somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুর সক্রিয় করতে আমার এবং ব্লগার জুনের ঘন ঘন পোস্ট দিতে হবে :D

০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েক দিন আগে ব্লগার জুন এই অভিযোগ টি করেছিল যে ব্লগে সে পোস্ট দিলেই দুনিয়ার সকল ব্লগার এসে পোস্ট দেওয়া শুরু করে তারপর তার পোস্ট এক লাফে নিয়ে যায় দ্বিতীয় পাতায় । কেবল ব্লগার জুনের সাথেই যে ব্যাপারটা হয় সেটা কিন্তু না । ঘটনা ঘটে আমার নিজের সাথেও । এই পুরো মাসে আমি যেদিন যেদিন পোস্ট দিয়েছি খেয়াল করে দেখেছি ঠিক সেদিন সেদিন অন্যান্য সব ব্লগার যারা দুই দিন বছরে একবারও পোস্ট দেয় না তারাও এসে পোস্ট দিয়ে ভরিয়ে ফেলেছে । এবং আমার পোস্টটা এক টানে নিয়ে গেছে দ্বিতীয় পাতায় । তারপর যখনই আমার পোস্টটি দ্বিতীয় পাতায় গিয়ে হাজির হয়েছে তখনই আবার ব্লগারটা যেন পোস্ট দিতে ভুলে গেছে । এই ব্যাপারটা একবার নয় বারবার হয়েছে ।
এর পেছনে রহস্য যে কী আছে সেটা আবিস্কার করতে পারলাম না এখনও ।

আমি পোস্ট দিয়েছিলাম ৩১ তারিখ দুপুর বারোটার দিকে । আমার পোস্টটা দ্বিতীয় পাতায় চলে গেছে রাত নয়টার সময়েই । অন্যান্য দিন খেয়াল করে দেখেছি বারোটার সময়ে পোস্ট দিলে তা ছয়টার ভেতরেই চলে যায় দ্বিতীয় পাতায় । অন্য দিকে খেয়াল করে দেখেন একটা পোস্ট দেওয়া হয়েছে এক তারিখ দুপুর বারোটার দিকে । সেটা দ্বিতীয় পাতায় যেতে এখনও অন্তত চারটা পোস্ট লাগবে ।

ব্লগ কর্তৃপক্ষ আমার সাথে এবং ব্লগার জুনের সাথে একটা ডিল করতে পারে । বিশেষ করে যখন সামু পোস্ট খড়ায় ভুগে তখন বিশেষ ভাবে আমাদের সাথে যোগাযোগ করতে পারে । আমরা আমাদের পোস্ট নিয়ে রেডি থাকবো । যখনই ব্লগার জুন পোস্ট দিবে তখনই অন্যান্য ব্লগাররাও পোস্ট দেওয়া শুরু করবে । দ্রুতই পোস্টে ভরে উঠবে সামুর পাতা । এক সময় ব্লগার জুনের পোস্ট চলে যাবে দ্বিতীয় পাতায় । ঠিক সেই সময়েই আমি পোস্ট নিয়ে হাজির হব। একই ভাবে পোস্টের পর পোস্ট আসা শুরু করবে । তারপর আমার পোস্ট যখন দ্বিতীয় পাতায় চলে যাবে তখন ব্লগার জুন আবার আরেকটা পোস্ট নিয়ে আসবে । এভাবেই চলতে থাকবে !
তবে কাজ কর্ম বাদ দিয়ে যেহেতু সারাদিন ব্লগে পোস্ট দিতে থাকবে সেই বেলায় তো ব্লগ কর্তৃপক্ষের উচিৎ আমাদের দিকটাও একটু দেখা । তাই এই ব্যাপার বিকাশ নম্বর কার পাঠাবো কিংবা কোন ফর্ম পূরণ করবো সেটা যদি কর্তৃপক্ষ আমাদের বলতেন তবে বড় ভাল হত !



প্রমান হাজিরঃ

আমি পোস্ট দেওয়ার ৫ মিনিটের মাথায় একটি পোস্ট এসে হাজির !

১৩ মিনিটের মাথায় দ্বিতীয় পোস্ট হাজির!
সর্বশেষ এডিট : ০২ রা সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১১:৫৭
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আশা রাখি: কর্নেল (অব.) অলি আহমেদ রাষ্ট্রপতি হবেন

লিখেছেন অপলক , ১২ ই আগস্ট, ২০২৬ রাত ৮:৪০



আমার দেখা সকল রাষ্ট্রপতিগন ছিলেন ডায়াবেটিকস রোগীদের মত। যাদের রাজনৈতিক জীবনীশক্তি ছিল না বললেই চলে। প্রধানমন্ত্রীর অলিখিত আজ্ঞাবহ মাত্র। ফর্মালিটি আছে কিন্তু কাজের স্বকীয়তা ছিল না। কোন আইকোনিক ডিসিশন... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৫৬৩৫-৩৬

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১২ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৪৯

মন কথনিকা-৫৬৩৫
খেতে খেতে গেল জীবন, নজর যে নাই স্বাস্থ্যের পানে
খেয়ে গেছি যা পেয়েছি, যা পেয়েছি বামে ডানে
বাড়লো চর্বি, কমলো যে জোর, শান্তি হারাই পদে পদে
এই না জীবন পার করতে চাই,... ...বাকিটুকু পড়ুন

রাত ৮ টায় বিপণিবিতান-দোকানপাট বন্ধের নির্দেশ | দেশজুড়ে বইছে গণতন্ত্রের সু-বাতাস

লিখেছেন জ্যাক স্মিথ, ১৩ ই আগস্ট, ২০২৬ রাত ১:৩৫



দেশজুড়ে বহু বহু করে বয়ে যাচ্ছে গণতন্ত্রের সু-বাতাস, চারিদিকে পতপত করে উড়ছে গণতন্ত্র নামক শান্তির পতাকা- সারা বংলায় এমন শান্তিময় পরিবেশ স্বাধীনতা পরবর্তীকালের ইতিহাসে আর দেখা যায়নি কখনো; এরই ধারাবাহিকতায়... ...বাকিটুকু পড়ুন

২০০১ সালেও বিএনপিকে ডোবানোর দায়িত্ব নিয়েছিল টুকু!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৩ ই আগস্ট, ২০২৬ দুপুর ২:৫১


ভয়াবহ লোডশেডিং। মধ্যরাতে ঢাকবাসীর হাঁসফাঁস। হঠাৎ করে এতো লোডশেডিং হওয়ার কোন কারণ নেই অথচ মধ্যরাতে ভয়াবহ লোডশেডিং। গ্রামে বিদ্যুৎ থাকেনা বললেই চলে। গ্রামে বিদ্যুৎ যাওয়ার সময় আছে কিন্তু আসার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বাষ্ট্রপতি নির্বাচন নাকি রাষ্ট্রীয় খরচে তামাশা!!!

লিখেছেন শাহিন-৯৯, ১৩ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:১৭


বাংলাদেশে সম্মানিত রাষ্ট্রপতি (হবু)


নির্বাচন, এই শব্দটি শুনা মাত্র যে বিষয়টি আমাদের মাথায় আসে তা হচ্ছে ভোট প্রদানের যোগ্য ভোটারদের স্বাধীন ভোটের মাধ্যমে একজন যোগ্য ব্যাক্তিকে দায়িত্ব অর্পণের জন্য নির্বাচিত করা।... ...বাকিটুকু পড়ুন

×