এই তো মনে হয় সেদিন
চোখ কান লেপের নিচে গুজে
তোমায় বলেছিলাম ভালবাসি !
তুমিও হয়তো শুনেছিলে
তোমার নীল রংয়ের কম্বলে মুখ লুকিয়ে !
হয়তো খানিকটা লজ্জা অথবা কেউ চলে আসার ভয়ে !
কথা যেন বের হচ্ছিল না !
আবার যখন বললাম ভাসবাসি
বললে পাগল একটা !
এমন পাগলামী কেন কর !
কেন বল এতোবার, ভালবাসি !
কেন ভালবাসো এতো ?
আমি যে কিছুই দিতে পারবো না তোমায় !
এমন কি প্রান ভরা ভালবাসা টুকুও না !
আমি হেসে বললাম আমায় দিতে হবে না কিছু !
শুধু বলতে দিও ভালবাসি !
তুমি বললে তাই হয় ? কেবলই কি নিয়ে যাবো শুধু স্বার্থপরের মত
তোমার ভালবাসা যত !
আমি বললাম তবে কেবল একটাই না হয় ভালবাসি বল !
আমার হাতটা একটা বার ধরে হেটো ঐ ইট বিছানো পথে !
যেখানে রইবে পড়ে হাজারো পলাশ ফুল !
আর একটা বার বস আমার সাথে ঐ দেবদারুর তলে !
তাকিয়ে থাকতে দিও কিছুক্ষন তোমার পানে !
তুমি বললে এটাও যে দিতে পারবো না আমি !
বলি, তাহলে না হয় মিথ্যে করেই বল একটা বার !
সেই জাদুকরি তিনটা শব্দ !
তুমি আবারও না বল !
বল সামনে বিবর্ণ ভবিষ্যৎ
সব কষ্টের রঙহীন ফুল গুলো ছেয়ে যাবো আমাদের !
তুমি ঠিকই বলেছিলে ! সামনে বিবর্ণ ভবিষ্যৎ !
আমি সেই রঙহীন ফুলের জন্য প্রস্তুত ছিলাম !
প্রস্তুত ছিলাম সামনের দিন গুলো !
কিন্তু বসন্ত বড় জলদি যেন শেষ হয়ে গেল !
রঙিন ফুল গুলো যেন বড় জলদি বিবর্ণ হয়ে গেল !
তবুও কোন অভিযোগ নাই !
কষ্ট তো হবেই !
আর তোমার উপর রাগ ?
এক বিন্দুও না !
কিভাবে রাগ করি বল ?
তোমার জন্যই যেন বুকের বাম দিকটা আবার কাঁপতে শুরু করেছিল !
এখনও কাঁপছে !
তবুও যেন বিবর্ণ ভবিষ্যৎ টা বড় জলদি চলে এল !
বড় জলদি !!
আলোচিত ব্লগ
১৯৭১ এর পরাজয়ের প্রতিশোধ নিতে পাকিস্তান কি বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক গড়ছে?

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে... ...বাকিটুকু পড়ুন
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !
অচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,
নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর... ...বাকিটুকু পড়ুন
দ্য ব্লাইন্ড স্পট

ঘন কুয়াশার চাদর আর আঁকাবাঁকা সড়কের আড়ালে ‘পদ্মাডাঙা’ গ্রামটা দেখতে আর দশটা নীরব, নিরুপদ্রব পল্লীর মতোই। কিন্তু সাইবার অপরাধের মানচিত্রে এই জায়গার পরিচয় ভিন্ন। ফিশিং, ব্যাংক... ...বাকিটুকু পড়ুন
কাতুকুতু'র কাহিনীনামা
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন
বাঙালিয়ানা ভোজ ও রুপালি ইলিশের স্বাদ


অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।