে না কিছুতেই । কি করবো বল ? কিছু ভাল লাগছে না । তুমি ফোন দিবা তো আজকে ? দিবে তো ? না দিলে কেমন করে হবে ? প্লিজ একটা বার ফোন দিও ! আজ একটা বারও তোমার আওয়াজ শুনি নাই । আজ সত্যি সত্যিই ভাল করে নিঃশ্বাস নিতে পারি নি । এখন যদি তুমি ফোন না দাও তা হলে সারা রাত ঘুম আসবে না । সত্যিই আসবে না । আমি তোমার ফোনের অপেক্ষায় বসে আছি । অপেক্ষাতেই থাকলাম........................
ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন
এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন
বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন
২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই
এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন
আহা! ছবি।
কত দিন হয়ে গেলো....................
এ মাসেতো একটাও পোস্ট দেওয়া হলো না........................
ইদে গ্রামের বাড়ি গিয়ে কিছু ছবি তুলেছিলাম।
আজকের ছবি ব্লগে থাকছে সেই ছবিগুলো।
---------------------------------------------------






কারণে অকারণে ছবি
আমি ছবি তুলি। পরে সেগুলো দেখি। বেশ ভালো লাগে। ফোনের স্টোরেজ এ আজ দেখলাম মোট ছবি ৬৮৯৩ টি। ব্লগে কখনোই ছবি দিয়ে লেখা হয়নি। আজ মাইদুল ভাইয়ের লেখা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।