somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চুরি ধরা পরলে ক্ষমা চেয়ে নেবো :D

২৭ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



আমাদের দাদা বাড়ির এলাকার মানুষ সবই প্রবাসী । সেখানে ছেলেরা খুব একটা পড়াশোনা করে না । স্কুল পাশ করে তো করে না । তারপর সোজা বিদেশ । কয়েক দশক ধরে সেখানে এই নিয়ম চলে আসছে । এই গল্পটা আমাদের বাড়ির পাশের একজন । প্রায় আমারই বয়সী সে । যতবার গিয়েছি তার সাথে খোশ গল্প হয়েছে । তারপর এক সময়েও দেশের বাইরে চলে গেল । ওখানকার বেশির ভাগেরই প্রথম গন্তব্য হয় মিডিলইস্ট । তবে সে গেল জাপানে । কয়েক বছর সেখানেই রয়ে গেল বছর খানেক আগে দেশে ফিরে এসেছে । আরো ভাল করে বললে ফিরে আসতে বাধ্য হয়েছে ।

কাহিনীটা এমন যে এই ঘটনা যদি আমাদের দেশে ঘটতো তাহলে তাকে ফিরে আসতে হত না । ধরুন আপনি পথ দিয়ে যাচ্ছেন । হঠাৎ দেখতে পেলেন যে পথের একপাশে একটা মানিব্যাগ পড়ে আছে । আপনি যদি সেই মানিব্যাগটা তুলে নিয়ে ভেতরের টাকা পয়সা নিয়ে আবারও মানিব্যাগটা ফেলে দেন আপনার কোন শাস্তি হবে না । আপনার নিজের ভেতরেও কোন অনুশোচণা হবে বলে হয় না । আপনার মনে হবে আমি তো কারোটা চুরি করি নি । পড়ে পেয়েছি তাই নিয়েছি । খুব মানুষই আছে যারা সেই মানিব্যাগটা ফেরৎ দেওয়ার চেষ্টা করবে ।

এই চিন্তা ভাবনা নিয়েই আসলে আমরা বড় হয়েছি । কিন্তু সব দেশ তো আমাদের মত নয় । তো সে গিয়েছিলো জাপানের কোন মার্কেটে । এবং সেখানে একটা মানিব্যাগ কুড়িয়ে পেয়েছে । তার উচিৎ ছিল ভেতরে কোন পরিচয় আছে কিনা সেটা খুজে পের করা না থাকলে সিম্পল ভাবে সেটা কাছের পুলিশ স্টেশন দিয়ে দেওয়া । কিন্তু সে টুপ করে সেটা নিজের পকেটে পুরে ফেলল । সে ভেবেছিল এই আর কী হবে এমন ! কিন্তু ঘটনা ঘটলো কয়েক দিন পরেই । মার্কেটের সিসিটিভি ফুটেজে কোন ভাবে তার এই পরে পাওয়া মানিব্যাগটা ধরা পরলো । এবং সেখান থেকেই তার পেছনে পুলিশ পড়ে । সে কেন মানিব্যাগটা জমা না দিয়ে পকেটে পুরলো এটা ছিল তার অপরাধ ! তাকে সোজা দেশে ডিপোর্ট করে দেওয়া হল ! মজার ব্যাপার হচ্ছে সেই মানিব্যাগে কিন্তু খুব বেশি টাকা ছিল সেটাও না । বাংলাদেশী টাকায় দুই আড়াই হাজার টাকার মত হবে ।

আপনি যদি আমাদের বাংলাদেশী মনভাব থেকে এই ব্যাপারটা দেখেন তাহলে মনে হবে আরে কত সামান্য একটা ব্যাপার । মানিব্যাগটা তো সে চুরি করে নি । পরে পেয়েছে । এটা যে একটা অন্যায় কাজ সেটা আমাদের মাথায় আসবেই না । এই কারণেই যখন কেউ টাকার ব্যাগ পেয়ে ফেরৎ দিয়ে দেয় তখন সেটা পত্রিকাতে নিউজ হয়ে যায় । অথচ আপনি টাকার ব্যাগ পেয়েছে সেটা ফেরৎ দেওয়াই তো স্বাভাবিক কাজ । সেটা নিয়ে তো নিউজ হওয়ার কথা না । আমাদের সমাজ এমন ভাবে তৈরি হয়েছে যে টাকার ব্যাগটা মেরে দেওয়াই আমাদের জন্য স্বাভাবিক ব্যাপার হয়ে গেছে ।


আমার নিজের মানিব্যাগ কয়েকবার হারিয়েছে । আমার আগে স্বভাব ছিল মানিব্যাগে সব টাকা পয়সা রেখে দেওয়া । মাসের সব খরচের টাকা আমার কাছে তখন মানিব্যাগেই থাকতো । আমার আসলে মানিব্যাগ ভরা আর ফোলা থাকলে ভাল লাগে । নিজেকে বড়লোক বড়লোক মনে হয় ! প্রথমবার যখন সেই টাকা সমেত মানিব্যাগ টা হারিয়ে গেল আমার নটক নড়লো । অবশ্য বাসায় বলার পরে আমারও টাকা পাঠিয়েছিল তবে একটা শিক্ষা হল বেশ ভাল করেই । তারপর থেকে মানিব্যাগ ৫০০ টাকা করে রাখা শুরু করলাম । স্বাভাবিক দিয়ে ৫০০ টাকার বেশি না । তবে কোন প্রোগ্রাম থাকলে একটু টাকা বেশি নিয়ে নিতাম । এছাড়া বিকাশ একাউন্ট খোলার পরে টাকা নিয়ে আর চিন্তা হত না । দরকার হলেই তুলে নেওয়া যেত । যাই মানিব্যাগ হারারনোর গল্পটা বলি । প্রতিবার মানিব্যাগ হারানোর অনেক সময় পড়ে টের পেয়েছি যে মানিব্যাগ হারিয়েছে । যখন টের পেয়েছি তখন আর খুজে পাওয়ার কোন সম্ভবনাই ছিল না । তবে সেবার সাথে সাথেই টের পেয়েছিলাম । মগবাজার দিয়ে যাচ্ছি বাংলামোটরের দিকে সাইকেলে । এমন সময় প্যান্টের পকেট থেকে মানিব্যাগটা পড়ে গেল । একটু দুরে গিয়েছি । মিনিট দুয়েক হবে । সর্বোচ্চ । পেছন থেকে রিক্সার এক যাত্রী বলল ভাই আপনার মানিব্যাগ পরে গেছে । আমি জলদি হাত দিলাম পকেটে । নাই । সাইকেল ঘুরিয়ে আবার ফিরলাম । মিনিট তিন কেটেছে সর্বোচ্চ । মানিব্যাগ আর খুজে পেলাম না । টাকা খুব বেশি ছিল না । এন আইডি কার্ড ছিল, এটিএম কার্ড ছিল ভার্সিটির আইডি কার্ড ছিল ! যে হয়তো নিয়েছিলো তারও মনে হয়েছিলো যে চুরি তো করি নি পড়েই তো পেয়েছি !


picture source
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৩ সকাল ১০:৫৭
১৩টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একটি বড়দের গল্প - ছোটরাও পড়তে পারে

লিখেছেন মুনতাসির, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১০:৫০

বিজ্ঞানীরা তিনটা আলাদা দ্বীপে দুইজন পুরুষ আর একজন মহিলা মানুষকে এক বছরের জন্য ফেলে রেখে এসেছে। একটা দ্বীপ ব্রিটিশদের, একটা ফ্রেঞ্চদের, আর শেষটা আমাদের বাংলাদেশীদের। এক বছর পর যখন... ...বাকিটুকু পড়ুন

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?

লিখেছেন রাবব১৯৭১, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ১১:০০

সংকটে আওয়ামী লীগের কর্মীরা কোথায় দাঁড়িয়ে?
বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বহুবার প্রমাণ হয়েছে যে, কোনো রাজনৈতিক দলের প্রকৃত শক্তি থাকে তার তৃণমূলের নেতা-কর্মীদের মধ্যে। তাদের শ্রম, ত্যাগ, জেল-জুলুম সহ্য করার মানসিকতা এবং... ...বাকিটুকু পড়ুন

খাজনা

লিখেছেন রাজীব নুর, ০২ রা এপ্রিল, ২০২৬ দুপুর ১:২৯



মন! মানুষের মন! মানুষকে তছনছ করে দেয়!
কখনো সে বাঘ, কখনো সে অজগর, কখনো সে শত্রু, কখনো সে বন্ধু!
কখনো সে ঈশ্বর, কখনো সে শয়তান, কখনো সে নিয়তি!
বিদিকিচ্ছিরি কান্ড!

লম্বা টানা... ...বাকিটুকু পড়ুন

আমাদের ওভারব্রীজ

লিখেছেন নাহল তরকারি, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ৯:০৪

বেশ অনেকদিন আগের কথা। আমি কোন এক দুর্ঘটনায় পা এ ব্যাথা পাই। হাসপাতালে ইমারজেন্সি চিকিৎসা নেই। কিন্তু সুস্থ হতে আরো অনেক দেরী। সম্ভবত চিটাগাং রোডে (নারায়ণগঞ্জ) এ রাস্তা পার হবার... ...বাকিটুকু পড়ুন

ইরানের পক্ষে বাংলাদেশ সরকারের সরাসরি দাঁড়ানো সম্ভব নয়

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা এপ্রিল, ২০২৬ রাত ১:১৫


ঢাকায় ইরানের রাষ্ট্রদূত যখন মাইক্রোফোনের সামনে কথা বলা শুরু করলেন , তখন তার চোখে রাগ ছিল না, ছিল এক ধরনের ক্লান্ত অভিমান। একটা মুসলিম দেশ, কোটি কোটি মুসলিম মানুষের... ...বাকিটুকু পড়ুন

×