somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বৃষ্টিতে বাড়িয়ালা মেয়েটি

২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বৃষ্টির উপর মাঝে মাঝে খুব মেজাজ খারাপ হয় । ভাই অন্য কিছু ভাইবেন না । এই বৃষ্টি কোন মেয়ে না । আকাশ থেকে যে বৃষ্টি পরে সেটার কথা বলছি ।
বাড়ি থেকে ঢাকায় আসছিলাম । ৬ ঘন্টা গাড়ির ভিতর একটুও বষ্টি নাই । গাবতলী থেকে রিক্সার উঠেছি, ওমনি বৃষ্টি শুরু । একেবারে শিয়াল কুকুরে বৃষ্টি ।
কি রে ভাই আর একটু পরে আসলে কি এমন ক্ষতি হয়ে যেত ! বৃষ্টির উপর চরম বিরক্ত ! বেটা ফাজিল আসার আর টাইম পেলি না!!
রুমে আসতে আসতে একেবারে ভিজে গোছল করে ফেললাম । নতুন ইস্তিরি করা শার্ট পরে বের হয়েছিলাম ! আহারে....।

চাবি ঘুরিয়ে রুমে ঢুকতে যাবো ঠিক তখনই সিড়ি ঘরের দিকে চোখ গেল । আমার রুমটা একবারে উপর তলায় । মনে হল কেউ যেন বৃষ্টিতে ভিজছে ।
একবার মনে হল যে ভিজে ভিজুক আমার কি? কিন্তু আবার মনে হল বাড়িয়ালার মেয়েটি না তো !
যাবো নাকি একবার ?
যদি না হয় ?
না হোক সমস্যা কি ! এমনিতেতো ভিজেই গেছি ! আর একটু না হয় ভিজলাম !
আর তাছাড়া মোটামুটি সব ভাড়াটিয়াই গ্রামের বাড়িতে গেছে ! বাড়িয়ালার মেয়ের হবার সম্ভাবনা আছে !!
আমি আমার ব্যাগপত্র রেখে ছাদের দিকে রওনা দিলাম ।
বৃষ্টি এখনও ভালই হচ্ছে ! ছাদের দিকে পা দিতেই মেয়েটিকে দেখতে পেলাম ।
কালো রংয়ের একটা কামিজ আর কালো ল্যাগিংস পরে ভিজছে ! কেমন একটা বাচ্চা মেয়েদের মত লাগছে !
আমি ছাদে নামতেই বাড়িয়ালার মেয়েটি আমার দিকে ফিরে তাকাল । কিন্তু কেন জানি হাসলো না । অন্য দিকে ঘুরে ভিজতে লাগলো । এমন একটা ভাব যেন আমাকে চিনে না ।
আমি একটু অবাক হলাম । আমাকে দেখলেই তো মেয়েটা সাধারনত হাসে । তাহলে কেন হাসলো না ?? আর নিজ থেকেই কথা বলতে আসে ! তাহলে??
কোন কারনে কি আমার উপর রাগ করেছে ?
কিন্তু ঐদিন মার্কেটের পর তো আমাদএর আর দেখাই হয় নি । আমি তারপর দিনই গ্রামের বাড়িতে চলে যাই । রাগ করার কি আছে ?
দেখলাম মেয়েটি একটু পরে চলে গেল ।
সত্যিই চলে গেল !
ধুর !!
মনটাই খারাপ হয়ে গেল ।
এতো দিন বাড়িতে ছিলাম । মেয়েটাকে কত মনে পড়েছে ! ভেবেছিলা এবার ঢাকায় এসে খুব গল্প করবো ।
আর মেয়েটা এমন আচরন করলো ?
আমি ছাদের রেলিং ধরে বৃষ্টিতে ভিজতে লাগলাম । বিরক্তিকর বৃষ্টি !!

-আমি আপনার উপর রাগ করেছি !!
কখন যে মেয়েটি আমার পাশে এসে দাড়িয়েছে বুঝতেই পারি নি । আসলে নিজের মনে ছিলাম মেয়েটা যে আবার ফিরে এসেছে টেরই পাই নি । মেয়েটি আবার বলল
-প্রথমে ভেবেছিলাম আর আপনার সাথে কথাই বলবো না । তাই চলে গিয়ে ছিলাম । কিন্তু পরে ভাবলাম আপনার জানা উচিৎ আমি কেন রাগ করেছি !
-কেন রাগ করেছেন আপনি ? আমি তো রাগ করার মত এমন কিছি করিনি !
-কিছু করেন নি ?
-না তো !!
মেয়েটি আমার দিকে কিছুক্ষন তাকিয়ে থাকলো !
-আপনি আমাকে না বলেই কেন চলে গেলেন ? অন্তত একবার বলা উচিৎ ছিলো যে আমি চলে যাচ্ছি!
আমি কিছু বলতে পারলাম না । কেবল চেয়ে রইলাম ।
-বলুন ! আামর খুব খারাপ লেগেছে !
-আসলে ......
-কি আসলে ? আসলে আমি আপনার কাছে জরুরী কেউ নই তো তাই বলার প্রয়োজন বোধ করেন নি ।
-না এটা ঠিক না ।
-কোনটা ঠিক না ?
-এই যে আপনি বললেন যে জরুরী কেউ না !
মেয়েটি আবার কিছুক্ষন চুপ করে আমার দিকে তাকিয়ে থাকলো ! আমি বললাম
-এটা ঠিক না যে আমি বলে যেতে চাই নি । আমি যাওয়ার দিন বেশ কয়েকবার আপনাদের ফ্লাটের সামনে গিয়ে দাড়িয়েছি । কিন্তু সাহস করে বেল বাজাতে পারি নি ।
আমি চুপ করে থাকি । মেয়েটি বলল
-সত্যি ?
-একদম সত্যি !
মেয়েটা আর কিছু বলল না । তবে আমার দিকে তাকিয়ে রইলো আাবর কিছুক্ষন ! বৃষ্টি এখনও ঝড়েই চলেছে !!
একভাবে বৃষ্টি পড়ছে । আমি আর আমার সামনে বাড়িয়ালার মেয়েটি আমার দিকেই তাকিয়ে । এই চমৎকার বৃষ্টির কোন তুলনা নাই !!



বাড়িয়ালার মেয়েটি সিরিজের আরো কয়েকটি গল্প

০১. বাড়িয়ালীর মেয়েটি !!
০২. বাড়িয়ালার মেয়েটি আবার !!
০৩. একরিক্সায় বাড়িয়ালার মেয়েটি আর আমি
সর্বশেষ এডিট : ২৫ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৩
২৬টি মন্তব্য ২৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বকশিস

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৪ শে জুলাই, ২০২৬ রাত ১২:১৫

বকশিস
সাইফুল ইসলাম সাঈফ

খুশি হতে বেশি কিছু লাগে না
যা ভাগ্যে জোটে তাতে সুন্তুষ্ট
হলে মন ভরে উঠে আনন্দে
একদিন বাসে চড়ে ফিরছিলাম ঘরে
ঈদের দিনে, বাসের কন্ডাক্টর
ভাড়া সংগ্রহ করছিল
প্রতি যাত্রীদের কাছ থেকে
অতিরিক্ত ভাড়া... ...বাকিটুকু পড়ুন

মাহরাম নয়, এমন পুরুষকে কি একজন স্ত্রীলোক নিজের স্তনের দুধ পান করাতে পারবেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৪ শে জুলাই, ২০২৬ সকাল ৯:২১

আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: সাহলা বিনতে সুহাইল নবী করীম ﷺ-এর নিকট এসে বলল: হে আল্লাহর রাসূল! আমার নিকট সালেমের আসাটা আবু হুযাইফা ভালো মনে করছেন না। নবী বললেন:... ...বাকিটুকু পড়ুন

লুচ্চামি আর যৌন হতাশা এক বিষয় না।

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:৫২


সম্প্রতি জামায়াতের এক লুচ্চা এমপি-র অন্তত দুইজন তরুণী নিয়ে কট খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। তিনি তরুণী নিয়ে হোটেল, কোচিং সেন্টারে রুম ডেট করতেন। নেটিজেনরা তার এই লুচ্চামি এমনভাবে... ...বাকিটুকু পড়ুন

রাষ্ট্রপতির বিদায়ঘণ্টা: রাজনীতি ও নৈতিকতা

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ২৪ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৩



বাংলাদেশের রাজনীতি অঙ্গনে বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের
পদত্যাগ কেবল একজন ব্যক্তি বা কোন একটি বিশেষ পদের পরিবর্তন নয় বরং এটি দেশের... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

×