somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিশ্ব পাসওয়ার্ড দিবস এবং আমার প্রেমিকা কথন :D

০৬ ই মে, ২০২১ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আজকে বিশ্ব পাসওয়ার্ড দিবস । দুনিয়াতে দিসবের অভাব নেই । সেই হিসাবে একটা পাসওয়ার্ড দিবস থাকাটা মন্দ না । আমার মত অনেকের পাসওয়ার্ড মনে থাকে না । আমার একাধিক একাউন্ট হওয়ার কারণে কোন পাসওয়ার্ড কোনটাতে দিয়েছি সেটাও খুব ভাল করে মনে থাকে না । আগে এই পাসওয়ার্ড মনে রাখার জন্য আমি একটা খাতায় সেগুলো লিখে রাখতাম । তারপর দেখা গেল যে সেই খাতাই খুজে পাওয়া যাচ্ছে না । অবশ্য এখন পাসওয়ার্ড মনে রাখার সহজ উপায় রয়েছে । মোবাইলের কারণে সেই পাসওয়ার্ড সুরক্ষা আরও মজবুত হয়েছে ।

ব্রিটিশ সাইবার সিকিউরিটি সেন্টারের পরিসংখ্যানের মতে বিশ্বাস সব চেয়ে কমন পাসওয়ার্ড হচ্ছে 123456 । ২৩ মিলিয়ন একাউন্ট এই পাসওয়ার্ড ব্যবহার করে । এছাড়া দ্বিতীয় কমন পাসওয়ার্ডটি হচ্ছে 123456789 । তিন নম্বরে আছে কিবোর্ডের উপরের সারির কিউ অক্ষর থেকে টি পর্যন্ত qwerty । এরপরে আছে password । এছাড়া মানুষ পাসওয়ার্ড হিসাবে নিজের কিংবা প্রিয় মানুষের জন্মতারিখ ব্যবহার করে, ভালোবাসার মানুষটির নাম ব্যবহার করে, ছেলে মেয়েদের নামও ব্যবহার করে ।

আমার প্রেমিকার নামের সাথে আমার পাসওয়ার্ডের একটা গভীর সম্পর্ক রয়েছে সব সময় । আগে আমি আমার একাউন্টের পাসওয়ার্ডের ক্ষেত্রে সাধারনত আমার নিজের নামের একট অংশ সাথে আমার তখনকার প্রেমিকার নামের একটা অংশ যুক্ত করে সাধারনত পাসওয়ার্ড বানাতাম । এরপর যখন প্রেমিকার বিয়ে হয়ে যেত কিংবা ব্রেকাপ হয়ে যেত এবং নতুন আরেকজন এসে যুক্ত হত তখন সেই নতুন জনের নামের একটা অংশও যুক্ত হত পাসওয়ার্ডের সাথে । আমার মনে আছে একবার আমার পাসওয়ার্ড এতো লম্বা হয়ে গিয়েছিলো যে শেষে আমার নিজের নাম বাদ দিতে হয়েছিলো সেখান থেকে । এই পাসওয়ার্স মনে রাখার ব্যাপারে আমাকে খুব বেশি প্যারা নিতেও হত না । কেবল সিরিয়ালটা মনে রাখলেই হয়ে যেত । তবে মাঝে মাঝে তাদের নামের বানান ভুল হয়ে সমস্যায় পড়তে হত । এখন অবশ্য পাসওয়ার্ড ভিন্ন । আর কারো নামটাম নাই ।

সকল প্রাক্তন পাসওয়ার্ডদের জানাই বিশ্ব পাসওয়ার্ড ডের শুভেচ্ছা । :D


ছবি: pexels.com
সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০২১ বিকাল ৩:০৭
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৮ ই মে, ২০২৬ সকাল ৭:০১



সূরাঃ ১৬ নাহল, ৯৩ নং আয়াতের অনুবাদ-
৯৩। আল্লাহ ইচ্ছা করলে তোমাদেরকে এক উম্মাত (একজাতি) করতে পারতেন, কিন্তু তিনি যাকে ইচ্ছা বিভ্রান্ত করেন এবং যাকে ইচ্ছা হেদায়াত দান করেন।... ...বাকিটুকু পড়ুন

সীমিত মগজ, লিলিপুটিয়ান, ডোডো পাখি (সৌজন্যে - চাঁদগাজী)...

লিখেছেন বিচার মানি তালগাছ আমার, ০৮ ই মে, ২০২৬ সকাল ১১:২৯



১. যেনা করব আমরা, ৫০১-এ যাব আমরা, পার্কে যাব আমরা। তুমি তো আলেম। তুমি কেন যাবে? তুমি তো ইসলামের সবক দাও সবাইকে। তুমি মাহফিলে কোরআন, হাদীস বয়ান কর। তুমি... ...বাকিটুকু পড়ুন

মহাজন জিন্দা হ্যায়!!!

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৬:৪৭



মনে পড়ে, ঠিক এক বছর আগে গত বছর এই সময়ের দিকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়া ভেসে যাচ্ছিল 'মহাজন স্যারকে আরও ৫ বছর বাংলাদেশের সরকার প্রধান হিসেবে দেখতে চাই' টাইপের... ...বাকিটুকু পড়ুন

ধর্ম অটুট, মৌলভিরা নন: সমালোচনা মানেই অশ্রদ্ধা নয়

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



নবী ইউসুফ (আ.)-এর সময় মিসরীয়রা 'আমুন' দেবতার পূজা করত। মিসরের শাসক আপোফিসকে তার পিতা তৎকালীন পুরোহিতদের কুচক্রী স্বভাব সম্পর্কে সতর্ক করেছিলেন। এই পুরোহিতরা ধর্মের দোহাই দিয়ে রাজ্যসভা থেকে... ...বাকিটুকু পড়ুন

শৈশব- কৈশোর বেলার গল্প

লিখেছেন রাজীব নুর, ০৮ ই মে, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭



আমাদের শৈশব ছিলো অতিশয় প্রাণপ্রাচুর্যময় যদিও শৃঙ্খলাপূর্ণ।
একালের মতো বিলম্বিত শয্যা ত্যাগ রীতিমতো গর্হিত অপরাধ! শয্যা ত্যাগ করেই বিশেষত অবকাশের দিন গুলোতে নিয়মিত গন্তব্য ছিলো কারো কারো খেলার... ...বাকিটুকু পড়ুন

×