somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুরির সাফাই সামুর কিছু ব্লগার যেভাবে দিয়ে থাকেন .... :D

২২ শে এপ্রিল, ২০২২ রাত ৮:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

জমিদারের ছেলে গেরস্তরের বাড়ি থেকে গরু চুরি করতে গিয়ে ধরা পড়েছে । ধরা পড়েছে আবার হাতেনাতে । গরুর মালিক গোয়াল ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছিলো । সেই ক্যামেরাতে স্পষ্ট ধরা পরেছে এবং এরই সাথে তাকে গরুর দড়ি ধরা অবস্থায় দুজন ধরে ফেলেছে। মানে হচ্ছে সন্দেহের কোন অবকাশ নেই যে জমিদারের ছেলেই চুরি করেছে । এখন চুরির বিচার বসেছে ।
কাজী সাহেব জমিদারের ছেলেকে বললেন, কী ব্যাপার তুমি চুরি করেছো কেন?
জমিদারের ছেলে বলল, আরে আমার নিজের বাড়িতেই তো অনেক গরু আছে । আর এই গরুতে গেরস্তর এটা তো সবাই জানে । এটা তো চুরি বলে না !

বিচারে অনেক জন উপস্থিত ছিল । একজন বলল, আরে হ্যা, দেখতে একই রকম তার মানেই তো চুরি না ।
সাথে সাথে আরেকজন দাড়িয়ে গিয়ে বলল, জমিদারের অনেক টাকা পয়সা অনেক গরু । তার তো গরু চুরির দরকার নেই ।
পাশ থেকে আরেকজন বলল, চাইলেই এমন গরু সে অনেক কিনতে পারে ।
অন্য আরেকজন বলল, সে অনেক ভাল মানুষ । আমার সাথে অনেক ভাল ব্যবহার করে ।
এক বুড়ো বলে উঠলো, আসলে গেরস্ত ঠিক মত গরু পালতে পারে না । জমিদারের ছেলের অনেক গরু দেখে তার হিংসা হচ্ছে ।
পাশ থেকে আবারও একজন বলে উঠলো, আরও তো চুরি হয়, তাদের নিয়ে তো কথা হয় না ।
একেবারে শেষের দিকে বসা একজন, আরে থাকুক না ভাই যে যা করুক তা নিয়ে থাকুক । কী দরকার ঝামেলা করার !

মোটামুটি এই হচ্ছে একটা চুরির সাফাই ।

সামু হচ্ছে একটা লেখালেখির প্লাটফর্ম । এই যে কয়টি অপরাধ হতে পারে তার মধ্যে অন্য তম জঘন্য অপরাধটা হল লেখা চুরি । কপিপেস্ট করা । যেখানে সকল ব্লগারদের এই কপিপেস্টের বিরুদ্ধে সোচ্চার থাকা উচিৎ সেখানে অবাক হয়ে খেয়াল করে দেখার ব্যাপার হচ্ছে বহু মানুষ এই কপিপেস্টার বিরুদ্ধে সাফাই গেয়ে চলেছে কী নির্লজ্জ ভাবে !

কপিপেস্টের বিপরীতে আসলে কি ধরলের সাফাই আসার কথা ? একজনের নামে কপিপেস্ট লেখা চুরির অভিযোগ আসলে তার শুভাকাঙ্খি, ভাই ব্রাদার প্রিয় জন কিভাবে সেই চুরির বিরুদ্ধে সাফাই গাইবে । সাফাই হবে সে চুরি করেছে কি করে নি এটাই তো ! কিন্তু অবাক হয়ে খেয়াল করা যাচ্ছে যে কপি করেছে কি করে নি সেটা নিয়ে কোন কথাই নেই । সাফাইয়ে আসছে অন্য সব কথা ! আমি এই কদিনে কী ধরনের সাফাই দেখতে পাচ্ছি তার একটা লিস্ট তৈরি করে দিলাম ।


এগুলো কপি পেস্ট লেখার বিপরীতে দেওয়া সাফাইয়ের একটা লিস্ট । একটাও আমি বানিয়ে লিখি নি ।

১. এতো মানুষ থাকতে আপনি তার কপিপেস্ট নিয়ে কেন লিখছেন ?
২. আপনি আসলে লিখতে জানেন না ।
৩. সে (কপিপেস্টার) ভাল ব্লগার । সে ভাল লিখে ।
৪. সে সামুতে অনেক সময় দেয় ।
৫. সে অনেক সময় দেয়, অনেক মন্তব্য করে ।
৬. লাইন মিলে গেলেই তো আর কপিপেস্ট হয় না ।
৭. কপিপেস্ট হলে রিপোর্ট করুন এভাবে প্রকাশ কেন করবেন।
৮. আপনি তাকে হিংসা করেন ।
৯. আপনি ব্লগের পরিবেশ নষ্ট করছেন ।
১০. তাকে তার মত থাকতে দেন না ।

এখন আপনারা বলেন একজন সুস্থ স্বাভাবিক মানুষের পক্ষে কপিপেস্টের এমন সাফাই দেওয়া কি সম্ভব? ব্লগে কেবল দুই ধরনের মানুষ কপিপেস্টকে সমর্থন করেন । এক হচ্ছে যে নিজে কপিপেস্ট করে । একচোর তো অন্য চোরকে সমর্থন করবেই । এটাই তো স্বাভাবিক । আর দ্বিতীয় গ্রুপ হচ্ছে যে উক্ত কপিপেস্টারের চামচামি করে। ওস্তাদের সম্মান রক্ষা তো করতে হবে । সাফাই দেওয়ার সময় এই কারণে এদএর হুশ জ্ঞান থাকে না ।

কারো যদি মনে উক্ত সাফাইগুলো নিয়ে সন্দেহ থাকে তাহলে বলতে পারেন, আমি স্ক্রিনশন পর্যন্ত প্রকাশ করতে পারি !

অনেকে সুশীলতা দেখিয়ে বলেন যে পোস্ট দেওয়ার দরকার কি রিপোর্ট করলেই তো হয় । তাদের জানার জন্য বলি যে আগে রিপোর্টই করি । কিন্তু রিপোর্ট কাজ হয় না খুব একটা । এমন কি সেটা প্রথম পাতা থেকেও সরে না । এখনও একটা পোস্ট নির্বাচিত পাতায় রয়েছে । সেটা নিয়ে রিপোর্ট করা হয়েছে তবুও ।
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০২২ রাত ৯:৩৭
৪১টি মন্তব্য ৩৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশের রাজনীতির অর্থনীতি: পেশিশক্তি, অর্থসম্পদ, ব্যবসা ও ক্ষমতার সম্পর্ক

লিখেছেন শ্রাবণধারা, ২৩ শে মে, ২০২৬ বিকাল ৩:১১


কিছুদিন ধরেই বিএনপি নেতা ও স্থানীয় সরকার ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীরের ফেসবুক পাতায় একটা খবর চোখে পড়ছিল। সেটা হলো, তিনি তাঁর নির্বাচনী এলাকা ঠাকুরগাঁওয়ে বিমানবন্দর প্রতিষ্ঠা করতে... ...বাকিটুকু পড়ুন

আজকাল ফুটপাত থেকে কিছু কিনতে পারি না

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৩ শে মে, ২০২৬ রাত ৮:৪৯



আমি ফুটপাত থেকে জিনিস কিনি না একটি বিশেষ কারণে। যদি কিনি, যাঁদের জন্যে ফুটপাত ছাড়া উপায় নেই, তাঁদের ভাগে কম পড়ে যাবে। এছাড়াও, আমার মতো মানুষ ফুটপাত্ থেকে কিনলে ঐগুলোর... ...বাকিটুকু পড়ুন

কোথায় হারিয়ে গেলো সোনালী বিকেলগুলো সেই

লিখেছেন শায়মা, ২৩ শে মে, ২০২৬ রাত ৯:৩২


প্রায়ই খায়রুল আহসান ভাইয়া আমাদের পুরোনো পোস্টগুলো পড়েন। সাথে কমেন্টগুলোও খুব খুঁটিয়ে পড়েন ভাইয়া।পুরোনো পোস্টে ভাইয়ার কমেন্টের সূত্র ধরে উত্তর দিতে গিয়ে চোখে পড়ে যায় কত শত ফেলে... ...বাকিটুকু পড়ুন

লাভ কার হলো?

লিখেছেন রাবব১৯৭১, ২৪ শে মে, ২০২৬ ভোর ৬:১৮


দীর্ঘদিন একটি দল রাষ্ট্রক্ষমতায় থাকলে, সরকারের ভেতর এক ধরনের সুবিধাভোগী শ্রেণি তৈরি হয়। তারা নিজেদের স্বার্থ রক্ষায় দেশের প্রকৃত অবস্থা আড়াল করতে ব্যস্ত থাকে। বাংলাদেশেও সেই বাস্তবতা ছিল।
২০২৪ সালের আন্দোলন... ...বাকিটুকু পড়ুন

রসময় গালগল্প

লিখেছেন রাজীব নুর, ২৪ শে মে, ২০২৬ দুপুর ১২:৫৮



প্রতিদিন ভাবি তুমি এলে বেশ জমিয়ে করবো-
রসকষহীন কাঠখোট্টা গল্প!
আমার সঞ্চয়ে নেই কোনো রসময় গালগল্প-
যা থেকে পেতে পারো যৎকিঞ্চিত উষ্ণতা।

আমি ঠিক নিশ্চিত নই আদৌ তুমি আসো কিনা!... ...বাকিটুকু পড়ুন

×